Friday, June 28, 2013

ই-বুক:: রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে...


রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে

লেখক: বিপ্লব রহমান
প্রচ্ছদ: আহমেদ অরূপ কামাল
দাম: ৮০ টাকা
প্রকাশক: পাঠসুত্র
পৃষ্ঠা সংখ্যা: ৫০
ই-বুক আকারে প্রথম প্রকাশ: আমারব্লগ ডটকম, ২০১০
বই আকারে প্রথম প্রকাশ: অমর একুশে গ্রন্থমেলা, ২০০৯
___
পাহাড়, অরণ্য, ঝর্ণাধারায় নয়নাভিরাম পার্বত্য চট্টগ্রাম। আপত: নিরীহ এই পাহাড়ে প্রায় দুই দশকের সশস্ত্র গেরিলা যুদ্ধের পর দেড় দশক আগে স্বাক্ষরিত হয়েছে শান্তিচুক্তি। এর আগে অশান্ত পাহাড়ে হয়েছে একের পর এক গণহত্যা। হত্যাকে উৎসব ভেবে মেশিনগানের বুলেটে পাখির মতো মানুষ মারা হয়েছে ঝাঁকে ঝাঁকে। শুধু জীবনটুকু হাতে নিয়ে ত্রিপুরার শরণার্থী শিবিরে একযুগ গ্লানিময় জীবন কাটিয়েছেন প্রায় ৭০ হাজার পাহাড়ি নারী-পুরুষ। সেনা সন্ত্রাসে হারিয়ে গেছেন পাহাড়ি বোন কল্পনা চাকমা।


Thursday, June 27, 2013

অভিনন্দন আসিফ। কুপমণ্ডুকতা নিপাত যাক।।

সহব্লগার ও অন লাইন অ্যাক্টিভিস্ট আসিফ মহিউদ্দীন অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। এ জন্য তাকে জানাই আন্তরিক অভিনন্দন। আবারো আসিফ মুক্তচিন্তা ও শুভবুদ্ধির পক্ষে অবিরাম লিখে যাবেন; নিঃশঙ্ক চিত্তে ফিরে আসবেন ব্লগিং জগতে এটিই কাম্য।

তার অনেক লেখাই হয়তো অনেকে পছন্দ না-ও করতে পারেন, কিংবা তার অনেক লেখার সঙ্গে হয়তো দ্বিমত পোষণ করার সুযোগও রয়েছে। কিন্তু লেখার জবাব লেখা দিয়েই হতে হবে, কারাবন্দিত্ব কখনোই লেখনির জবাব হতে পারে না। তাছাড়া কোনও সভ্যদেশের আদালত নির্ধারণ করে দেবে, অমুকে আস্তিক বা তমুকে নাস্তিক, কোনমতেই এটি মেনে নেওয়া যায় না।

Tuesday, June 25, 2013

কোন বা বন্ধনে বান্ধিয়াছো ঘর, কারিগর?

রিতা-মিতা দুই বোন
একটি সময় ছিলো, ঢাকাই সিনেমাতে একজন “পাগল” না থাকলে সিনেমাটি ঠিক জমতো না। ছকবাধা ছবিতে দারুণ আঘাত পেয়ে নায়ক বা নায়িকা “পাগল” হয়ে অসংলগ্ন আচরণ করেন। আবার আরেক মানসিক আঘাতে তারা ঠিক সময় মতো নিজে নিজেই সুস্থ হয়ে ওঠেন।

পুরো ছবি জুড়ে নানা দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে দর্শক মনে যে চাপ সৃষ্টি হয়, এই সুস্থতা বেশিরভাগ ক্ষেত্রেই তা দর্শককে চাপমুক্ত করে। একটি হাসিখুশী সুখি পরিবারের মহামিলন [গ্রুপছবি] মাথায় নিয়ে তিনি হয়তো গুনগুন করতে করতে বাসায় ফেরেন।

Friday, June 7, 2013

আমাদের সময়ের নায়কেরা- ০৩


লেখাপড়া করে যে…আটের দশকে আমরা যখন স্কুলের উঁচু ক্লাসের ছাত্র, তখন সাদাকালো দৈনিক পত্রিকার একটি সচিত্র সংবাদ আমাদের বৈকালিক আড্ডার বিষয় হয়ে দাঁড়াবে। আমরা ইত্তেফাকের সাধুভাষার খবরটি থেকে জানতে পাই, নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ছাড়া তো বটেই, এমনকি শিল্প বিষয়ক সব ধরণের ডিগ্রি বাদেই ‘রাশা’ নামের ঝাঁকড়া চুলের প্রায় নিরক্ষর এক যুবক ভাস্কর্য শিল্পে এশিয়ার মধ্যে গোল্ড মেডেল অর্জন করেছে!

