Showing posts with label চিন্তা-ভাবনা. Show all posts
Showing posts with label চিন্তা-ভাবনা. Show all posts

Saturday, March 28, 2026

সংবিধানে আদিবাসী: ৫৪ বছরের বঞ্চনা ও স্বীকৃতির সংগ্রাম

 

২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। একাত্তরের এই দিনে যে মুক্তির বারতা ছড়িয়ে পড়েছিল, তার পেছনে ছিল ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে আপামর জনসাধারণের ত্যাগ। রক্তক্ষয়ী নয় মাসে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায় সমান অংশীদার ছিলেন পাহাড় ও সমতলের আদিবাসী মানুষরাও। কিন্তু পরিতাপের বিষয় হলো, ৫৪ বছর পেরিয়ে আজও বাংলাদেশের সংবিধানে সেই বীর যোদ্ধাদের এবং তাদের জাতিসত্তার মৌলিক স্বীকৃতি মেলেনি। স্বাধীন দেশের মানচিত্রে নিজেদের অস্তিত্বের অধিকার খুঁজতে গিয়ে আদিবাসীরা যেন আজ নিজভূমে পরবাসী।

 

Sunday, February 22, 2026

একুশের কালজয়ী কবিতা আজও প্রেরণার উৎস

বায়ান্নর একুশে ফেব্রুয়ারি—বাঙালির শোক, শক্তি ও গৌরবের দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সেদিন রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকেই। সেই রক্তের দাগ শুকানোর আগেই দ্রোহের আগুনে জ্বলে উঠেছিল বাঙালি কবিদের কলম। রচিত হয়েছিল এমন সব কালজয়ী কবিতা, যা আজও প্রতিটি বাঙালির হৃদয়ে শিহরণ জাগায় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায়।

Wednesday, February 18, 2026

যেভাবে আমাদের হলো একুশের অবিনাশী গান



‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—বাঙালির শোকের মাসে এই একটি সুর কোটি প্রাণের আবেগকে একবিন্দুতে মিলিত করে। প্রতিবছর প্রভাতফেরির শাশ্বত অনুষঙ্গ হয়ে ওঠা এই কালজয়ী গানের সৃষ্টির পেছনে রয়েছে রাজপথের রক্ত আর এক তরুণের দ্রোহের ইতিহাস। 

Monday, February 16, 2026

মুনীর অপটিমা থেকে অভ্র: কম্পিউটারে বাংলা লেখার বিপ্লব


বিশ্বে সাত হাজারেরও বেশি ভাষার মধ্যে বাংলা অন্যতম, যার রয়েছে নিজস্ব বর্ণমালা ও সমৃদ্ধ সাহিত্য। আধুনিক প্রযুক্তির কল্যাণে মাতৃভাষায় মনের ভাব প্রকাশ এখন কেবল কথ্য রূপেই সীমাবদ্ধ নয়, ডিজিটাল মাধ্যমেও তা স্বতঃস্ফূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সার্চ ইঞ্জিন বা দাপ্তরিক কাজেও আমরা অবলীলায় ব্যবহার করছি বাংলা। কিন্তু কম্পিউটারে বা মোবাইলে কয়েক সেকেন্ডে বাংলা লেখার এই সহজ পথটি একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে বহু জ্ঞানী ও মেধাবী মানুষের অক্লান্ত শ্রম আর মেধার বিনিয়োগ। 

Tuesday, April 19, 2022

এ আমাদের প্রাথমিক বিজয়



অবশেষে জামিন পেলেন বাংলাদেশের মুন্সীগঞ্জের  বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডল। খবরে প্রকাশ, ধর্মানুভুতিতে আঘাত দেওয়ার মামলায় ১৯ দিন কারাবাসের পর জেলা ও দায়রা জজ আদালত রোববার তার জামিন মঞ্জুর করেন।

পাহাড়ের ছোট কাগজ




বন্ধুজন পল্লব চাকমা  একদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে তাদের সম্পাদনায় প্রকাশ করতেন  পাহাড়ের ছোট কাগজ "জুম"। 

