Tuesday, April 28, 2020

লকডাউনে শিথিলতা

প্রায় একমাস পর ঢাকা মহানগরীতে এলো অনানুষ্ঠানিক শিথিলতা। দ্বিতীয় রমজানে নগর পুলিশ জানালো, সীমিত পরিসরে স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রির করা যাবে। পাশাপাশি কাঁচাবাজার, নিত্যপণ্য ও মুদি দোকান বেলা ২টার বদলে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলো। অর্থাৎ, জনমানুষ চলাচলে শিথিলতার কথাই জানালো পুলিশ।

Tuesday, April 21, 2020

দম যেন মোর যায়…




লকডাউনের একেকটি সন্ধ্যারাতে ভূতের শহর ঢাকা মহানগরী। ছয় কিলোমিটার মাত্র পথ। অফিস গাড়ি বাদে নিত্য হেঁটে ডেরায় ফেরা।  মুখোশে, ক্যাপে, হেভারশেকে ও ঝুলন্ত আইডিতে পদাতিক জবরজং। 

অবশ্য এই রীতি বছর পঁচিশ বা তারও কিছু বেশী। রিপোর্টারের কর্মস্থল বদলে  বদলায় দূরত্ব, দুই, পনের হয়ে এখন ছয়। সময়ে এখন উঁচু পদে পোর্টার, বাস্তবে নিউজক্লার্ক, নিতান্তই করে খাওয়ার চেষ্টা। মার্ক টালির স্বপ্নভঙ্গ হয়েছে সাপ্তাহিকীতে বলপয়েন্ট-নিউজপ্রিন্টে জীবন ক্ষয় করারকালেই।

আর এই সেদিন নাস্তিকব্লগার হ্যাশট্যাগে চাপাতিতন্ত্রের ব্লাসফেমাসে হন্টনে বিরতি। দেহরক্ষীতেও কী অষ্টপ্রহর সুরক্ষা নিশ্চিত? বা কোমরবন্ধের খাপে আত্মরক্ষা?  
অকাতরে অভিজিৎ রায়দের গলা কাটার আস্কারায় হোলি আর্টিজান গদিতে ছেটায় সুলেখা কালি, কলংকের চেয়েও কালো। নিব্রাস গংদের অটোমেটিক আর ধারালো অস্ত্রের ঘায়ে উল্টে যায় পাশার দান।

Tuesday, March 31, 2020

ঘোল


অন্যকে না খাওয়ালেও নিজে বিস্তর ঘোল খাননি, এমন বাঙালি মেলা দুস্কর। অর্থাৎ বাঙালি মাত্রই ঘাটে ঘাটে ঘোল খেয়ে থাকেন।

আমাদের শৈশবে রূপকথার বইতেও দেখেছি, রাজা-রাজড়ার আমলে দুস্কৃতিকারীকে  জুতোর মালা পরিয়ে, উল্টো গাধায় বসিয়ে, মাথায় ঘোল ঢেলে রাজ্যের বাইরে বের করে দেওয়া হতো। ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবির শুরুতেও বেসুরো গান ও বেতাল ঢোলের জন্য গুপি-বাঘাকে ওইরূপ শাস্তি ভোগ করতে দেখা যাবে।

Saturday, March 28, 2020

বাংলাদেশে সঙ্গরোধ?


করোনার কারণে ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের সকালেই ১৫ দিনের অনানুষ্ঠানিক লকডাউনের খপ্পরে দেশ। ট্রেন-লঞ্চ-বিমান বন্ধ হয়েছে আগেই, বন্ধ হলো গণপরিবহন।
অবশ্য ঘোড়ার আগেই গাড়ি ছুটেছে বেশ। প্রথম ঘোষণা এলো টানা স্কুল-কলেজ ছুটি। বাঙালিকে আর পায় কে? ‘ফেরারী এই মনটা আমার, মানে না কোনো বাঁধা’…
দলে দলে সবাই বন্ধু-বান্ধব, স্বপরিবারে ছুটলো কক্সবাজারে সাগরপাড়ে, অনেকেই সেন্ট মার্টিন প্রবাল দ্বীপে। উপচে পড়া পর্যটকে রোহিঙ্গা উপদ্রুত সীমান্ত শহরটি ফিরে পায় প্রাণ। টিভির পর্দায় হেসে হেসে শিক্ষিত ছেলেমেয়েরা বয়ান দেন, ‘পরীক্ষার পর এই লম্বা ছুটি, তাই বন্ধু-বান্ধব নিয়া দল বাইন্ধা ঘুরতে আসছি, খুব মজা লাগতেছে’… ইত্যাদি।  

Thursday, March 26, 2020

নমঃ নমঃ নমঃ বাংলাদেশ মম...



১৯৭১ এর রক্তস্নাত বাংলাদেশে এমন ভোর কখনো আসেনি। করোনার কারণে দেশ এই প্রথমবারের মতো যেন ভুলে গেল স্বাধীনতা দিবস! আনুষ্ঠানিক-অনানুস্ঠানিক লকডাউনের খপ্পরে এই প্রথমবারের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখ লাখ জনতার ঢল তো দূরের কথা, তেমন কোনো শ্রদ্ধাঞ্জলিও পড়েনি। খা খা করছে স্মৃতিসৌধ, যেন ৩০ লাখ শহীদের আত্মা ঝাউবনের চিরল পাতার কম্পনে, বাতাসের ফিসফিসানীতে প্রশ্ন ছুঁড়ে দেন, কী মাঝি? ডরাইলা?...

