অবশেষে জামিন পেলেন বাংলাদেশের মুন্সীগঞ্জের বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডল। খবরে প্রকাশ, ধর্মানুভুতিতে আঘাত দেওয়ার মামলায় ১৯ দিন কারাবাসের পর জেলা ও দায়রা জজ আদালত রোববার তার জামিন মঞ্জুর করেন।
বিপ্লব রহমানের ভাবনার জগৎ। চাকমা ভাষায় ‘রাঙাবেল‘ কথাটির মানে ‘রাঙা প্রভাত‘। © কপিরাইট: লেখা ও ছবির স্বত্ত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
Tuesday, April 19, 2022
শিরোনামহীন
ইট-কাঠ-পাথরের ব্যস্ত এই পাষাণপুরী যেন প্রতি সন্ধ্যায় ইফতারের সময় খনিকের জন্য থমকে যায়, থেমে যায় সব নাগরিক কোলাহল, যানবাহনের দিকশূন্য গতি ও ব্যস্ততার প্রতিযোগিতা। কংক্রিট অরণ্য এ-শহর তখন যেন দম ফিরে পেতে খানিকটা জিরিয়ে নেয়, আগের অহেতুক ভোগবাদীতায় আবারও ফিরে যেতে নিতে থাকে প্রস্তুতি।
Friday, November 5, 2021
চলে যাওয়া মানেই প্রস্থান নয়~
Thursday, May 20, 2021
এ খাঁচা ভাঙবো আমি কেমন করে?
Sunday, February 28, 2021
আসমা বীথিতে তিন নোক্তা~
১
তার ক্যামেরার চোখে আস্থা বরাবর, লেন্সে তিনি শুধু স্থির বা চলচ্ছবি ধরেন না, প্রকাশ করেন অন্তর্দৃশ্য, মুহূর্ত বা পরিস্থিতির বিবরণ, যা আসলে চলমান ইতিহাসের দিকদর্শনও।
করোনাক্রান্তিতে আসমা বীথির নির্মিত বদ্ধ সময়ের স্বল্পদৈর্ঘ প্রামাণ্যচিত্র-- 'ইনসাইড আউট' খুব ভাবিয়েছিল, যখন অপরিকল্পিত লকডাউনে বিত্তহীন মানুষের অন্নসংস্থান ছিল বেঁচে থাকার চ্যালেঞ্জ। ওই ছবিতে ভাত-কাপড়ের রিপিটেড শটের ব্যবহার ছিল লক্ষ্যণীয়।
Friday, December 25, 2020
লাকিংমে বরং সৎকারহীনই থাক!
[যতোই হামলা করো, সব সামলে নেব/ চ্যালেঞ্জ করছি তোমায়, যদি মারতে পারো…]
কিশোরী পাহাড়ি মেয়ে লাকিংমে চাকমা প্রথমে অপহৃত, পরে ধর্মান্তরিত, বিবাহিত ও নিহত হয়েছে, স্যোশাল মিডিয়ায় এ খবর ভাইরাল না হলেও, যারাই বাংলাদেশের পাহাড় ও সমতলের আদিবাসীর খোঁজ-খবর রাখেন, তাদের কাছে এ খবর কিছুটা পুরনো।
তবে বিস্ময়কর, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের মেয়েটির লাশ এখনো মালিকানা বিতর্কে কক্সবাজারের মর্গে অন্তত দুই সপ্তাহ ধরে পঁচছে, আদালতও মৃতদেহ সৎকারের সুরাহা করতে পারেনি।
Thursday, June 4, 2020
Tuesday, April 28, 2020
লকডাউনে শিথিলতা
Tuesday, July 9, 2019
Wednesday, June 19, 2019
পাহাড়ে শিক্ষার বাতিঘর
Sunday, March 3, 2019
আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - দ্বিতীয় পর্ব
কিছুদিন আগে বাংলাদেশের বিশিষ্ট আদিবাসী গবেষক, চাকমা রাজা দেবাশীষ রায়ের সঙ্গে আলাপ-চারিতা হচ্ছিল আদিবাসী শিশুর মাতৃভাষায় লেখাপড়ার বিষয়ে। তিনি জানালেন, পর্যালোচনায় দেখা গেছে, সমতলের চেয়ে পাহাড়ে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার অনেক বেশী। এর একটি প্রধান কারণ, শিশু শিক্ষায় ভাষাগত বাধা। তবে এ বিষয়ে সরকারি-বেসরকারি জরিপ চালানো হয়নি বলে সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন।
Tuesday, January 15, 2019
Sunday, August 26, 2018
ফুলবাড়ি, লাল সেলাম!
