Friday, July 24, 2015

হোটেল ইন্টারকনের প্রত্যাবর্তন

বিপ্লব রহমান, ঢাকা: ত্রিশ বছর পর আবার স্বনামে ফিরছে বিশ্বখ্যাত ‘ইন্টার-কন্টিনেন্টাল, ঢাকা’ (সংক্ষেপে- ইন্টারকন, ঢাকা)। দেশের প্রথম পাঁচ তারকা হোটেলটি বাণিজ্যিকভাবে আবারো যাত্রা শুরু করবে আগামী বছর।

বেসরমারিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বহু বছর পর আবারো হোটেল ইন্টারকন্টিনেন্টালের যাত্রা এদেশে দেশি-বিদেশি পর্যটককে আকৃষ্ট করবে। বিশ্বব্যাপী রয়েছে হোটেলটির ব্যবসায়িক সুনাম। আশা করছি, হোটেল ইন্টারকনের মাধ্যমে দেশে বিনিয়োগ ও ব্যবসার পথ হবে সুপ্রশস্থ।’

Thursday, July 23, 2015

পাহাড়ে প্রশ্নবিদ্ধ ইউপিডিএফ

বিপ্লব রহমান, রাঙামাটি: পার্বত্য শান্তিচুক্তির বিরোধিতাকে কেন্দ্র করে পার্বত্যাঞ্চলে প্রায় দুদশক ধরে নানা তৎপরতা চালাচ্ছে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) নামক পাহাড়িদের বিদ্রোহী গ্রুপ। অভিযোগ উঠেছে, শান্তিচুক্তি পক্ষীয় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির বিরুদ্ধে এ গ্রুপটির সশন্ত্র তৎপরতা রয়েছে। দুই দশকের পার্বত্য রাজনীতিতে নানা প্রশ্ন দেখা দিয়েছে ইউপিডিএফ’কে ঘিরে।

Wednesday, July 8, 2015

চাকমা ভাষা এখন মোবাইলে


বিপ্লব রহমান, ঢাকা : এবার চাকমা ভাষায় লেখালেখির জন্য তৈরি হচ্ছে মোবাইল অ্যাপস। বাংলা ও ইংরেজীর পর দেশে তৃতীয় কোনো ভাষায় মোবাইল ফোন থেকে লেখালেখি সম্ভব। আর মোবাইল ফোনে ভাষাগত সংখ্যালঘুর ভাষার সংযোজন এটি প্রথম।
একটি বেসরকারি এফএম রেডিও’র প্রকৌশলী জ্যোতি চাকমা এবং আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুজ মরিজ চাকমা মোবাইলে চাকমা ভাষায় লেখালেখির এই প্রযুক্তির উদ্ভাবক। তারা জানিয়েছেন, বছর দুয়েক আগে ‘রিবেং ইউনি’ নামে এ ভাষার ইউনিকোড ফন্ট তৈরী করেন। এতে করে ইতোমধ্যে বিলুপ্ত প্রায় লেখ্য ভাষাটি প্রাণ ফিরে পেতে শুরু করেছে।

Sunday, July 5, 2015

‘পাল্টে যাওয়া বিজ্ঞাপনে বিপদ আছে’

  
বিপ্লব রহমান, ঢাকা: কেমন হবে বিজ্ঞাপনের ভাষা, তা নিয়ে যেন আলোচনার অন্ত নেই। প্রতিদিন টেলিভশনে, সংবাদপত্রে অথবা নগরীর বিশালাকায় বিলবোর্ডে যেসব ভাষায় বিজ্ঞাপন প্রচার করা হয়, তার অনেকগুলো উদ্রেক করে বিরক্তির। এসব বিজ্ঞাপনে ব্যবহার করা হয় যেসব চটুল ভাষা, তাতে শিক্ষণীয় তেমন কিছু থাকে না। পণ্য বিক্রির জন্য আমরা কি মেনে নেবো এসব চটুলতা? নাকি আমরা এসব অপশব্দের ব্যবহার স্বাভাবিকভাবেই দেখবো?

Saturday, July 4, 2015

ছবি নিয়ে ফের আলোচনায় সিপি গ্যাং

 
বিপ্লব রহমান, ঢাকা: প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকনের সঙ্গে ছবি তুলে ফের আলোচনায় এসেছে বিতর্কিত অনলাইন গ্রুপ সিপি গ্যাং। তবে আশরাফুল আলম খোকন এই গ্রুপটির সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

Monday, June 15, 2015

কলেরার দিনগুলোতে প্রেম~


(১) রাইস স্যালাইনগুলো বেশ করেছে। প্যাকেটের গায়ে প্রস্তুত প্রণালির ক্ষুদে ছবি আছে। দুই হাতে চুড়ি পরা। সেবা মানেই নারী? বিষয়টি কি আপত্তিকর? নারীবাদী কাম এনজিওগুলো কি বলে? ওরাই তো নারীমুক্তি, মানবাধিকার আর আদিবাসী মুক্তির জিম্মাদার্।

Sunday, May 24, 2015

কল্পনা ​চাকমা থেকে বিচিত্রা তির্কি...