শিরোনামহীন

 


ইট-কাঠ-পাথরের ব্যস্ত এই পাষাণপুরী যেন প্রতি সন্ধ্যায়  ইফতারের সময় খনিকের জন্য থমকে যায়, থেমে যায় সব নাগরিক কোলাহল, যানবাহনের দিকশূন্য গতি ও ব্যস্ততার প্রতিযোগিতা। কংক্রিট অরণ্য এ-শহর তখন যেন দম ফিরে পেতে খানিকটা জিরিয়ে নেয়, আগের অহেতুক ভোগবাদীতায় আবারও ফিরে যেতে নিতে থাকে প্রস্তুতি। 

Tuesday, November 30, 2021

লালন সম্পর্কে দুটো একটা কথা যা আমি জানি...


১

মরমী আত্মধিক সাধক লালন ফকিরকে তার অনুসারীরা  সাঁই হিসেবে ডাকেন,  তিনি মোটেই মুঘল পদবী ধারী "শাহ্" নন! 

Thursday, November 4, 2021

কাণ্ডারী হুঁশিয়ার!

কাণ্ডারী হুঁশিয়ার!

--বিপ্লব রহমান

(...‌’অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ,/কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ!/“হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন জন?/

কান্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র!’… নজরুল)

বাংলাদেশে দুর্গোৎসবের সময় কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরান পাওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার (লক্ষনীয়, দাঙ্গা নয়, এপারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর ওপর শুধু একপক্ষীয় হামলা ও সহিংসতাই হয়) পরিপ্রেক্ষিতে নানা ধরণের ঘটনা ঘটেই চলছে। এ যেন ঝড়ের পূর্বাভাস মাত্র।

পর্যবেক্ষণ বলছে, ২০২৩ সালের জানুয়ারিতে হতে যাওয়া সম্ভাব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে লাগামহীন বাজার দরের পরিস্থিতিতে একের পর এক ছক কাটা হচ্ছে।

(দেখুন, বাংলাদেশে চাল, ডাল, আটাসহনিত্যপণ্যের দাম বাড়ছেই, কারণ কী?, ৪ নভেম্বর ২০২১, বিবিসি বাংলা)

Tuesday, September 21, 2021

রাঙামাটি এক্সপ্রেস…

বছর ছয়েক পরে রাঙামাটির পাহাড়ে ঝটিকা ভ্রমণ।

চিতার মতোই দলবিহীন বরাবর, অনেকটা সময় পাহাড়ে, বনে-বাদাড়ে, অশান্ত সময়ে সংবাদ সন্ধানে ছুটে চলা। সে এক রেসের ঘোড়ার জীবন।

এবার সঙ্গী ছোটবোন, স্কুল মাস্টার রূপা দত্ত। বান্দরবানের লামার পাহাড়ে ম্রো আদিবাসীর স্কুল ‘পাওমাং’ (ফুলের বাগান) করেছে। কয়েকমাস আগেই স্কুলটি দেখে মুগ্ধ।  

পাহাড় যাত্রায় ট্রেন-বাসের টিকিট পাওয়াই দুস্কর। লক ডাউন পেরিয়ে আম জনতা ছুটেছে দিক-বিদিক। অনেক কষ্টে শ্যামলীর নাইট কোচে কৌনিক ও বক্র অবস্থানে আসন।

Thursday, May 20, 2021

এ খাঁচা ভাঙবো আমি কেমন করে?


করোনাক্লিষ্ট সময়ে প্রতিদিন যখন মৃত্যু ও সংক্রমণের উদ্বেগজনক খবর আসছে, তখন একজন খ্যাতনামা নারী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় সাড়ে ছয় ঘন্টা আটকে রেখে নির্যাতন ও হেনস্থা করা হয়; পরে তাকে “রাষ্ট্রীয় গোপন নথি চুরি” কথিত অপরাধে সোপর্দ করা হয় পুলিশে। এই ঘটনার ছোট একটি মোবাইল ভিডিও ক্লিপ ভাইরাল হলে দুর্নীতিগ্রস্ত আমলা আর পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে সারাদেশের সাংবাদিক সমাজ।

