Thursday, August 22, 2013

মহাশ্বেতার সঙ্গে ইলিয়াসের সংলাপ: শালগিরার ডাকে

[প্রায় এক যুগ আগে ভারতের বিশিষ্ট লেখিকা মহাশ্বেতা দেবীর সঙ্গে প্রয়াত লেখক আখতারুজ্জমান ইলিয়াসের একটি দীর্ঘ সংলাপ অনুষ্ঠিত হয়। এই অসমাপ্ত সংলাপে উঠে আসে মহাশ্বেতা দেবীর জীবন, কর্ম, সাহিত্য ও সংশ্লিষ্ট নানা ভাবনা। বাংলাদেশ লেখক শিবিরের সাহিত্য পত্রিকা ‘তৃণমূল’ এর পঞ্চম সংখ্যা, মার্চ ২০০১ সালে সংলাপটি প্রকাশিত হয়। পত্রিকাটি সম্পাদক আনু মুহাম্মদের অনুমতিক্রমে ‘আখতারুজ্জামান ইলিয়াসের নেয়া মহাশ্বেতা দেবীর সাক্ষাৎকার’ শীর্ষক লেখাটি সংক্ষিপ্ত আকারে ধারাবাহিকভাবে এই প্রথম আন্তর্জালে প্রকাশিত হচ্ছে। -- অনুলেখক]

পূর্বকথা
০২. মহাশ্বেতা দেবী: ...মুন্ডাদের মধ্যে, আমি খেরিয়াদের মধ্যে যে ধরণের কাজ করি, সেরকম কাজ করার ছিল না। কিন্তু ওদের সংগঠিত করার ছিল। সেটা আমি সব সময় বিশ্বাস করি, ওরা নিজেরাই সংগঠিত হোক। মিনিমাম কতোগুলো কাজের ভিত্তিতে ওরা নিজেরাই সংগঠিত হোক। ওদেরকে পলিটিক্যাল ফোর্স বলে মনে করা হতো। সেটা সব সময় মিথ্যাও হয়নি।

তাই...মুন্ডা গেল...অঞ্চলের দিকে মুন্ডা, ওঁরাও সব আর মাঝামাঝি তো সব চলছেই; ইট ভাটার শ্রমিক, সেসব ইনভেস্টিগেট করে লেখাটেখা, কংক্রিট কাজের মধ্যে আমি বেশী বলবো যে ‘ক্রিমিনাল ট্রাইব’ এ শব্দের প্রতি দৃষ্টি আকর্ষিত হল।

Thursday, August 15, 2013

মহাশ্বেতার সঙ্গে ইলিয়াসের সংলাপ: অরণ্যের অধিকার

[প্রায় এক যুগ আগে ভারতের বিশিষ্ট লেখিকা মহাশ্বেতা দেবীর সঙ্গে প্রয়াত লেখক আখতারুজ্জমান ইলিয়াসের একটি দীর্ঘ সংলাপ অনুষ্ঠিত হয়। এই অসমাপ্ত সংলাপে উঠে আসে মহাশ্বেতা দেবীর জীবন, কর্ম, সাহিত্য ও সংশ্লিষ্ট নানা ভাবনা। বাংলাদেশ লেখক শিবিরের সাহিত্য পত্রিকা ‘তৃণমূল’ এর পঞ্চম সংখ্যা, মার্চ ২০০১ সালে সংলাপটি প্রকাশিত হয়। পত্রিকাটি সম্পাদক আনু মুহাম্মদের অনুমতিক্রমে ‘আখতারুজ্জামান ইলিয়াসের নেয়া মহাশ্বেতা দেবীর সাক্ষাৎকার’ শীর্ষক লেখাটি সংক্ষিপ্ত আকারে ধারাবাহিকভাবে এই প্রথম আন্তর্জালে প্রকাশিত হচ্ছে। -- অনুলেখক]

Saturday, August 10, 2013

শঙ্খ যাইও বন্ধুর বাড়ি, শঙ্খ কইও আমি তারই...


আমরা যখন মায়াদ্বীপে পৌঁছাই, তখন দুপুর। মেঘনার ঘোলা জলের মতোই আকাশও কিছুটা ঘোলাটে। টানা বৃষ্টির পরও আকাশের মুখ গোমড়াভাব যেনো কাটছেই না। নদীর বাতাসও কেমন যেনো থমকে আছে বলে মনে হয়।

দুটি বিশাল ট্রলার প্রায় একশ ‘ঢাকার মানুষ’ নিয়ে কবি শাহেদ কায়েসের দ্বীপটিতে পৌঁছানোর পর আমাদের চোখে পড়ে চারিদিকে সবুজ আর সবুজ। সামনে দিগন্তজোড়া মাঠ, একপাশে গ্রামের আভাষ। দূরে এক চিলতে মেঘনা, কি এক আশ্চর্য উপায়ে রোদ চুরি করে ঝলসে যাচ্ছে।