Thursday, March 5, 2020

প্রতিভা সরকারে তিন নোক্তা

এক.

“ত্রিশ বছর আগে উত্তরবঙ্গের সেরা গল্প সম্ভারে যাঁর লেখা অন্তর্ভূক্ত হয়েছিল, লিটল ম্যাগাজিন বিশ্বের সেই পরিচিতমুখ প্রতিভা সরকার হঠাতই লেখা ছেড়ে দিয়েছিলেন। মধুপর্ণীর প্রয়াত সম্পাদক অজিতেশ ভট্টচার্য অনেক বলেও তাকে দিয়ে লেখাতে পারেননি। কিন্তু তাই বলে কলমে মরচে পড়তে দেননি লেখক, ‘ফরিশতা ও মেয়েরা‘ বইটির গল্পগুলি তার প্রমান। গভীর মমতায় তিনি এঁকেছেন মূলত মেয়েদের, সাধারণ মানবী তারা, কিন্তু দিব্য বিভায় উদ্ভাসিত তাদের ঘামে ভেজা মুখ।“... ইত্যাদি।

এবার কলকাতা বইমেলায় প্রকাশিত প্রতিভা সরকারের গল্পগ্রন্থ ‘ফরিশতা ও মেয়েরা‘ বইয়ের শেষ ফ্ল্যাপে এরকম ছোট্ট পাঠ পরিচিতি তুলে ধরেছেন প্রকাশক। এটি একটি গুরুচণ্ডালির ‘বাংলা চটি সিরিজ‘ প্রকাশনা। হালকা-পাতলা গড়নের ছোটখাট পেপারব্যাক বইটির ঝকঝকে ছাপা, বিমূর্ত ছবিতে চমৎকার প্রচ্ছদ, ১০৮ পৃষ্ঠার নির্ভুল বানানে এর দামও পাঠকের হাতের নাগালে – ভারতে ৯০ টাকা, আর এপারে ১৩৫ টাকা (প্রায়)। প্রচ্ছদ এঁকেছেন বিমলেন্দ্র চক্রবর্তী, ভূমিকা লিখেছেন অমর মিত্র। সম্ভবত, এটি লেখিকার প্রথম বই।

Wednesday, February 26, 2020

মৃত্যুহীন প্রাণ


অভিজিৎ রায় যেদিন বেঘোরে খুন হলেন সেদিন সন্ধ্যায় (২৬ ফেব্রুয়ারি ২০১৫) টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। আমি বিশাল নিউজ রুমে দুহাতে মাথা চেপে নিশ্চুপ হয়ে গিয়েছিলাম। কম্পিউটারে সেদিন কোনো নিউজ স্ক্রিপ্টই টাইপ করতে পারি নি। আমি কিছু ভাবতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না। 

দম দেওয়া পুতুলের মতো একের পর সহ ব্লগার, লেখক, প্রকাশক, শুভাকাংখীদের মোবাইল ফোন কল ধরছিলাম। অনেকেই আমাকে সাবধান হতে বলেন। মুক্তমনার সব ব্লগ পোস্ট মুছে দিয়ে ফেসবুক আইডি ডিএক্টিভ করে গা ঢাকা দিতে বলেন কেউ কেউ। আমি বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দেই।

Wednesday, November 6, 2019

গেরিলা নেতা এমএন লারমা

[মানবেন্দ্র নারায়ণ লারমার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের মধ্যে লেখকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তার প্রায় এক দশকের গেরিলা জীবন। কারণ এম এন লারমাই প্রথম সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে পাহাড়িদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখান। আর তাঁর নির্দেশিত পথেই সাবেক গেরিলা দল শান্তিবাহিনী প্রায় দুদশক সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেছে। পরে এটি পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে যৌক্তিক পরিণতি লাভ করে। তাই চলতি নোটে চেষ্টা করা হয়েছে মূলত এমএন লারমার গেরিলা জীবনটিকে সংক্ষেপে মূল্যায়ন করার।]

Wednesday, September 4, 2019

চঞ্চল নদের নাম ‌শঙ্খ

ছোট্ট বন্ধুরা,  তোমরা কি জান, আমাদের দেশের এক কোনে, দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে উঁচু উঁচু পাহাড়, ঘন সবুজ বন, ঝর্ণা, মেঘে আর প্রাকৃতিক শোভায় সুন্দর এক জনপদ?  রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানএই তিনটি জেলা নিয়ে গড়ে ওঠা পার্বত্য চট্টগ্রাম এই জনপদের নাম।  পাহাড়ি-বাঙালি মিলিয়ে সেখানে আনুমানিক প্রায় ১৫ লাখ লোক বাস করেন।

Tuesday, July 9, 2019

নিশুতিরাতে পাহাড়ে প্রলয়

২০১৭ সালের ১২-১৩ জুন রাতে শুরু হয় একের পর এক পাহাড় ধসের যজ্ঞ। এক সঙ্গে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে ব্যপক হতাহতের খবর চমকে ওঠে দেশ। এরমধ্যে রাঙামাটিই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপন্ন, লণ্ডভণ্ড হয় পার্বত্য জনপদ।