Saturday, March 26, 2016

বেতারে ‘অপারেশন সার্চলাইট’

বিপ্লব রহমান, ঢাকা: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক জান্তা কারফিউ জারি করে বিদ্রোহ দমন করার নামে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, এর সামরিক অভিধা ছিল— ‘অপারেশন সার্চলাইট’।

এটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে মুক্তিকামী বাঙালি জনতার স্বাধীনতার সংগ্রামকে মেশিনগানের গুলিতে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য প্রচেষ্টা। পাশাপাশি মুক্তিকামী বাঙালি জনতার প্রথম প্রতিরোধ যুদ্ধও হয়েছিল ওই রাতে।

Saturday, March 12, 2016

‘এফএম-র উচ্চারণ অশালীন’

বিপ্লব রহমান, ঢাকা: এফএম রেডিওগুলো ‘অশালীন ‍উচ্চারণ’ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে বলে এর সুদূর প্রসারী নেতিবাচক দিক আছে। এমনটিই মনে করতেন সদ্য প্রয়াত দ্রোহ আর প্রেমের কবি রফিক আজাদ।

Saturday, February 20, 2016

‘মুক্তচিন্তা এখন নিরাপদ নয়’

বিপ্লব রহমান, ঢাকা: জঙ্গিগোষ্ঠির ধারাবাহিক হত্যাকাণ্ডে মুক্তমনা লেখক ও প্রকাশকরা কিছুতেই নিশ্চিন্ত হতে পারছেন না বলে মনে করছেন সাংবাদিক ও লেখক জাহিদ নেওয়াজ খান।

Wednesday, February 17, 2016

‘চিন্তা-চর্চা খুন হবে কেন’

বিপ্লব রহমান, ঢাকা: জঙ্গি হামলায় নিহত মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় ও তার প্রকাশক ফয়সাল আরেফিন দিপনের নামে এবারের অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা উচিত ছিল বলে মনে করেন ‘সংহতি’র প্রকাশক দীপক কুমার রায়।

Monday, February 15, 2016

‘অভিজিৎ বিস্তৃতিপ্রবণতায় আপত্তি’

বিপ্লব রহমান, ঢাকা: জঙ্গি হামলায় নিহত মুক্তমনা লেখক অভিজিৎ রায় এবং তার প্রকাশক আরেফিন ফয়সাল দিপন একুশের বইমেলায় উপেক্ষিত হওয়ায় তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক ও লেখক প্রভাষ আমিন।

Tuesday, February 9, 2016

বইমেলা নিয়ে ভীতি এবার প্রকাশ্য: টুটুল


বিপ্লব রহমান, ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তাতেও মুক্তমনা লেখক-প্রকাশকরা নিশ্চিত হতে পারছেন না বলে মনে করছেন ‘শুদ্ধস্বর’ এর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল। নিউজনেক্সটবিডি ডটকম’কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি প্রশ্নে রেখে বলেন, ‘ভয়ভীতিটা এবার কিন্তু চাপা নয়, প্রকাশ্য। এর কারণ সম্পর্কে কী ব্যাখ্যা দেয়ার প্রয়োজন আর আছে?’

গত বছর ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জঙ্গি হামলায় নিহত হন মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়। একই সঙ্গে গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী, মুক্তমনা লেখক বন্যা আহমেদ। আর এরপর ধারাবাহিক জঙ্গি হামলায় খুন হন বেশ কয়েকজন ব্লগার। 

Sunday, January 24, 2016

রাঙাবেল: পাহাড়ে বিপন্ন জনপদ~

রাঙাবেল: পাহাড়ে বিপন্ন জনপদ~: আনুমানিক ২৫ হাজার পাহাড়ি-বাঙালির রক্তের বিনিময়ে সাক্ষরিত শান্তিচুক্তিতেও কী শান্তি হয়েছে পাহাড়ে? তাহলে ক্রেওক্রাডং-এর দুর্গম পাহাড়ে...

Monday, December 28, 2015

মুক্তচিন্তায় আঘাতের বছর

  •  
    বিপ্লব রহমান, ঢাকা: ২০১৫ সাল ছিল মুক্তচিন্তার ওপর সশস্ত্র আক্রমণের বছর। এ বছর জঙ্গিরা নৃশংস হামলা চালিয়ে খুন করেছে মুক্তমনা লেখক ও ব্লগার, প্রকাশক, বিদেশি নাগরিক, পুলিশ, পীরসহ বিরুদ্ধ মতের অন্তত ১০ জনকে। বছর জুড়ে অন্তত ডজন দুয়েক নাশকতামূলক জেহাদী তৎপরতার অংশ হিসেবে জঙ্গিরা হামলা করেছে সংখ্যালঘুদের ১২টি উপাসনালয়ে। দৃশত এসব ঘটনার কোনোটিরই এখনো সুবিচার হয়নি।

Tuesday, December 1, 2015

পাহাড়ে শান্তি এখনো অধরা




বিপ্লব রহমান, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম সমস্যার মূলে রয়েছে ভূমি। আর পাহাড়ের ভূমির সমস্যার সমাধানে শান্তিচুক্তির আলোকে প্রায় এক যুগ আগে গঠিত হয়েছিল ভূমি কমিশন। কথা ছিলো, সর্বময় ক্ষমতার অধিকারী এ কমিশন পাহাড়ে ভূমির সমস্যার সমাধান করবে, স্থাপন করবে শান্তি। কিন্তু খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এখনো এ কমিশন রয়েছে কাগুজে। ফলে পাহাড়ি-বাঙালির ভূমির বিরোধ বাড়ছেই। শান্তিচুক্তির এই মৌলিক শর্তসহ আরো কয়েকটি শর্ত পূরণ না হওয়ায় পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা রয়েছে এখনো অধরাই।

Saturday, September 12, 2015

Freethinking threatened in Bangladesh, says Ajoy Roy


By Biplob Rahman; Educationist Ajoy Roy has said freethinking is endangered after murders of at least five secularist bloggers by knife-wielding assailants in Bangladesh.
Ajoy Roy, a retired professor of Dhaka University and father of slain blogger Avijit Roy, told newsnextbd.com on the occasion of 44th birth anniversary of Avijit.