আগত দলটিকে স্বাগত জানাতে চরের মানুষ প্রস্তুত। মাঠের একপাশে লাল-নীল ডোরাকাটা ছোট্ট শামিয়ানারা নীচে সারি সারি প্লাস্টিকের চেয়ার। ভসভসে শব্দের মাইকে ভেসে আসছে মোবাইল ফোনে বাজানো পল্লীগীতি। আমাদের দলের নারী-পুরুষেরা সাংবাদিক, লেখক, ব্লগার, কবি, শিক্ষক, ব্যংকারসহ নানান পেশার। দলে শিশুও রয়েছে আট-দশজন। তবে দল সদস্য, মায়াদ্বীপে জড়ো হওয়া আমাদের তখন একটাই পরিচয় -- আমরা কবি শাহেদ কায়েসের বন্ধু। 

Thursday, August 8, 2013

আদিবাসী নিয়ে ভুলে ভরা পাঠ্য বই

গারোরা বাঙালিদের মতো স্বাভাবিক খাবারই খায়। খাসিরা বাবাকে দেবতা মনে করে পূজা করে। ছেলেরা পরে পকেট ছাড়া জামা ও লুঙ্গি। ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। পুরুষরা সাদা খাটো কাপড় পরে। তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম 'নাপ্পি'। ত্রিপুরাদের ঘর সাধারণত চাকমা ও মারমাদের তুলনায় উঁচু। ত্রিপুরা শিশুরা 'খিলা' (গিলা) নামের বিচি দিয়ে খেলতে ভালোবাসে। গারো ও খাসিদের নিজস্ব বর্ণমালা নেই।

Tuesday, August 6, 2013

অভিবাদন বাংলাদেশ

তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও, করি প্রেমের তর্জমা/ যে বাক্য অন্তরে ধরি নাই দাঁড়ি তার, নাই কমা

বৃষ্টিস্নাত কচি ধানের চারাগুলো বাতাসে মায়াবি দোল খাচ্ছে। সবুজে চোখ জুড়িয়ে যায়। অহরাত্র অক্লান্ত পরিশ্রম মুহূর্তেই যেনো উবে যায় একেবারে।

সাত-সাতটি বছর নানান পরীক্ষা-নিরীক্ষা, সার, মাটি, বীজতলার মান যাচাই, অন্যের ভূঁইচাষের পূর্ব অভিজ্ঞতা তো আছেই। একেই পুঁজি করে এবার নিজের হাতের চাষাবাস। এর মাধুর্যই আলাদা। মমতাটি শিশুর প্রতি পিতার বাৎসল্য সম প্রায়।

Saturday, August 3, 2013

শিরোনামহীন


“আপোষ করতে, করতে মানুষ ক্রমেই ছোট হয়ে যায়”...

আমার সাংবাদিকতার হেডমাস্টার, রাঙামাটির প্রবীণ মুক্তিযোদ্ধা-সাংবাদিক সুনীল কান্তি দে ঠিক এই কথাটিই মোটা লাল হরফে সদর দরজায় লিখে রেখেছেন।

“আন্তর্জাতিক আদিবাসী দিবসের” কর্মসূচিতে শনিবার দূর দূরান্ত থেকে ভাপসা গরমে তীব্র যানজট ঠেলে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠির ভাইবোনেরা ঐতিহ্যবাহি সাজ-পোষাকে ঢাকায় এসেছিলেন শুধু জানান দিতে, “এই দিনটি আমাদের!” কিন্তু তাদের সব হাসি-গান, আনন্দ-উচ্ছাস মুহূর্তেই যেন ম্লান হয়ে যায়। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটশনে অনুস্ঠান স্থলে দুপুর নাগাদ খবর এলো, পাহাড়ে রাজনৈতিক অভিবাসিত সেটেলার বাঙালিরা খাগড়াছড়ির মাটিরাঙার অন্তত পাঁচটি পাহাড়ি গ্রামে আগুন ধরিয়ে দিয়েছে!...

Wednesday, July 24, 2013

শেকড় সংবাদ।। ঘুরে দাঁড়িয়েছে ২২ টি সাঁওতাল গ্রাম।।

রাজশাহীর গোদাগাড়ি এলাকার ভাষাগত সংখ্যালঘু সাঁওতাল পল্লীগুলোতে কয়েক বছর আগেও নিত্য অভাব লেগেই থাকতো। অভাবের তাড়নায় মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিত ভূমিহীন সাঁওতাল ক্ষেতমজুররা। কিন্তু এখন 'রক্ষাগোলা' তৈরি করে তারা স্বচ্ছলতার মুখ দেখেছেন। পরিবার-পরিজন নিয়ে দুই বেলা পেট ভরে খেতে পারছেন। ছেলেমেয়েরাও লেখাপড়া করতে পারছে। সবাই এখন ঋণের ছোবল থেকে মুক্ত।

