Tuesday, October 17, 2017

রংচুগালা: বিপন্ন আদিবাসী উৎসব



[ওই ছ্যাড়া তুই কই যাস, কালা গেঞ্জি গতরে?/ছেমড়ি তুই চিন্তা করিস না, আয়া পড়ুম দুপুরে/ হা রে রে, হা রে রে, হা রে রে…ভাবানুবাদ, গারো লোকসংগীত “রে রে”।]
কিছুদিন আগে গারো (মান্দি) আদিবাসী লেখক সঞ্জিব দ্রং আলাপচারিতায় জানাচ্ছিলেন, প্রায় ১২৫ বছর আগে গারোরা আদি ধর্ম প্রকৃতিপূজা (সাংসারেক) ছেড়ে দলে দলে খ্রিস্টান হতে শুরু করেন। সে সময় গারোদের হাজার বছরের প্রাচীন সাংসারেক ধর্মটি বিপন্ন হয়ে পড়ে, একই সঙ্গে গারোদের ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক নানা উৎসবও পড়ে হুমকির মুখে।

Sunday, August 13, 2017

আমার বাবা আজিজ মেহের

আমার বাবা আজিজ মেহের (৮৬) সেদিন সকালে ঘুমের ভেতর হৃদরোগে মারা গেলেন।
সকাল সাড়ে আটটার দিকে (১০ আগস্ট) যখন টেলিফোনে খবরটি পাই, তখন আমি পাতলা আটার রুটি দিয়ে আলু-বরবটি ভাজির নাস্তা খাচ্ছিলাম। মানে রুটি-ভাজি খাওয়া শেষ, রং চায়ে আয়েশ করে চুমুক দিয়ে বাবার কথাই ভাবছিলাম।
আজ তাকে কাছেই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত পরীক্ষা করাতে হবে। দুদিন আগে তিনি পর পর তিনবার বাথরুমে পড়ে গিয়েছিলেন। ৮৬ বছর বয়সে এই প্রথম তার পা ফস্কে গেল। নইলে এতো বছর ধরে সব কাজ তিনি একাই করেছেন। অস্বাভাবিক পরিস্কার স্মৃতি তার। আর ভীষণ বই পড়ার বাতিক।

Thursday, June 15, 2017

মধ্যরাতে পাহাড়ে প্রলয়

লংগদু সহিংসতার জের কাটতে না কাটতেই একের পর এক রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে ব্যপক হতাহতের খবর চমকে দিচ্ছে! এরমধ্যে রাঙামাটিই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ। অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপন্ন, লণ্ডভণ্ড পার্বত্য জনপদ।

একজন পাহাড়ি বন্ধু ফেসবুকে মাটিচাপা পড়া দুটি নিস্পাপ শিশু ভাইবোনের কাদামাখা নিথর দেহের ছবি পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গে একটি মন্তব্য পড়েছে এরকম, ‘ছবিটি কেউ সরাবেন প্লিজ? আমি আর নিতে পারছি না!’

Thursday, April 20, 2017

মিডিয়ার খবরে রমেল চাকমা নেই কেন?

রমেল পড়ে আছে মর্গেরমেল চাকমার মৃত্যুর সঠিক তদন্ত হোক। বিচার হোক। সর্বত্র হোক তীব্র প্রতিবাদ। কিন্তু এ ঘটনায় আবেগ বর্জিতভাবে আমাদের বোধহয় কয়েকটি পয়েন্ট মনে রাখা দরকার।
অভিযোগে প্রকাশ, নিরাপত্তা বাহিনীর নির্যাতনে নান্যাচর কলেজ ছাত্র রমেল চাকমা গত ১৯ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে ৫ এপ্রিল রমেল চাকমাকে নিজ হেফাজতে নিয়েছিল নিরাপত্তা বাহিনী।

Thursday, July 21, 2016

গোড়ায় গলদ


চাপাতিতন্ত্রের ভেতর
বোধকরি মুক্তচিন্তক মাত্রই একমত হবেন যে, প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়ার নীচে মুক্তমনার সংগ্রামটি দীর্ঘতর ও অভিজিৎ রায়দের রক্তে পিচ্ছিল। 

বোধকরি, পথ বন্ধুর বলেই এ সংগ্রামে আমরা যারা নিজেদের মুক্তমনা বলে দাবি করি, যারা নিজেদের অভিজিৎ রায়ের লোক বলে পরিচয় দিতে গর্ববোধ করি, তারা চাপাতিতন্ত্রের ভেতর জীবন বাজি রেখেই নিজ নিজ অবস্থান থেকে চেতনার সংগ্রামটিকে এগিয়ে নিতে মরিয়া। 

Friday, June 3, 2016

~পাহাড়ে বিপন্ন জনপদ~


সাংবাদিক ও লেখক বিপ্লব রহমানের বই ‘পাহাড়ে বিপন্ন জনপদ’ এখন পড়ুয়াডটকম ডটবিডি’র সৌজন্যে অনলাইনে পাওয়া যাচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে [*নোটের নীচে লিংক দেয়া আছে]।

