Showing posts with label আদিবাসী. Show all posts
Showing posts with label আদিবাসী. Show all posts

Saturday, March 28, 2026

সংবিধানে আদিবাসী: ৫৪ বছরের বঞ্চনা ও স্বীকৃতির সংগ্রাম

 

২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। একাত্তরের এই দিনে যে মুক্তির বারতা ছড়িয়ে পড়েছিল, তার পেছনে ছিল ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে আপামর জনসাধারণের ত্যাগ। রক্তক্ষয়ী নয় মাসে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায় সমান অংশীদার ছিলেন পাহাড় ও সমতলের আদিবাসী মানুষরাও। কিন্তু পরিতাপের বিষয় হলো, ৫৪ বছর পেরিয়ে আজও বাংলাদেশের সংবিধানে সেই বীর যোদ্ধাদের এবং তাদের জাতিসত্তার মৌলিক স্বীকৃতি মেলেনি। স্বাধীন দেশের মানচিত্রে নিজেদের অস্তিত্বের অধিকার খুঁজতে গিয়ে আদিবাসীরা যেন আজ নিজভূমে পরবাসী।

 

Sunday, February 28, 2021

আসমা বীথিতে তিন নোক্তা~


তার ক্যামেরার চোখে আস্থা বরাবর, লেন্সে তিনি শুধু স্থির বা চলচ্ছবি ধরেন না, প্রকাশ করেন অন্তর্দৃশ্য, মুহূর্ত বা পরিস্থিতির বিবরণ, যা আসলে চলমান ইতিহাসের দিকদর্শনও।

করোনাক্রান্তিতে আসমা বীথির নির্মিত বদ্ধ সময়ের স্বল্পদৈর্ঘ প্রামাণ্যচিত্র-- 'ইনসাইড আউট' খুব ভাবিয়েছিল, যখন অপরিকল্পিত লকডাউনে বিত্তহীন মানুষের অন্নসংস্থান ছিল বেঁচে থাকার চ্যালেঞ্জ। ওই ছবিতে ভাত-কাপড়ের রিপিটেড শটের ব্যবহার ছিল লক্ষ্যণীয়।

Friday, December 25, 2020

লাকিংমে বরং সৎকারহীনই থাক!



 [যতোই হামলা করো, সব সামলে নেব/ চ্যালেঞ্জ করছি তোমায়, যদি মারতে পারো…]

কিশোরী পাহাড়ি মেয়ে লাকিংমে চাকমা প্রথমে অপহৃত, পরে ধর্মান্তরিত, বিবাহিত নিহত হয়েছে, স্যোশাল মিডিয়ায় খবর ভাইরাল না হলেও, যারাই বাংলাদেশের পাহাড় সমতলের আদিবাসীর খোঁজ-খবর রাখেন, তাদের কাছে খবর কিছুটা পুরনো

তবে বিস্ময়কর, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের মেয়েটির লাশ এখনো মালিকানা বিতর্কে কক্সবাজারের মর্গে অন্তত দুই সপ্তাহ ধরে পঁচছে, আদালতও মৃতদেহ সৎকারের সুরাহা করতে পারেনি

Wednesday, November 6, 2019

গেরিলা নেতা এমএন লারমা

[মানবেন্দ্র নারায়ণ লারমার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের মধ্যে লেখকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তার প্রায় এক দশকের গেরিলা জীবন। কারণ এম এন লারমাই প্রথম সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে পাহাড়িদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখান। আর তাঁর নির্দেশিত পথেই সাবেক গেরিলা দল শান্তিবাহিনী প্রায় দুদশক সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেছে। পরে এটি পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে যৌক্তিক পরিণতি লাভ করে। তাই চলতি নোটে চেষ্টা করা হয়েছে মূলত এমএন লারমার গেরিলা জীবনটিকে সংক্ষেপে মূল্যায়ন করার।]

Wednesday, September 4, 2019

চঞ্চল নদের নাম ‌শঙ্খ

ছোট্ট বন্ধুরা,  তোমরা কি জান, আমাদের দেশের এক কোনে, দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে উঁচু উঁচু পাহাড়, ঘন সবুজ বন, ঝর্ণা, মেঘে আর প্রাকৃতিক শোভায় সুন্দর এক জনপদ?  রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানএই তিনটি জেলা নিয়ে গড়ে ওঠা পার্বত্য চট্টগ্রাম এই জনপদের নাম।  পাহাড়ি-বাঙালি মিলিয়ে সেখানে আনুমানিক প্রায় ১৫ লাখ লোক বাস করেন।

