Saturday, September 27, 2014

জড়ো জীবন~


মোরে সান্তাল বানাইছে ভগমান গো
মোরে মানুষ বানায়নি ভগমান...
গত জুনে গিয়েছিলাম রংপুর-দিনাজপুর। দুটি আদিবাসী সান্তাল গ্রামে মানবাধিকার লংঘনের সরেজমিন সংবাদ করতে। রংপুরে আকাশমনিতে বন সৃজন করবে বলে বন বিভাগ উচ্ছেদ নোটিশ দিয়েছে ভূমিহীন শত সান্তাল পরিবারকে। আর দিনাজপুরে ভূমি দখল করতে সন্ত্রাসীরা দিনে-দুপুরে চারজন সান্তাল কৃষককে গাছের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক পিটিয়ে প্রায় পঙ্গু করে দিয়েছে। ...

Saturday, September 13, 2014

আমলাতন্ত্রের জালে বিশ্বজয়ের স্বপ্ন


আমি এর শেষ দেখে ছাড়ব। দেখতে চাই আর কত হয়রানির পর আমার গাড়িটি চট্টগ্রাম শুল্ক বিভাগ থেকে ছাড়া পায়। সরকারি কর্মকর্তারা একজন মুক্তিযোদ্ধাকে নিজ দেশে আর কত হেনস্তা করতে পারেন। আমার বিশ্বজয়ের স্বপ্ন এভাবে আমলাতন্ত্রের কাছে পরাজিত হতে পারে না।

কথাগুলো বলছিলেন গাড়ি চালিয়ে বিশ্বভ্রমণে বের হওয়া কানাডার নাগরিক, একাত্তরের অকুতোভয় মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার সালাউদ্দীন (৬০)। 

Monday, September 1, 2014

আমি বিচিত্রা তির্কি বলছি…


আপনারা আমার নাম ছেপে দিন, আমার ছবি প্রকাশ করুন। গণধর্ষিত বলে আমি এসবে ভয় পাই না। আমার সঙ্গে তাবত্ উত্তরবঙ্গের লাখ লাখ আদিবাসী ভাই-বোন আছে। আমার স্বামী, ছেলেমেয়ে, পরিবার-পরিজন -- সবাই আমার সঙ্গে আছে। লোকলজ্জার ভয়ে আমি নাম-পরিচয় গোপন করলে আসামীরা সকলেই ধরাছোঁয়ার বাইরে থাকবে। ওরা সরকারি দল আওয়ামী লীগ করে। সকলেই চলে যাবে পর্দার আড়ালে।...

Sunday, August 24, 2014

বড় পাপ হে!


একক বা গণধর্ষন এখন ভূমি দস্যুদের আদিবাসী নিপীড়নের হাতিয়ার। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে, মারপিট করে, খুন ও ধর্ষন সন্ত্রাস ছড়িয়ে একের পর এক আদিবাসী জনপদ উজাড় করা হচ্ছে। পাহাড় বা সমতলে সর্বত্র এখন ভয়াবহ আকার নিয়েছে নিপীড়নের এই দানব। মধুপুরের স্মৃতি রিছিল থেকে খাগড়াছড়ির সাবিতা চাকমা। গিদিতা রেমা থেকে সুজাতা চাকমা। ...১৮ বছর আগে পোষাক ধারী সন্ত্রাসীরা তুলে নিয়ে গেল বাঘাইছড়ির নারী নেত্রী কল্পনা চাকমাকে। আর সেদিন চাঁপাইনবাবগঞ্জের আরেক উঁরাও নেত্রী দিনে-দুপুরে ধান ক্ষেতের ভেতর হলেন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা গণধর্ষণের শিকার।

ম্রো নারীর জীবিকার লড়াইয়ে তাঁত

বিপ্লব রহমান, থানচি (বান্দরবান) থেকে ফিরে:
পাহাড়ের ‘ম্রো’ জনগোষ্ঠীর মেয়েরা জুমচাষের পাশাপাশি এই প্রথমবারের মতো বেছে নিয়েছেন ঐহিত্যবাহী তাঁতশিল্পকে। দুর্গম পাহাড়ে জনবসতি বেড়ে যাওয়ায় জুমচাষের জমির সঙ্গে দিন দিন কমে আসছে ফসলের পরিমাণও। তাই বিকল্প কর্মসংস্থান হিসেবে তাঁতশিল্পকে বেছে নেওয়ায় এখন ম্রোদের সংসারে এসেছে কিছুটা স্বাচ্ছন্দ্য।