কিছুদিন আগে এই লেখক সরেজমিনে গ্রামগুলো পরিদর্শনে গেলে এভাবেই নিজেদের সাফল্যগাথার বর্ণনা দেন দেওপাড়া ইউনিয়নের ডাইংপাড়া গ্রামের প্রধান (মোড়ল) দেবেন বাস্কে (৪৬)।

Thursday, July 18, 2013

জাত্যাভিমানের মুখোচ্ছবি


প্রদীপের নীচে অন্ধকার
কোনো আন্তর্জাতিক উৎসব বা বিদেশী অতিথি দেশে বেড়াতে এলে বাংলাদেশের সরকারগুলো ঘটা করে আদিবাসী [হালে “উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠি”] নাচগান পরিবেশন করেন। এর মাধ্যমে সরকার হয়তো বহির্বিশ্বের কাছে এমন ভাবমূর্তি তুলে ধরতে চায় যে, বাংলাদেশ একটি বহুভাষা, বহুজাতি, বহুধর্ম ও বহু সংস্কৃতিতে সমৃদ্ধশালী দেশ; এদেশে বাংলা ভাষাভাষি বৃহত্তর বাঙালি জাতিগোষ্ঠির বাইরে নিজ নিজ ভাষা ও সংস্কৃতিতে ঐতিহ্যবাহী আরো প্রায় ৭০টি [সরকারি হিসেবে ২৭টি] ক্ষুদ্র জাতিগোষ্ঠির বসবাস রয়েছে। বাঙালির পাশাপাশি এসব ভিন জাতির অবাঙালিরা নিজ নিজ নাগরিক অধিকার নিয়ে ভালোই আছেন!

কিন্তু আসলে কি তাই? রূঢ় বাস্তবতা বলছে, স্বাধীনতার আগে পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তা পূর্ব বাংলা, তথা এখনকার বাংলাদেশের নাগরিকদের সঙ্গে যে নিষ্ঠুর অমানবিক শোষণ-নির্যাতন চালিয়েছিলো, একই কায়দায় একই শোষণ-নির্যাতন এখন স্বাধীন দেশের সরকারগুলোই আদিবাসীদের সঙ্গে করছে।

Tuesday, July 16, 2013

উসুয়ে হাওলাদারের দীর্ঘ সংগ্রাম!

রাখাইন আদিবাসী নেতা উসুয়ে হাওলাদার (৮)। গ্রামের বাড়ি পটুয়াখালির কলাপাড়ায়। অগ্রসর চেতনার মানুষটি আজন্ম সংগ্রাম করে আসছেন সব ধরণের শোষণ-নিপীড়ন-বৈষম্যের বিরুদ্ধে। ১৯৫২ তে লড়েছেন রাষ্ট্রভাষার জন্য, ১৯৭১ এ দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য সংগঠিত করেছেন মুক্তিযুদ্ধ

এখন এই শেষ বয়সে এসেও তার সংগ্রাম শেষ হয়ে যায়নি। এবার তিনি লড়ছেন নিজ স্বাধীন দেশে, নিজ দেশের শাসক-শোষক গোষ্ঠির নিপীড়নের বিরুদ্ধে। ... এ লড়াই নিজ মাতৃভাষা ‘রাখাইন’ রক্ষার। গ্রাম্য জোতদার, আর ভূমি দস্যুদের কবল থেকে আদিবাসীর অস্তিত্ব টিকিয়ে রাখার।

সম্প্রতি ঢাকার এক অনুষ্ঠানে অমায়িক মানুষটির সঙ্গে আলাপচারিতা হয়। পরে টেলিফোনেও কথা হয় তার সঙ্গে। জানা যায়, সংগ্রামী মানুষটির দেশের জন্য আত্নত্যাগ আর একনিষ্ঠার কথা।

Monday, July 15, 2013

সূর্য তুমি নিভে যাও!



ছয় মাস পরের সম্ভাব্য কাল্পনিক দৃশ্য: জামাতের মুকুটহীন সম্রাট গোলাম আজম “ভি” চিহ্ন দেখিয়ে জেল গেট থেকে বের হলেন। মুখে মৃদু হাসি, নূরানী চেহারা, সফেদ দাড়িতে জেল্লা ছড়ায় চারপাশ। ভোর রাত থেকে “তাওহিদী জনতা” ব্যানারে অপেক্ষমান জামাত-শিবিরের কর্মীরা তাকে দেখামাত্র উল্লাসে ফেটে পড়েন। আকাশ বিদীর্ণ করে শ্লোগান ওঠে –”নারায়ে তাকবির! জেলের তালা ভেঙেছি, গোলাম আজমকে এনেছি!”