Sunday, March 21, 2021

বিদায় আহাদ আহমেদ

আহাদ ভাই আমাদের বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, নেতা ও ঘনিষ্ট বন্ধু ছিলেন। ১৯৯০ এর উত্তাল দিনগুলোতে তার নেতৃত্বে আমরা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। তখন আমরা ছিলাম সকাল ৮-৯টার সূর্য, একেকজন যেন আর্জেস গ্রেনেড! এরশাদ পতনের পর ডাকসু নির্বাচনে ছাত্র ফেডারেশন আহাদ-জিলানী পরিষদে প্যানেল দিয়েছিল। "আহাদ-জিলানী পরিষদ, আন্দোলনের ভবিষ্যৎ/ লং লিভ রেভ্যুলেশন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন" শ্লোগানে গলা তুলেছিলাম সোৎসাহে।

Sunday, February 28, 2021

আসমা বীথিতে তিন নোক্তা~

১
তার ক্যামেরার চোখে আস্থা বরাবর, লেন্সে তিনি শুধু স্থির বা চলচ্ছবি ধরেন না, প্রকাশ করেন অন্তর্দৃশ্য, মুহূর্ত বা পরিস্থিতির বিবরণ, যা আসলে চলমান ইতিহাসের দিকদর্শনও।

করোনাক্রান্তিতে আসমা বীথির নির্মিত বদ্ধ সময়ের স্বল্পদৈর্ঘ প্রামাণ্যচিত্র-- 'ইনসাইড আউট' খুব ভাবিয়েছিল, যখন অপরিকল্পিত লকডাউনে বিত্তহীন মানুষের অন্নসংস্থান ছিল বেঁচে থাকার চ্যালেঞ্জ। ওই ছবিতে ভাত-কাপড়ের রিপিটেড শটের ব্যবহার ছিল লক্ষ্যণীয়।

Friday, December 25, 2020

লাকিংমে বরং সৎকারহীনই থাক!



 [যতোই হামলা করো, সব সামলে নেব/ চ্যালেঞ্জ করছি তোমায়, যদি মারতে পারো…]

কিশোরী পাহাড়ি মেয়ে লাকিংমে চাকমা প্রথমে অপহৃত, পরে ধর্মান্তরিত, বিবাহিত ও নিহত হয়েছে, স্যোশাল মিডিয়ায় এ খবর ভাইরাল না হলেও, যারাই বাংলাদেশের পাহাড় ও সমতলের আদিবাসীর খোঁজ-খবর রাখেন, তাদের কাছে এ খবর কিছুটা পুরনো।

তবে বিস্ময়কর, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের মেয়েটির লাশ এখনো মালিকানা বিতর্কে কক্সবাজারের মর্গে অন্তত দুই সপ্তাহ ধরে পঁচছে, আদালতও মৃতদেহ সৎকারের সুরাহা করতে পারেনি।

Monday, September 7, 2020

তাসের ঘর : দুর্দান্ত স্বস্তিকায় নারীমুক্তি?

 


“হইচই” মুভি স্ট্রিমে সদ্য মুক্তিপ্রাপ্ত “তাসের ঘর” বাংলা ছবিটি নিঃসন্দেহে আট-দশটা বাজারী ছবির ভীড়ে ব্যতিক্রম, একই সঙ্গে ষোল আনা বাঙালিয়ানা, আবার হলিউডি ধাঁচেরও, এর বিভাগ করা যেতে পারে, নাটকীয়, রহস্য, রোমাঞ্চ ইত্যাদি।

Thursday, June 4, 2020

মারণাস্ত্র সবক্ষেত্রে দৃশ্যমান নয়…




বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২৩ জন। এ নিয়ে এদেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন।

Sunday, May 24, 2020

করোনায় নিরানন্দ ঈদ

করোনা দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূল জেলা সাতক্ষীরার বেড়িবাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। তাই দোরগোড়ায় ঈদ এলেও সবকিছু ছাপিয়ে পানিবন্দি মানুষের এবারের লড়াইটা বহুমুখী। পানির হাত থেকে নিজের শেষ সম্বলটুকু বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন শ্যামনগর জনপদের বাসিন্দারা। স্বেচ্ছাশ্রমে চলছে ভাঙা বেড়িবাঁধ মেরামতের চেষ্টা। সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি স্বাস্থ্যবিধি এখানে অবান্তর।