Wednesday, June 19, 2019

পাহাড়ে শিক্ষার বাতিঘর

পার্বত্য জেলা রাঙামাটির ঘাগড়ার দেবতাছড়ি গ্রামের কিশোরী সুমি তঞ্চঙ্গ্যা। দরিদ্র জুমচাষি মা-বাবার পঞ্চম সন্তান। অভাবের তাড়নায় অন্য ভাইবোনদের লেখাপড়া হয়নি। কিন্তু ব্যতিক্রম সুমি। লেখাপড়ায় তার প্রবল আগ্রহ। অগত্যা মা-বাবা তাকে বিদ্যালয়ে পাঠিয়েছেন। কোনো রকমে মেয়ের প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডিটুকু পার করাতে পেরেছেন। কিন্তু এরপর? চটপটে পাহাড়ি মেয়েটি এই লেখককে বলে, ‘আমি ভেবেছিলাম আমার লেখাপড়া এখানেই শেষ। এ সময় আমরা শুনতে পাই ‘মোনঘর শিশু সদন‘র কথা। সেখানে নাকি নামমাত্র বেতনে খুব ভালো লেখাপড়া হয়। এরপর আমি এই আবাসিক স্কুলে এসে ভর্তি হই। মোনঘরের হাত ধরে আমি আরো অনেক দূর এগোতে চাই।‘

Sunday, March 3, 2019

আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - দ্বিতীয় পর্ব


[ফুন্দুরী রাঙা ঝুরবো ফেগ, তম্মা মইলে মুই ইদো এজ/ রাঙা লেজের ক্লান্ত পাখি, তোমার মা মারা গেলে আমার কাছে এসো- চাকমা লোকছড়া]

কিছুদিন আগে বাংলাদেশের বিশিষ্ট আদিবাসী গবেষক, চাকমা রাজা দেবাশীষ রায়ের সঙ্গে আলাপ-চারিতা হচ্ছিল আদিবাসী শিশুর মাতৃভাষায় লেখাপড়ার বিষয়ে। তিনি জানালেন, পর্যালোচনায় দেখা গেছে, সমতলের চেয়ে পাহাড়ে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার অনেক বেশী। এর একটি প্রধান কারণ, শিশু শিক্ষায় ভাষাগত বাধা। তবে এ বিষয়ে সরকারি-বেসরকারি জরিপ চালানো হয়নি বলে সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন।

Tuesday, January 15, 2019

চিম্বুকের পাহাড়ে কঠিন ম্রো জীবন


পার্বত্য জেলা বান্দরবানের চিম্বুক পাহাড়ে নিরাপত্তা বাহিনীর ভূমি অধিগ্রহণের ফলে উচ্ছেদ হওয়া প্রায় ৭৫০টি ম্রো আদিবাসী পাহাড়ি পরিবার হারিয়েছে অরণ্যঘেরা স্বাধীন জনপদ। ছবির মতো অনিন্দ্যসুন্দর পাহাড়ি গ্রাম, জুম চাষের (পাহাড়ের ঢালে বিশেষ চাষাবাদ) জমি, ঐতিহ্যবাহী শিকার- সব কিছুই আজ অতীত।

Tuesday, November 6, 2018

মুখ ঢেকে যায় কালিমায়…


বিজ্ঞাপনের বাড়াবাড়িতে কবি লিখেছিলেন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
কিন্তু এখন পণ্য প্রচারের নামে নামে টিভিতে আদিবাসী পাহাড়ি নারীকে হেয় করে তথা পুরো আদিবাসী সমাজকেই ব্যাঙ্গ করে যে কুৎসিৎ বিজ্ঞাপন প্রচার হচ্ছে, তাতে বিজ্ঞাপনের কালিমায় কদার্য হচ্ছে আমাদের সকলেরই মুখ। পাঠক, আসুন, এই আলোচ্য বিজ্ঞাপনের তত্ত্ব-তালাশ করি।

Saturday, May 5, 2018

পাহাড়ে পার্টিকে নিয়ন্ত্রণ করা বন্দুক

পাহাড়, অরণ্য, ঝর্ণাধারায় নয়নাভিরাম পার্বত্য চট্টগ্রাম এখন সাম্প্রতিক অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সহিংস, রাজনৈতিক সংঘাতময়। পাহাড়ি-অভিবাসী বাঙালি (সেটেলার) দ্বন্দ্ব-সংঘাতের মূল রাজনৈতিক মেরুকরণের বাইরে সেখানের পাহাড়ি আঞ্চলিক দল-উপদলগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত এখন উদ্বেগ মাত্রায় পৌঁছেছে। ভাতৃঘাতী হত্যার হিংসার রাজনীতির বিপরীতে চলছে পাল্টা হত্যার প্রতিহিংসার রাজনীতি।

