Showing posts with label পরিবেশ. Show all posts
Showing posts with label পরিবেশ. Show all posts

Wednesday, September 4, 2019

চঞ্চল নদের নাম ‌শঙ্খ

ছোট্ট বন্ধুরা,  তোমরা কি জান, আমাদের দেশের এক কোনে, দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে উঁচু উঁচু পাহাড়, ঘন সবুজ বন, ঝর্ণা, মেঘে আর প্রাকৃতিক শোভায় সুন্দর এক জনপদ?  রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান– এই তিনটি জেলা নিয়ে গড়ে ওঠা পার্বত্য চট্টগ্রাম এই জনপদের নাম।  পাহাড়ি-বাঙালি মিলিয়ে সেখানে আনুমানিক প্রায় ১৫ লাখ লোক বাস করেন।

Sunday, August 26, 2018

ফুলবাড়ি, লাল সেলাম!


আমরা তো ভুলি নাই শহীদ...
দিনাজপুর প্রতিনিধি খবর দেওয়ার আগেই ফুলবাড়ি গণবিদ্রোহে গুলি চালানো প্রথম খবর পাই আন্দোলনের বন্ধুদের কাছ থেকে। তখনো গুলি আর টিয়ার শেল বর্ষণ চলছিলো (২৬ আগস্ট, ২০০৭, বিকেল বেলা)।

আমি খবরটি নিশ্চিত করার জন্য সঙ্গে সঙ্গে দিনাজপুরে পরিচিত সাংবাদিকদের টেলিফোন করা শুরু করি। অফিসে জানাই, টপমোস্ট নিউজ রেডি হচ্ছে।

Saturday, May 9, 2015

রামুতে বনায়নের নামে পাহাড় কেটে পুকুর




বিপ্লব রহমান ও তোফায়েল আহমদ
বনায়নের নামে পরিবেশ আইন লঙ্ঘন করে কক্সবাজারের রামুতে পাহাড় কেটে পুকুর তৈরি করেছে বন বিভাগ। যদিও পুকুরে পানির দেখা মেলেনি। আর বোটানিক্যাল গার্ডেনের (উদ্ভিদ উদ্যান) নামে বন বিভাগের গোলাপ বাগান গড়ার উদ্যোগও গেছে ভেস্তে। 'কক্সবাজার জেলার পাহাড়ি প্রাণবৈচিত্র্য পুনরুদ্ধার' নামের প্রকল্পে এভাবেই অপচয় করা হয়েছে জলবায়ু তহবিলের অর্থ।

Monday, May 4, 2015

শুমারির প্রাথমিক তথ্য: সুন্দরবনে কমে গেছে বাঘ


বিপ্লব রহমান ও বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে গেছে। বাঘের পায়ের ছাপের আলোকচিত্র ও ভিডিওচিত্রের (ক্যামেরা ট্র্যাপিং) প্রাথমিক বিশ্লেষণে এমন তথ্য ধরা পড়েছে। বন বিভাগ জানিয়েছে, বাঘশুমারির অংশ হিসেবে সম্প্রতি একদল বিশেষজ্ঞ বন থেকে সংগ্রহ করেছেন বাঘের পায়ের ছাপচিত্র। আর বছরখানেক ধরে সংগ্রহ করা হয়েছে বাঘের ভিডিওচিত্র। বিশেষজ্ঞরা এখন এ দুটি নমুনা মিলিয়ে দেখছেন, বিশ্লেষণ করছেন। তাঁদের মতে, সিডর-আইলাসহ নানা প্রাকৃতিক বিপর্যয়, বনে চোরা শিকারির উৎপাত বৃদ্ধি, মানুষের সংঘাত, খাদ্যশৃঙ্খল ক্ষেত্রবিশেষে ভেঙে পড়ার কারণে সুন্দরবনে বাঘের অস্তিত্ব এখন অতি বিপন্ন।

Friday, April 24, 2015

উদ্ভাবন: আগাছায় ফসলের বিষ দূর


ভূগর্ভস্থ পানিতে চাষবাস করায় খাদ্যদ্রব্যের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের দেহে প্রবেশ করছে মারাত্মক বিষ আর্সেনিক। আর ঘাতক ব্যাধি ক্যান্সারসহ নানা রোগবালাইয়ের কারণ এই আর্সেনিকের দূষণ। সরকারি হিসাবে দেশের ৫৯টি জেলারই ভূগর্ভস্থ পানিতে রয়েছে অতিমাত্রায় আর্সেনিক। শুধু শেরপুর, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এখন পর্যন্ত এই বিষমুক্ত রয়েছে। এমনই যখন ভয়াল কৃষিচিত্র, তখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শোনাচ্ছে আশার কথা। প্রতিষ্ঠানটির উদ্যানতত্ত্ব বিভাগের নিরলস গবেষণায় দেখা গেছে, এক ধরনের ফার্ন জাতীয় আগাছা ফসলকে সহজেই আর্সেনিকমুক্ত করতে সক্ষম।