আমরা তো ভুলি নাই শহীদ...
দিনাজপুর প্রতিনিধি খবর দেওয়ার আগেই ফুলবাড়ি গণবিদ্রোহে গুলি চালানো প্রথম খবর পাই আন্দোলনের বন্ধুদের কাছ থেকে। তখনো গুলি আর টিয়ার শেল বর্ষণ চলছিলো (২৬ আগস্ট, ২০০৭, বিকেল বেলা)।
আমি খবরটি নিশ্চিত করার জন্য সঙ্গে সঙ্গে দিনাজপুরে পরিচিত সাংবাদিকদের টেলিফোন করা শুরু করি। অফিসে জানাই, টপমোস্ট নিউজ রেডি হচ্ছে।
Monday, August 20, 2018
গুজব দিয়ে যায় চেনা
প্রাক-কথন বাংলাদেশে গত ২৯ জুলাই জাবালে নূরের দুটি বাসের রেষারেষির মধ্যে একটি বাস ঢাকার বিমানবন্দর সড়কের এমইএস এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো একদল শিক্ষার্থীর উপর উঠে যায়। এতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হলে ক্ষোভে ফেটে পড়ে তাদের সহপাঠীরা। ধীরে ধীরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঢাকার সব রাজপথে গড়ে তোলে “নিরাপদ সড়ক আন্দোলন”।
অভূতপূর্ব এই স্বতস্ফূর্ত আন্দোলন খুব শিগগিরই স্ফূলিঙ্গ থেকে দাবানলের মতো ছড়িয়ে যায় শহর থেকে বন্দরে, নগর থেকে নগরে, সারা বাংলাদেশে। শিক্ষার্থীরা রোদ-বৃষ্টি, পুলিশ ও ছাত্রলীগের লাঠিপেটা উপেক্ষা করে ট্রাফিকের দায়িত্ব কাঁধে নিয়ে বুঝিয়ে দেয় সিস্টেমের গলদ।
Tuesday, June 5, 2018
আব্বু, তুমি কান্না করতেছ যে?

বাংলাদেশের দৃষ্টি এখন দেশের পূর্ব-দক্ষিণের সর্বশেষ প্রান্তে, সাগরপাড়ে কক্সবাজারের টেকনাফে। আ্ওয়ামী লীগ সরকারের চলমান মাদক বিরোধী অভিযানে গত ২৬ মে রাতে সেখানে র্যাব-পুলিশের কথিত ‘ক্রসফায়ারে‘ নিহত হয়েছেন সহযোগি সংগঠন যুবলীগ নেতা ও পৌর কমিশনার একরামুল হক।
Wednesday, May 11, 2016
Sunday, May 8, 2016
সাহিত্য জুড়ে আছেন মা
আর বাংলা ভাষাতেও মা’কে নিয়ে লেখা হয়েছে বেশ কয়েকটি কালজয়ী উপন্যাস। এরমধ্যে মানিক বন্দোপাধ্যায়ের (১৯০৮ – ১৯৫৬) প্রথম উপন্যাস ‘জননী’ (১৯৩৫), শওকত ওসমানের (১৯১৭-১৯৯৮) ‘জননী’ (১৯৫৮), মহাশ্বেতা দেবীর (১৯২৬-) ‘হাজার চুরাশীর মা’ (১৯৭৪), আনিসুল হকের (১৯৬৫) মুক্তিযুদ্ধের সত্যিকারের ঘটনা নিয়ে লেখা উপন্যাস ‘মা’ (২০০৪) অন্যতম।
Wednesday, May 4, 2016
পরাজিত হন না সাত্তার
বুধবার (৪ মে) চট্টগ্রাম থেকে টেলিফোনে বিশ্ব পর্যটক আব্দুস সাত্তার নিউজনেক্সটবিডি ডটকম-এর সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের কন্টেইনার ডিপো থেকে তার গাড়িটি ছাড় করানো সম্ভব হয়েছে। এই গাড়িতেই (মিতসুবিশি আউটল্যান্ডার, ২০০৬ সাল, রেজিস্ট্রেশন-বিবিবিবি ৯৩৫) লাল-সবুজ পতাকা উড়িয়ে বিশ্বভ্রমণ করে গিনেজ বুকে নাম লেখানোর স্বপ্ন তার।