Tuesday, April 28, 2020

লকডাউনে শিথিলতা

প্রায় একমাস পর ঢাকা মহানগরীতে এলো অনানুষ্ঠানিক শিথিলতা। দ্বিতীয় রমজানে নগর পুলিশ জানালো, সীমিত পরিসরে স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রির করা যাবে। পাশাপাশি কাঁচাবাজার, নিত্যপণ্য ও মুদি দোকান বেলা ২টার বদলে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলো। অর্থাৎ, জনমানুষ চলাচলে শিথিলতার কথাই জানালো পুলিশ।

Tuesday, April 21, 2020

দম যেন মোর যায়…




লকডাউনের একেকটি সন্ধ্যারাতে ভূতের শহর ঢাকা মহানগরী। ছয় কিলোমিটার মাত্র পথ। অফিস গাড়ি বাদে নিত্য হেঁটে ডেরায় ফেরা।  মুখোশে, ক্যাপে, হেভারশেকে ও ঝুলন্ত আইডিতে পদাতিক জবরজং। 

অবশ্য এই রীতি বছর পঁচিশ বা তারও কিছু বেশী। রিপোর্টারের কর্মস্থল বদলে  বদলায় দূরত্ব, দুই, পনের হয়ে এখন ছয়। সময়ে এখন উঁচু পদে পোর্টার, বাস্তবে নিউজক্লার্ক, নিতান্তই করে খাওয়ার চেষ্টা। মার্ক টালির স্বপ্নভঙ্গ হয়েছে সাপ্তাহিকীতে বলপয়েন্ট-নিউজপ্রিন্টে জীবন ক্ষয় করারকালেই।

আর এই সেদিন নাস্তিকব্লগার হ্যাশট্যাগে চাপাতিতন্ত্রের ব্লাসফেমাসে হন্টনে বিরতি। দেহরক্ষীতেও কী অষ্টপ্রহর সুরক্ষা নিশ্চিত? বা কোমরবন্ধের খাপে আত্মরক্ষা?  
অকাতরে অভিজিৎ রায়দের গলা কাটার আস্কারায় হোলি আর্টিজান গদিতে ছেটায় সুলেখা কালি, কলংকের চেয়েও কালো। নিব্রাস গংদের অটোমেটিক আর ধারালো অস্ত্রের ঘায়ে উল্টে যায় পাশার দান।

Saturday, March 28, 2020

বাংলাদেশে সঙ্গরোধ?


করোনার কারণে ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের সকালেই ১৫ দিনের অনানুষ্ঠানিক লকডাউনের খপ্পরে দেশ। ট্রেন-লঞ্চ-বিমান বন্ধ হয়েছে আগেই, বন্ধ হলো গণপরিবহন।
অবশ্য ঘোড়ার আগেই গাড়ি ছুটেছে বেশ। প্রথম ঘোষণা এলো টানা স্কুল-কলেজ ছুটি। বাঙালিকে আর পায় কে? ‘ফেরারী এই মনটা আমার, মানে না কোনো বাঁধা’…
দলে দলে সবাই বন্ধু-বান্ধব, স্বপরিবারে ছুটলো কক্সবাজারে সাগরপাড়ে, অনেকেই সেন্ট মার্টিন প্রবাল দ্বীপে। উপচে পড়া পর্যটকে রোহিঙ্গা উপদ্রুত সীমান্ত শহরটি ফিরে পায় প্রাণ। টিভির পর্দায় হেসে হেসে শিক্ষিত ছেলেমেয়েরা বয়ান দেন, ‘পরীক্ষার পর এই লম্বা ছুটি, তাই বন্ধু-বান্ধব নিয়া দল বাইন্ধা ঘুরতে আসছি, খুব মজা লাগতেছে’… ইত্যাদি।