Saturday, January 3, 2015

দখল আর দূষণে 'নিহত' বুড়িগঙ্গা



বিপ্লব রহমান ও আরিফুজ্জামান তুহিনঢাকার প্রাণ বুড়িগঙ্গার প্রাণ নেই। স্বাধীনতার পর গত চার দশকে বুড়িগঙ্গা তিলে তিলে দখল ও দূষণের কবলে পড়ে একটি মৃত নদীতে পরিণত হয়েছে। এ নদীর জায়গা দখল করে প্রতিদিনই কোথাও না কোথাও গড়ে উঠছে স্থাপনা। কমছে নদীর প্রশস্ততা, কমছে প্রাণপ্রবাহ। প্রতি মুহূর্তে নদীর ভেতর ফেলা হচ্ছে পানিদূষণকারী ভয়ংকর সব বর্জ্য। বুড়িগঙ্গার বড় অংশেই নেই জলজ প্রাণী বা মাছ। এ নদীর পানি বহু আগেই ব্যবহারের অনুপযোগী হয়েছে। এমনকি নদীর পাড়ে দাঁড়িয়ে শ্বাস নেওয়া যায় না। পানির দুর্গন্ধে আশপাশে টেকাই দায়।

Friday, December 5, 2014

​কচ্ছপ::ভালোবাসায় বাঁচবে ওরা

‘আপনা মাংসে হরিণা বৈরী।’ প্রাচীন এই প্রবাদে আভাস মেলে হরিণের মতো নিরীহ-সুন্দর বন্য প্রাণী কতটা বিপন্ন। আর সুস্বাদু মাংসের লোভে অতিনিধনে দুনিয়া থেকেই হা
​​
রাতে বসেছে বেশ কয়েক প্রজাতির কচ্ছপ। নদ-নদী আর জলাশয়ের অস্তিত্ব সংকটে সারা দেশেই আজ বিলুপ্তির পথে কয়েক প্রজাতির কচ্ছপ। দেশের উপকূলীয় অঞ্চলে কোনোক্রমে টিকে থাকা ‘সাদা কাটা’ বা ‘কালো কাটা’ কচ্ছপ আবার সারা বিশ্বেই মহা বিপন্ন প্রাণী। এটির ইংরেজি নাম ‘রিভার টেরাপিন’। আর বৈজ্ঞানিক নাম ‘বাটাগুর বাস্কা’। বাংলাদেশে অঞ্চল ভেদে এটি বিভিন্ন নামে পরিচিত।

Saturday, January 7, 2012

নিধনযজ্ঞে বৃক্ষশূন্য খাসিয়া পাহাড়


বিপ্লব রহমান, শ্রীমঙ্গল থেকে ফিরে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল। অন্য অনেক বিষয়ের পাশাপাশি বৃক্ষশোভিত পাহাড়শ্রেণী এর বড় একটা গর্বের বিষয় ছিল। কিন্তু পাহাড়গুলো আজ সৌন্দর্যহীন। চা বাগান কর্তৃপক্ষের হাতে কাটা পড়েছে এখানকার প্রায় সাড়ে তিন হাজার গাছ। বেপরোয়া গাছ কাটার ফলে শ্রীমঙ্গলের খাসিয়া পাহাড় আজ বৃক্ষশূন্য। বিপন্ন হয়ে পড়েছে ভাষাগত সংখ্যালঘু খাসিয়া জনজাতির দুটি গ্রাম। হুমকির মুখে পড়েছে খাসিয়া জনপদের জীবন-জীবিকা। মানববন্ধন, প্রশাসনে ধরনা-কোনো কিছুতেই ফল হয়নি। প্রতিটি মুহূর্ত উচ্ছেদ আতঙ্ক তাদের তাড়া করে ফিরছে।


Friday, August 26, 2011

ফুলবাড়ি- লাল সেলাম!