Sunday, April 29, 2018

সাংগ্রেং—সাগরপারের আদি রাখাইন উৎসব

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে সাগর পারের পর্যটন নগরী কক্সবাজার। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, টানা ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত। এই সমুদ্রপাড় থেকে একইসঙ্গে বিস্ময়কর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়, যা এই বঙ্গোপসাগরের বালুকাভূমিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের নাম এখন বিশ্ব পর্যটনের ভূচিত্রে খুবই উজ্জ্বল নক্ষত্র।

Friday, February 23, 2018

তবে বলো, জিতলো কে জন্মভূমি?


রাঙামাটির দূর পাহাড়ে দুই মারমা আদিবাসী বোন ধর্ষণ ও যৌন হয়রানীর ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে নিরাপত্তা বাহিনী একের পর এক ন্যাক্কারজনক যে ঘটনা ঘটিয়ে চলেছে, তাতে প্রশ্ন দেখা দিয়েছে, পর্যটনের নিঃস্বর্গভূমি রাঙামাটি কী ডাকাতদের গ্রাম? সেখানে কী জঙ্গলের শাসন চলছে?
সবশেষ ১৫ ফেব্রুয়ারি রাতে নিরাপত্তা বাহিনী বাতি নিভিয়ে চাকমা রাণী য়েন য়েন ও তার সহযোদ্ধা স্বেচ্ছাসেবীদের মারপিট করে হাসপাতাল থেকে দুই মারমা বোনকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা হতবাক করে দিয়েছে শুভবুদ্ধির মানুষদের। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে পাহাড় থেকে সমতলে।

Tuesday, December 5, 2017

শান্তিচুক্তির ২০ বছর: পাহাড়ে শান্তি হবে কবে?


আদিবাসী পাহাড়ি অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম সমস্যার মূলে রয়েছে ভূমি। আর পাহাড়ের ভূমির সমস্যার সমাধানে পার্বত্য শান্তিচুক্তির আলোকে প্রায় দেড় যুগ আগে গঠিত হয়েছিল ভূমি কমিশন। কথা ছিলো, সর্বময় ক্ষমতার অধিকারী এ কমিশন পাহাড়ে আদিবাসী পাহাড়ি ও বাঙালি স্থায়ী বাসিন্দাদের ভূমির সমস্যার সমাধান করবে, স্থাপন করবে শান্তি। কিন্তু খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এখনো এ কমিশন রয়েছে কাগুজে। ফলে সেখানে পাহাড়ি- সেটেলার বাঙালির ভূমির বিরোধ বাড়ছেই। শান্তিচুক্তির এই মৌলিক শর্তসহ আরো কয়েকটি শর্ত পূরণ না হওয়ায় পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা রয়েছে এখনো অধরাই।

Tuesday, October 17, 2017

রংচুগালা: বিপন্ন আদিবাসী উৎসব



[ওই ছ্যাড়া তুই কই যাস, কালা গেঞ্জি গতরে?/ছেমড়ি তুই চিন্তা করিস না, আয়া পড়ুম দুপুরে/ হা রে রে, হা রে রে, হা রে রে…ভাবানুবাদ, গারো লোকসংগীত “রে রে”।]
কিছুদিন আগে গারো (মান্দি) আদিবাসী লেখক সঞ্জিব দ্রং আলাপচারিতায় জানাচ্ছিলেন, প্রায় ১২৫ বছর আগে গারোরা আদি ধর্ম প্রকৃতিপূজা (সাংসারেক) ছেড়ে দলে দলে খ্রিস্টান হতে শুরু করেন। সে সময় গারোদের হাজার বছরের প্রাচীন সাংসারেক ধর্মটি বিপন্ন হয়ে পড়ে, একই সঙ্গে গারোদের ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক নানা উৎসবও পড়ে হুমকির মুখে।

Thursday, June 15, 2017

মধ্যরাতে পাহাড়ে প্রলয়

লংগদু সহিংসতার জের কাটতে না কাটতেই একের পর এক রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে ব্যপক হতাহতের খবর চমকে দিচ্ছে! এরমধ্যে রাঙামাটিই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ। অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপন্ন, লণ্ডভণ্ড পার্বত্য জনপদ।

একজন পাহাড়ি বন্ধু ফেসবুকে মাটিচাপা পড়া দুটি নিস্পাপ শিশু ভাইবোনের কাদামাখা নিথর দেহের ছবি পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গে একটি মন্তব্য পড়েছে এরকম, ‘ছবিটি কেউ সরাবেন প্লিজ? আমি আর নিতে পারছি না!’