এই বইটির হচ্ছে, সাংবাদিকের জবানবন্দীতে পার্বত্য চট্টগ্রামের অকথিত অধ্যায়।

ঢাকার পাঠকরা কাঁটাবনে ‘সংহতি প্রকাশন’ এর শো-রুম থেকেও বইটি সংগ্রহ করতে পারেন।

এছাড়া আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ‘সংহতি প্রকাশন’ এর কার্যালয়ে: ৩০৫, রোজ ভিউ প্লাজা, ৩য় তলা, ১৮৫, বীরউত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল, ধানমণ্ডি, ১২০৫ ঢাকা। ফোন: ০১৭১৮ ২৯২ ৬৮০।
শুভেচ্ছা সকলকে।

Wednesday, May 11, 2016

আমার মা সিরাজী বিটি~


সেদিন ছুটির দিনে সকালে আমার ৭৪ বছর বয়সী মা’র ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম। বাসার সকলে যে যার কাজে ব্যস্ত। বিছানার চাদর-বালিশের কাভার বদলে দেয়া, ঘরের মেঝে পরিস্কার ইত্যাদি।

Sunday, May 8, 2016

সাহিত্য জুড়ে আছেন মা

বিপ্লব রহমান, ঢাকা: সাহিত্যে মা’কে নিয়ে লেখা বেশ কয়েকটি বই দাগ কেটেছে পাঠক মনে। যুগ যুগ ধরে পঠিত হচ্ছে এসব বই। মা’কে নিয়ে ‘লা মাদ্রে’ নামে ইতালিয় লেখক গ্রেজিয়া দেলেদ্দার উপন্যাস লিখে ১৯২৬ সালে নোবেল পেয়েছেন। রুশ লেখক ম্যাক্সিম গোর্কির (১৮৮৬-১৯৩৬) ‘মা’ (১৯০৬) উপন্যাস অনুবাদ হয়েছে বিশ্বের বহু দেশে। ১৯০৫ সালের শ্রমিক বিদ্রোহের পটভূমিতে একজন সংগ্রামী মায়ের জীবন নিয়ে লেখা এ বই আজো অমর করে রেখেছে গোর্কিকে। বিভিন্ন দেশে এ বইটি নিয়ে সিনেমাও হয়েছে।

আর বাংলা ভাষাতেও মা’কে নিয়ে লেখা হয়েছে বেশ কয়েকটি কালজয়ী উপন্যাস। এরমধ্যে মানিক বন্দোপাধ্যায়ের (১৯০৮ – ১৯৫৬) প্রথম উপন্যাস ‘জননী’ (১৯৩৫), শওকত ওসমানের (১৯১৭-১৯৯৮) ‘জননী’ (১৯৫৮), মহাশ্বেতা দেবীর (১৯২৬-) ‘হাজার চুরাশীর মা’ (১৯৭৪), আনিসুল হকের (১৯৬৫) মুক্তিযুদ্ধের সত্যিকারের ঘটনা নিয়ে লেখা উপন্যাস ‘মা’ (২০০৪) অন্যতম।

Wednesday, May 4, 2016

পরাজিত হন না সাত্তার

বিপ্লব রহমান, ঢাকা: ১৯৭১-এ যুদ্ধ জয় করেছিলেন আব্দুস সাত্তার সালাউদ্দীন (৬০)। আর স্বাধীন দেশে তিনি আরো একবার কঠিন যুদ্ধে জয়ী হলেন। পাঁচ বছর আমলাতন্ত্রের লালফিতার সঙ্গে লড়াই করে চট্টগ্রামের কন্টেইনার ডিপো থেকে মুক্ত করলেন তার বিশ্বভ্রমণের গাড়িটি।

বুধবার (৪ মে) চট্টগ্রাম থেকে টেলিফোনে বিশ্ব পর্যটক আব্দুস সাত্তার নিউজনেক্সটবিডি ডটকম-এর সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের কন্টেইনার ডিপো থেকে তার গাড়িটি ছাড় করানো সম্ভব হয়েছে। এই গাড়িতেই (মিতসুবিশি আউটল্যান্ডার, ২০০৬ সাল, রেজিস্ট্রেশন-বিবিবিবি ৯৩৫) লাল-সবুজ পতাকা উড়িয়ে বিশ্বভ্রমণ করে গিনেজ বুকে নাম লেখানোর স্বপ্ন তার।

Wednesday, April 27, 2016

বেপরোয়া জিহাদী জঙ্গি


বিপ্লব রহমান, ঢাকা: জিহাদী মিশনে জঙ্গিরা মুক্তমনা লেখক, ব্লগার ও সংগঠক হত্যায় ক্রমেই হয়ে উঠছে বেপরোয়া।