দিনাজপুর প্রতিনিধি খবর দেওয়ার আগেই ফুলবাড়ি গণবিদ্রোহে গুলি চালানোর প্রথম খবর পাওয়া হয় আন্দোলনের বন্ধুদের কাছ থেকে। তারাই ঘটনাস্থল থেকে জানান, তখনো গুলি আর টিয়ার শেল বর্ষণ চলছে। খবরটি নিশ্চিত করার জন্য সঙ্গে সঙ্গে দিনাজপুরে পরিচিত সাংবাদিকদের টেলিফোন করা হয়।

Saturday, January 8, 2011

খাসিয়া গ্রামে গাছ কাটার মহোৎসব!


বিপ্লব রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে ফিরে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রত্যন্ত খাসিয়া আদিবাসী দুটি গ্রাম নাহার পুঞ্জি-১ ও নাহার পুঞ্জি-২-এর প্রায় চার হাজার প্রাকৃতিক গাছ কেটে ফেলতে শুরু করেছেন সংশ্লিষ্ট চা বাগানের মালিক। গাছগুলো রক্ষায় আদিবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করে এবং প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোনো সুফল পায়নি। আদিবাসীরা বলছে, এসব গাছ না থাকলে খাসিয়াদের জীবিকার একমাত্র অবলম্বন পান জুম (পাহাড়ের ঢালে বিশেষভাবে পানচাষ) ধ্বংস হয়ে যাবে। তখন গ্রাম থেকেই উচ্ছেদ হয়ে যেতে হবে তাদের। অন্যদিকে নাহার চা বাগান কর্তৃপক্ষ বলছে, চা উৎপাদন বৃদ্ধির বিষয়ে সরকারি বাধ্যবাধকতা থাকায় গাছগুলো কেটে চা বাগান সম্প্রসারণ করা জরুরি। তাই উচ্চ আদালত, প্রশাসন ও বন বিভাগের অনুমতি নিয়েই তারা গাছ কাটতে শুরু করেছে।

Sunday, August 15, 2010

শঙ্খ নদী: একটি সংক্ষিপ্ত পর্যালোচনা



এক.পাহাড়, অরণ্য, ঝর্ণা ধারায় নয়নাভিরাম, পার্বত্য চট্টগ্রামের আয়তন ৫,০৯৩ বর্গমাইল। বাংলাদেশের এক কোনে দক্ষিণ-পূর্বাঞ্চলে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান– এই তিন জেলা নিয়ে গড়ে ওঠা পার্বত্যঞ্চালে পাহাড়ি-বাঙালি মিলিয়ে আনুমানিক প্রায় ১৫ লাখ লোক বাস করেন।

মায়ানমার সীমান্তবর্তী দুর্গম বান্দরবান জেলার আয়তন ৪,৪৭০ বর্গ কি.মি.। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিনডং (উচ্চতা ১০০৩ মিটার) এই জেলায় অবস্থিত, যা বিজয় বা মদক মুয়াল নামেও পরিচিত। দেশের দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কেওক্রাডং (উচ্চতা ৮৮৩ মিটার) এবং সর্বোচ্চ খাল রাইখিয়াং-ও বান্দরবানে অবস্থিত। [লিংক] জেলার মোট জনসংখ্যা প্রায় তিন লাখ।

Saturday, July 17, 2010

জুম চাষ: একটি সংক্ষিপ্ত পর্যালোচনা


[ও ভেই যেই বেক্কুনে মিলি জুম কাবা যেই/পূব ছড়া থুমত বর রিজেভ' টুগুনোত/ পুরান রাঙ্গা ভূঁইয়ানি এবার বলি উত্যে হোই চেগার/ সে জুমোনি এ বঝরত মিলিমুলি খেই।...চাকমা কবিতা...ও আমার ভাই বন্ধুরা চল চল সকলে মিলে জুম কাটতে যাই/ বড় বড় পাহাড়ের চূড়ায়/ দূরের পূর্ব ছড়ার শেষ সীমানায়/আগে জুম করা ভূমিগুলো উর্বর হয়েছে/এ বছর মিলে-মিশে সেগুলো চাষ করে খাবো।...জুম কাবা, সলিল রায়, রান্যাফুল।]

Friday, February 1, 2008

দি লাস্ট আইভরি ম্যান





গজদন্ত শিল্পী বিজয়কেতন চাকমা এই শেষ বয়সেও ঘুমঘোরে ফিরে যান দূর অতীতে। উঁচু পাহাড় থেকে বন -জঙ্গল ভেঙে নামছে ম্যামথের মতো প্রমাণ আকৃতির বুনো হাতির পাল। তাদের তাণ্ডেব তটস্থ পুরো পাহাড়। উজাড় হয় জুমের সাজানো বাগান। অথচ আদিবাসী মানুষ একে মেনে নেয় পাহাড়ি জীবনের স্বাভাবিকতা হিসেবে।