০১. কল্পনা চাকমা অপহরণ ইস্যুতে গত ১৮ বছর ধরে কতিপয় মানবাধিকার সংস্থা বছর জুড়ে আশ্চর্য নিরবতা পালন করলেও শুধু অপহরণ দিবসের আগেভাগে মেকি কান্নাকাটি করছে। ২৭ মে এই মামলাটির শুনানী রাঙামাটি আদালতে হওয়ার কথা। এ নিয়ে আমার সতীর্থ পাহাড়ি বন্ধুরা বিশেষ উদ্বিগ্ন। তাদের উদ্বিগ্নতাই স্বাভাবিক। কারণ, গত ১৮ বছর ধরে এই স্পর্শকাতর মামলাটি রয়েছে দীর্ঘসূত্রীতায়।

অন্তত চার দফায় প্রশাশন মামলাটিকে খারিজ করে ধামাচাপা দিতে চেয়েছে। অর্থাৎ রেহাই দিতে চেয়েছে অভিযুক্ত অপহরণকারী লেফটেনেন্ট ফেরদেৌসসহ আরো তিন সহযোগির। কল্পনা অপহরণ মামলা ধামাচাপা দেওয়া হলে এতো বড় একটি রাষ্ট্রীয় সন্ত্রাসকেই ধামাচাপা দেওয়া হবে। ইতিহাস থেকে মুছে ফেলা হবে স্বাধীন দেশে গত চার দশক ধরে পাহাড়ে আদিবাসী মানুষেরও ওপর সীমাহীন গণহত্যা, গণধর্ষন, খুন, অপহরণ ও গুম করার ধারাবাহিকতার একটি জঘন্নতম অধ্যায়।

Thursday, May 21, 2015

গণসংগীত :: ক্ষুদ্রজাতির ব্যান্ড ‘মাদল’


‘কর্ণফুলীর কান্না, মধুপুরে মিশে গেছে, চলেশ রিছিলের তাজা রক্তে....’- এমনই শাণিত কথামালা আর তাতে আরোপ করা সুরের ঝংকার নিয়ে পাহাড় থেকে সমতলে ছুটে বেড়াচ্ছে ‘মাদল’। যেখানেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর জুলুম চলে, সেখানেই সংগ্রামী গণসংগীত নিয়ে হাজির হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই গানের দলের তরুণরা। ‘জেগে উঠুক মানবতার জয়োগান’- এই হচ্ছে তাদের আহ্বান। আলাপচারিতায় তাদের অভিব্যক্তি, ‘গানই আমাদের সংগ্রামের হাতিয়ার। পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে আমরা দেখাতে চাই নতুন দিনের স্বপ্ন।’
খোঁজ নিয়ে জানা যায়, অভিনব এ গানের দলে রয়েছেন ভিন্ন ভাষাভাষী চাকমা, গারো, মারমা, বম ও সিং জাতিগোষ্ঠীর শিল্পীরা। বাংলা ভাষার পাশাপাশি তাঁরা নিজস্ব জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী গানও পরিবেশন করেন। মাদলের শিল্পীরা এখন উদ্যোগ নিয়েছেন হারিয়ে যেতে বসা আদিম সুরের গানগুলো সংগ্রহের। পরে তাঁরা এগুলো আধুনিক বাদ্যযন্ত্রে নতুন করে পরিবেশন করবেন। বলা ভালো, দেশে এ ধরনের গানের দল এটিই প্রথম। তবে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রয়েছে নিজ নিজ ভাষার অসংখ্য গানের দল। 


Wednesday, May 13, 2015

পরিস্থিতির বিবরণ

হুমায়ুন আজাদ, রাজিব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ এবং ....।

সহব্লগার অনন্ত খুন হওয়ার খবরটি অস্পষ্টভাবে সেদিন সাত সকলেই শুনলাম। মুক্তমনের মাহফুজ ভাই ফোন করে খোঁজ নিতে বললেন। আমি সাংবাদিক, তাই হয়তো আমার পক্ষে জানা সহজ। আমি পাগলের মতো সিলেটের সাংবাদিকদের টেলিফোন করতে থাকি। আরেক হাতে টিভি চ্যানেলের রিমোট চিপে একের পর এক সংবাদের স্ক্রলগুলো দেখতে থাকি। আমাকে কেউ বলুন, প্লিজ আমাকে বলুন, ব্লগার অনন্তর কি হয়েছে? তিনি এখন কোথায়?

Saturday, May 9, 2015

রামুতে বনায়নের নামে পাহাড় কেটে পুকুর




বিপ্লব রহমান ও তোফায়েল আহমদ
বনায়নের নামে পরিবেশ আইন লঙ্ঘন করে কক্সবাজারের রামুতে পাহাড় কেটে পুকুর তৈরি করেছে বন বিভাগ। যদিও পুকুরে পানির দেখা মেলেনি। আর বোটানিক্যাল গার্ডেনের (উদ্ভিদ উদ্যান) নামে বন বিভাগের গোলাপ বাগান গড়ার উদ্যোগও গেছে ভেস্তে। 'কক্সবাজার জেলার পাহাড়ি প্রাণবৈচিত্র্য পুনরুদ্ধার' নামের প্রকল্পে এভাবেই অপচয় করা হয়েছে জলবায়ু তহবিলের অর্থ।