Saturday, March 28, 2026

সংবিধানে আদিবাসী: ৫৪ বছরের বঞ্চনা ও স্বীকৃতির সংগ্রাম

 

২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। একাত্তরের এই দিনে যে মুক্তির বারতা ছড়িয়ে পড়েছিল, তার পেছনে ছিল ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে আপামর জনসাধারণের ত্যাগ। রক্তক্ষয়ী নয় মাসে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায় সমান অংশীদার ছিলেন পাহাড় ও সমতলের আদিবাসী মানুষরাও। কিন্তু পরিতাপের বিষয় হলো, ৫৪ বছর পেরিয়ে আজও বাংলাদেশের সংবিধানে সেই বীর যোদ্ধাদের এবং তাদের জাতিসত্তার মৌলিক স্বীকৃতি মেলেনি। স্বাধীন দেশের মানচিত্রে নিজেদের অস্তিত্বের অধিকার খুঁজতে গিয়ে আদিবাসীরা যেন আজ নিজভূমে পরবাসী।

 

Sunday, February 22, 2026

একুশের কালজয়ী কবিতা আজও প্রেরণার উৎস

বায়ান্নর একুশে ফেব্রুয়ারি—বাঙালির শোক, শক্তি ও গৌরবের দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সেদিন রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকেই। সেই রক্তের দাগ শুকানোর আগেই দ্রোহের আগুনে জ্বলে উঠেছিল বাঙালি কবিদের কলম। রচিত হয়েছিল এমন সব কালজয়ী কবিতা, যা আজও প্রতিটি বাঙালির হৃদয়ে শিহরণ জাগায় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায়।

Saturday, February 21, 2026

ঐতিহাসিক প্রচারপত্র: ভাষা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা


 ১৯৫২ সালের ২০শে ফেব্রুয়ারি, ঐতিহাসিক ২১শে ফেব্রুয়ারির ঠিক আগের দিন, পাকিস্তানের কমিউনিস্ট পার্টির পূর্ববঙ্গ সাংগঠনিক কমিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচারপত্র বিলি করে। এই প্রচারপত্রটি কেবল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিই নয়, বরং পাকিস্তানের সকল জাতিসত্তার ভাষার সমমর্যাদা এবং সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে এক বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল।

Wednesday, February 18, 2026

যেভাবে আমাদের হলো একুশের অবিনাশী গান



‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—বাঙালির শোকের মাসে এই একটি সুর কোটি প্রাণের আবেগকে একবিন্দুতে মিলিত করে। প্রতিবছর প্রভাতফেরির শাশ্বত অনুষঙ্গ হয়ে ওঠা এই কালজয়ী গানের সৃষ্টির পেছনে রয়েছে রাজপথের রক্ত আর এক তরুণের দ্রোহের ইতিহাস। 

Monday, February 16, 2026

মুনীর অপটিমা থেকে অভ্র: কম্পিউটারে বাংলা লেখার বিপ্লব


বিশ্বে সাত হাজারেরও বেশি ভাষার মধ্যে বাংলা অন্যতম, যার রয়েছে নিজস্ব বর্ণমালা ও সমৃদ্ধ সাহিত্য। আধুনিক প্রযুক্তির কল্যাণে মাতৃভাষায় মনের ভাব প্রকাশ এখন কেবল কথ্য রূপেই সীমাবদ্ধ নয়, ডিজিটাল মাধ্যমেও তা স্বতঃস্ফূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সার্চ ইঞ্জিন বা দাপ্তরিক কাজেও আমরা অবলীলায় ব্যবহার করছি বাংলা। কিন্তু কম্পিউটারে বা মোবাইলে কয়েক সেকেন্ডে বাংলা লেখার এই সহজ পথটি একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে বহু জ্ঞানী ও মেধাবী মানুষের অক্লান্ত শ্রম আর মেধার বিনিয়োগ। 

Thursday, December 25, 2025

উল্টে গেল পাশার দান?

 বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন অনেক রাজনৈতিক হিসেব-নিকেশ উল্টেপাল্টে দেবে। 


দীর্ঘ ১৭ বছর নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে বড়দিনে (২৫ ডিসেম্বর) তার দেশে ফেরার ঘটনায় এত বিপুল সংখ্যক জনমানুষের সমাগম, অভুদপূর্ব ঘটনা। নানা দিক থেকেই তার এই স্বদেশ প্রত্যাবর্তন একই সঙ্গে ইতিহাস রচনা করতে যাচ্ছে।  

সম্প্রতি যে ফ্যানাটিক ফ্যাসিস্ট শক্তির আগুন সন্ত্রাসে দেশ প্রকাশ্যে কাউন্টার প্রক্সি ওফ্যার শুরু এবং ইউনূস সরকারের বিবৃতিতেই হাত ধুয়ে ফেলার প্রবনতা,   দৃশ্যতই তা পিছু হটবে, জনবিচ্ছিন্ন শক্তিতে পরিনত হবে ধর্মীয় ফ্যাসিবাদ। 

Thursday, December 18, 2025

বাংলাদেশে কাউন্টার প্রক্সি ওয়্যার শুরু?

