Showing posts with label অভিজিৎ রায়. Show all posts
Showing posts with label অভিজিৎ রায়. Show all posts

Wednesday, February 26, 2020

মৃত্যুহীন প্রাণ


অভিজিৎ রায় যেদিন বেঘোরে খুন হলেন সেদিন সন্ধ্যায় (২৬ ফেব্রুয়ারি ২০১৫) টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। আমি বিশাল নিউজ রুমে দুহাতে মাথা চেপে নিশ্চুপ হয়ে গিয়েছিলাম। কম্পিউটারে সেদিন কোনো নিউজ স্ক্রিপ্টই টাইপ করতে পারি নি। আমি কিছু ভাবতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না। 

দম দেওয়া পুতুলের মতো একের পর সহ ব্লগার, লেখক, প্রকাশক, শুভাকাংখীদের মোবাইল ফোন কল ধরছিলাম। অনেকেই আমাকে সাবধান হতে বলেন। মুক্তমনার সব ব্লগ পোস্ট মুছে দিয়ে ফেসবুক আইডি ডিএক্টিভ করে গা ঢাকা দিতে বলেন কেউ কেউ। আমি বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দেই।