Thursday, April 20, 2017

মিডিয়ার খবরে রমেল চাকমা নেই কেন?

রমেল পড়ে আছে মর্গেরমেল চাকমার মৃত্যুর সঠিক তদন্ত হোক। বিচার হোক। সর্বত্র হোক তীব্র প্রতিবাদ। কিন্তু এ ঘটনায় আবেগ বর্জিতভাবে আমাদের বোধহয় কয়েকটি পয়েন্ট মনে রাখা দরকার।
অভিযোগে প্রকাশ, নিরাপত্তা বাহিনীর নির্যাতনে নান্যাচর কলেজ ছাত্র রমেল চাকমা গত ১৯ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে ৫ এপ্রিল রমেল চাকমাকে নিজ হেফাজতে নিয়েছিল নিরাপত্তা বাহিনী।

Friday, April 8, 2016

কল্পনা চাকমা থেকে সোহাগী জাহান

০১. গত কয়েক দশকে ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে আলোচিত বিষয় এখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী-ন্যাট্যকর্মী সোহাগী জাহান (তনু) ইস্যু।

তনু হত্যার বিচারের দাবিতে ঢাকা-কুমিল্লা ছাড়াও দেশজুড়ে হচ্ছে ছাত্র-জনতার বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন।

Tuesday, February 9, 2016

বইমেলা নিয়ে ভীতি এবার প্রকাশ্য: টুটুল


বিপ্লব রহমান, ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তাতেও মুক্তমনা লেখক-প্রকাশকরা নিশ্চিত হতে পারছেন না বলে মনে করছেন ‘শুদ্ধস্বর’ এর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল। নিউজনেক্সটবিডি ডটকম’কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি প্রশ্নে রেখে বলেন, ‘ভয়ভীতিটা এবার কিন্তু চাপা নয়, প্রকাশ্য। এর কারণ সম্পর্কে কী ব্যাখ্যা দেয়ার প্রয়োজন আর আছে?’

গত বছর ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জঙ্গি হামলায় নিহত হন মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়। একই সঙ্গে গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী, মুক্তমনা লেখক বন্যা আহমেদ। আর এরপর ধারাবাহিক জঙ্গি হামলায় খুন হন বেশ কয়েকজন ব্লগার। 

Tuesday, December 1, 2015

পাহাড়ে শান্তি এখনো অধরা




বিপ্লব রহমান, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম সমস্যার মূলে রয়েছে ভূমি। আর পাহাড়ের ভূমির সমস্যার সমাধানে শান্তিচুক্তির আলোকে প্রায় এক যুগ আগে গঠিত হয়েছিল ভূমি কমিশন। কথা ছিলো, সর্বময় ক্ষমতার অধিকারী এ কমিশন পাহাড়ে ভূমির সমস্যার সমাধান করবে, স্থাপন করবে শান্তি। কিন্তু খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এখনো এ কমিশন রয়েছে কাগুজে। ফলে পাহাড়ি-বাঙালির ভূমির বিরোধ বাড়ছেই। শান্তিচুক্তির এই মৌলিক শর্তসহ আরো কয়েকটি শর্ত পূরণ না হওয়ায় পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা রয়েছে এখনো অধরাই।

Wednesday, July 8, 2015

চাকমা ভাষা এখন মোবাইলে


বিপ্লব রহমান, ঢাকা : এবার চাকমা ভাষায় লেখালেখির জন্য তৈরি হচ্ছে মোবাইল অ্যাপস। বাংলা ও ইংরেজীর পর দেশে তৃতীয় কোনো ভাষায় মোবাইল ফোন থেকে লেখালেখি সম্ভব। আর মোবাইল ফোনে ভাষাগত সংখ্যালঘুর ভাষার সংযোজন এটি প্রথম।
একটি বেসরকারি এফএম রেডিও’র প্রকৌশলী জ্যোতি চাকমা এবং আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুজ মরিজ চাকমা মোবাইলে চাকমা ভাষায় লেখালেখির এই প্রযুক্তির উদ্ভাবক। তারা জানিয়েছেন, বছর দুয়েক আগে ‘রিবেং ইউনি’ নামে এ ভাষার ইউনিকোড ফন্ট তৈরী করেন। এতে করে ইতোমধ্যে বিলুপ্ত প্রায় লেখ্য ভাষাটি প্রাণ ফিরে পেতে শুরু করেছে।