 

বাংলাদেশে গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান বেহাত, তথা জামায়াত, হেফাজত, হিজবুতের দখলে চলে যাওয়ার পর থেকেই আশংকা ছিল সিআইএর প্রক্সি ওয়্যারের বিরুদ্ধে আরেকটি কাউন্টার প্রক্সি ওয়্যারের। বর্ষা বিদ্রোহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়ে প্রচীন দল আওয়ামী লীগকে ধ্বংস করে গিয়েছেন। 

গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচার নেতার দেশ থেকে পলায়নের ঘটনা বিশ্বে খুব নতুন নয়, কিন্তু মন্ত্রী পরিষদের সদস্য থেকে কেন্দ্রীয় নেতা তো বটেই, এমনকি তৃণমূল পর্যায়ের পাতি নেতাসহ স্ব দলবলে ভারতসহ অন্যান্য দেশে পলায়নের ঘটনা নজিরবিহীন। 

Saturday, December 13, 2025

তোমাদের যা বলার ছিল, বলেছে কি তা বাংলাদেশ?

 

"প্রজন্ম ‘৭১" নামক শহীদ পরিবারের সন্তানদের সংগঠনের সাইদুর রহমানের সঙ্গে আমার পরিচয় সেই ১৯৯২ – ৯৩ সালের দিকে। তখনও ঢাকার রায়ের বাজারে বধ্যভূমিতে বর্তমান শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধটি গড়ে ওঠেনি। তবে সে সময় প্রজন্ম ‘৭১ নিজ উদ্যোগে একটি ছোট্ট স্মৃতিসৌধ গড়ে সেখানেই প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পাঞ্জলি দিয়ে আসছিল। তখন সরকারগুলোর কাছে এ নিয়ে তারা অনেক ধর্ণা দিয়েও তারা কিছু করতে পারেনি।

সে সময় ‘সাপ্তাহিক খবরের কাগজ’ এ অরক্ষিত রায়ের বাজার বধ্যভূমির ওপর একটি প্রচ্ছদ প্রতিবেদন করার জন্য আমি শহীদ বুদ্ধিজীবী পরিবারগুলোর সঙ্গে একে একে দেখা করে সাক্ষাৎকার নিতে শুরু করি।

Tuesday, December 9, 2025

'ঘুম ভেঙে বেশ মজা হয়েছে'...

 

বাংলা ভাষায় 'পাতি' কথাটি এপারে বাংলাদেশে লেবুর সাথে যোগ করে বলা হয়, 'পাতিলেবু'। কখনো 'পাতিহাঁস'ও চলে। এছাড়া তেমনভাবে 'পাতির' চল নেই।  এমনকি 'আতিপাতি' বা 'পাতি বুর্জোয়া'ও নয়। 
 
অথচ ওপারে চলতি কথায় অহরহ 'পাতি নেতা', 'পাতি অভিনেতা' ইত্যাদি বলা হয়।
 
এই সেদিনই গুরুমাতা পাইদি রাতের শহরের অসাধারণ ঝলমলে ছবি দিয়ে ফেসবুকের ফটোপোস্টে লিখলেন, "পাতি" মোবাইলে তোলা'! অনভ্যস্ত চোখে 'পাতি' কথাটি খুব লাগল।

অর্থাৎ এপার বাংলায় 'পাতি' কথাটি একটি ছোট্ট গণ্ডিতে আটকে আছে।
আবার একইভাবে ওপারে অনেক বাংলা শব্দের তেমন চল নেই, যা এপারে অহরহ বলা হয়।

Wednesday, May 28, 2025

'মুক্তিযোদ্ধা হলে' জামায়াত আমিরের ক্ষমা প্রার্থণা

 জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডাদেশ  থেকে খালাসের পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের আমির শফিকুর রহমান ‘শুকরিয়া আদায়’ করেছেন।


ডা. শফিকুর বলেন, ‘এই রায়ে প্রমাণিত হয়েছে সত্য চাপা রাখা যায় না।’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সময় তার দলের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘মিথ্যা মামলা ও সাজানো আদালতের মাধ্যমে জুডিশিয়াল কিলিং হয়েছে। এ বিষয়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাও তার বইয়ে স্বীকার করেছেন।’

তিনি বলেন, ‘এসব মামলায় “কাস্টমারি ল” অনুসরণ করা হয়নি, বরং বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে নির্দেশে, বৈধ বা অবৈধ হোক।’