অবশেষে জামিন পেলেন বাংলাদেশের মুন্সীগঞ্জের বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডল। খবরে প্রকাশ, ধর্মানুভুতিতে আঘাত দেওয়ার মামলায় ১৯ দিন কারাবাসের পর জেলা ও দায়রা জজ আদালত রোববার তার জামিন মঞ্জুর করেন।
বিপ্লব রহমানের ভাবনার জগৎ। চাকমা ভাষায় ‘রাঙাবেল‘ কথাটির মানে ‘রাঙা প্রভাত‘। © কপিরাইট: লেখা ও ছবির স্বত্ত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
Tuesday, April 19, 2022
পাহাড়ের ছোট কাগজ
বন্ধুজন পল্লব চাকমা একদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে তাদের সম্পাদনায় প্রকাশ করতেন পাহাড়ের ছোট কাগজ "জুম"।
Friday, November 5, 2021
চলে যাওয়া মানেই প্রস্থান নয়~
Thursday, November 4, 2021
কাণ্ডারী হুঁশিয়ার!
কাণ্ডারী হুঁশিয়ার!
--বিপ্লব রহমান
(...’অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ,/কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ!/“হিন্দু
না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন জন?/
কান্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র!’… নজরুল)
বাংলাদেশে দুর্গোৎসবের সময় কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরান পাওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার (লক্ষনীয়, দাঙ্গা নয়, এপারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর ওপর শুধু একপক্ষীয় হামলা ও সহিংসতাই হয়) পরিপ্রেক্ষিতে নানা ধরণের ঘটনা ঘটেই চলছে। এ যেন ঝড়ের পূর্বাভাস মাত্র।
পর্যবেক্ষণ বলছে, ২০২৩ সালের জানুয়ারিতে হতে যাওয়া সম্ভাব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে লাগামহীন বাজার দরের পরিস্থিতিতে একের পর এক ছক কাটা হচ্ছে।
(দেখুন, বাংলাদেশে চাল, ডাল, আটাসহনিত্যপণ্যের দাম বাড়ছেই, কারণ কী?, ৪ নভেম্বর ২০২১, বিবিসি বাংলা)
Thursday, May 20, 2021
এ খাঁচা ভাঙবো আমি কেমন করে?
Sunday, March 21, 2021
বিদায় আহাদ আহমেদ
Sunday, February 28, 2021
আসমা বীথিতে তিন নোক্তা~
১
তার ক্যামেরার চোখে আস্থা বরাবর, লেন্সে তিনি শুধু স্থির বা চলচ্ছবি ধরেন না, প্রকাশ করেন অন্তর্দৃশ্য, মুহূর্ত বা পরিস্থিতির বিবরণ, যা আসলে চলমান ইতিহাসের দিকদর্শনও।
করোনাক্রান্তিতে আসমা বীথির নির্মিত বদ্ধ সময়ের স্বল্পদৈর্ঘ প্রামাণ্যচিত্র-- 'ইনসাইড আউট' খুব ভাবিয়েছিল, যখন অপরিকল্পিত লকডাউনে বিত্তহীন মানুষের অন্নসংস্থান ছিল বেঁচে থাকার চ্যালেঞ্জ। ওই ছবিতে ভাত-কাপড়ের রিপিটেড শটের ব্যবহার ছিল লক্ষ্যণীয়।
Friday, December 25, 2020
লাকিংমে বরং সৎকারহীনই থাক!
[যতোই হামলা করো, সব সামলে নেব/ চ্যালেঞ্জ করছি তোমায়, যদি মারতে পারো…]
কিশোরী পাহাড়ি মেয়ে লাকিংমে চাকমা প্রথমে অপহৃত, পরে ধর্মান্তরিত, বিবাহিত ও নিহত হয়েছে, স্যোশাল মিডিয়ায় এ খবর ভাইরাল না হলেও, যারাই বাংলাদেশের পাহাড় ও সমতলের আদিবাসীর খোঁজ-খবর রাখেন, তাদের কাছে এ খবর কিছুটা পুরনো।
তবে বিস্ময়কর, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের মেয়েটির লাশ এখনো মালিকানা বিতর্কে কক্সবাজারের মর্গে অন্তত দুই সপ্তাহ ধরে পঁচছে, আদালতও মৃতদেহ সৎকারের সুরাহা করতে পারেনি।