Saturday, August 9, 2014

চিম্বুকে কঠিন ম্রো জীবন

বিপ্লব রহমান, বান্দরবান থেকে ফিরে
চিম্বুকের পাহাড়ে নিরাপত্তা বাহিনীর ভূমি অধিগ্রহণের ফলে উচ্ছেদ হওয়া প্রায় ৭৫০টি ম্রো পরিবার হারিয়েছে অরণ্যঘেরা স্বাধীন জনপদ। ছবির মতো অনিন্দ্যসুন্দর পাহাড়ি গ্রাম, জুম চাষের (পাহাড়ের ঢালে বিশেষ চাষাবাদ) জমি, ঐতিহ্যবাহী শিকার- সব কিছুই আজ অতীত। হতদরিদ্র ম্রোরা সেই থেকে ছড়িয়ে-ছিটিয়ে ছোট ছোট ঝুপড়ি ঘরে বাস করছে চিম্বুক প্রধান সড়কের পাশে। এদেরই একাংশ ‘ক্রামাদি পাড়া’ নামক নতুন একটি বসতি গড়ে তুলেছে। কিন্তু জুম চাষের জমি কমে আসায় জীবন হয়েছে আরো কঠিন। কেউ বা পেশা বদল করে পরিণত হয়েছে দিনমজুরে। এত কিছুর পরও হাজার বছরের প্রাচীন ঐতিহ্য নাচ-গানের সংস্কৃতি ধরে রাখারও চলছে প্রাণান্তকর চেষ্টা।

Tuesday, July 22, 2014

‌'How many times will displace?’

BIPLOB RAHMAN
Translated by Pavel Partha

In 1960 for the establishment of Kaptai hydroelectric dam we placed first from our ancestral land after in 1989 displaced by army. And now newly established BGB (Border Guard Bangladesh) camp is evicting us in the third round. What is our fault? And how many times we have to be evicted? ‘Said elderly Indigenous Chakma woman Ananda Bala Chakma with cry, displaced from her village for new BGB camp. 

Wednesday, July 2, 2014

'আর কতবার উচ্ছেদ হব?'

বিপ্লব রহমান, বাবুছড়া (দীঘিনালা) থেকে ফিরে
'১৯৬০ সালে কাপ্তাই বাঁধ আর ১৯৮৯ সালে শান্তিবাহিনী-সেনাবাহিনীর সশস্ত্র যুদ্ধের কারণে দুই দফা ছাড়তে হয়েছিল ভিটামাটি। আর এখন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ছাউনি করবে বলে তৃতীয় দফা আমাদের উচ্ছেদ করা হলো। আমাদের কি অপরাধ? আর কতবার উচ্ছেদ হব আমরা?' ভাঙা বাংলায় কথাগুলো বলতে বলতে গামছা দিয়ে চোখ মুছছিলেন বয়োবৃদ্ধ পাহাড়ি নারী আনন্দ বালা চাকমা।

Thursday, May 29, 2014

রাঙাবেল: ই-বুক:: রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে...

রাঙাবেল: ই-বুক:: রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে...: রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে লেখক: বিপ্লব রহমান প্রচ্ছদ: আহমেদ অরূপ কামাল দাম: ৮০ টাকা প্রকাশক: পাঠসুত্র পৃষ্ঠা সংখ্যা: ৫০

Thursday, May 8, 2014

রবীন্দ্রনাথ গায়েব শাহজাদপুরে


বিপ্লব রহমান ও আতাউর রহমান পিন্টু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে ফিরে:সরকারি নথিপত্র থেকে বেমালুম গায়েব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল পৈতৃক জমিদারি শাহজাদপুর তথা শাহজাদপুর ডিহি। একই সঙ্গে পুরোপুরি বেহাত হয়ে গেছে জমিদারির সম্পত্তি। সরেজমিন অনুসন্ধানে জানা গেল, ঠাকুর পরিবারের নামে এখন শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িটুকুই শুধু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রেকর্ডভুক্ত। বাকি জমির অধিকাংশই নানা ব্যক্তির কবজায় চলে গেছে। জমির মালিকানা নিয়ে মামলা-মোকদ্দমাও রয়েছে বিস্তর।