Thursday, March 28, 2013

বাংলা ব্লগের ওপর খড়গহস্ত বিটিআরসি

০১. ফেসবুক, ইউটিউব-এর পর এবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-- বিটিআরসি'র খড়গ নেমে এসেছে বাংলা ব্লগের ওপর। শীর্ষ স্থানীয় ব্লগ সাইটগুলোর ওপর সরকারি এ হস্তক্ষেপে ব্লগে ব্লগে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। এ নিয়ে ব্লগ সাইটগুলোতে লেখা হচ্ছে অসংখ্য প্রতিবাদী নোট। ব্লগাররা সরকারি খবরদারিকে মুক্ত চিন্তা ও স্বাধীন মত প্রকাশের ওপর হস্তক্ষেপ বলেই মনে করছেন। বিটিআরসি'র পক্ষ থেকে ব্লগারদের ব্যক্তিগত তথ্য দেওয়ার পাশাপাশি কিছু 'আপত্তিকর পোস্ট' সরিয়ে ফেলার নির্দেশের পরিপ্রেক্ষিতে বাংলা ব্লগে এ অসন্তোষ দেখা দিয়েছে।

Monday, March 4, 2013

মুখ ও মুখোশ…


দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দয়ায় পাওয়া নয়

ছাত্র অবস্থায় আপনার কবিতা পড়ে আমরা মুগ্ধ হয়েছিলাম। সদ্য যুদ্ধ ফেরৎ কবি, আপনি ১৯৭১ এর বারুদের সৌরভ ছড়িয়ে লিখেছিলেন:

আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো বিপ্লবের সামনে
আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো ইতিহাসের সামনে
হাতে দিয়েছো স্টেনগান
আঙ্গুল ভর্তি ট্রিগার
এখন আমার আর ফেরার কোনো পথ নেই…

Tuesday, February 26, 2013

জেগে থাকে শাহবাগ, জেগে থাকে বাংলা!


আমাদের ধমনীতে শহীদের রক্ত/ এই রক্ত কোনোদিন/পরাভব মানে না…
০১.শাহবাগের মোড়– প্রজন্ম চত্বরের আন্দোলনটি একটি বারুদের স্তুপে স্ফুলিংগ সংযোগ সূচনায় গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন । সেখান থেকে গণজাগরণ, গণ বিস্ফোরণটি ঘটে। প্রথমদিকে আন্দোলনটি শুধু কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে ওঠে। ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট তরুণদের আহ্বানে খুব শিগগিরই এতে ব্যপক সাড়া মেলে; কারণ সচেতন নাগরিকরা কাদের মোল্লার মতো চিহ্নিত যুদ্ধাপরাধী, শীর্ষ জামাত নেতার শুধু যাবজ্জীবন কারাদণ্ডের রায় মেনে নিতে পারেননি। 

Friday, February 15, 2013

আমাদের সময়ের নায়কেরা-০২

‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়’…। কবি হেলাল হাফিজের ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ র অমর কবিতা। দ্বিতীয় প্রজেন্মের চলমান মুক্তিযুদ্ধে কবিতাটির অক্ষরগুলো যেনো প্রাণ ফিরে পেয়েছে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, ১৯৯০ এর জে. এরশাদ সরকার বিরোধী ছাত্র-গণঅভ্যুত্থান থেকে শুরু করে অসংখ্য গণআন্দোলনে, মিছিলে, মিছিলে, গণসমাবেশে, দেওয়াল লিখনে, আন্দোলনের মঞ্চে অসংখ্যবার উদ্ধৃত হয়েছে এই অজয় কবিতা। শাহবাগের মোড় — প্রজন্ম চত্বরকে ঘিরে সারাদেশে চলমান গণজাগরনের মঞ্চগুলোতেও পাঠ হচ্ছে উদ্দীপনী এই কাব্যগাঁথা।

Sunday, February 10, 2013

স্লোগান-কন্যা লাকী:: একাত্তরই আমার প্রেরণা


ছোটখাটো গড়নের শ্যামলবরণ মেয়েটির নাম লাকী। পুরো নাম লাকী আক্তার। অবিরাম নানা সংগ্রামী স্লোগানে মাতিয়ে রাখেন শাহবাগের 'স্বাধীনতা প্রজন্ম চত্বর'। এরই মধ্যে 'স্লোগান-কন্যা' হিসেবে তাঁর নাম রটে গেছে। মাইক্রোফোন হাতে খেপা বাউলের মতো নেচে নেচে স্লোগান দেন লাকী। তাঁর স্লোগানেই টানা পাঁচ দিন ধরে প্রদীপ্ত তারুণ্যের চেতনার মশাল। জোরালো কণ্ঠে জ্বালাময়ী এত সব স্লোগান আসে কোথা থেকে?
লাকী বলেন, '১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, আর অপ্রাপ্তির যন্ত্রণা আমি ঢেলে দিই স্লোগানে। '৭১ থেকেই প্রেরণা পাই। ছাত্র-জনতাই আমার স্লোগানের শক্তি।'

Friday, December 21, 2012

বর্ণবাদী বিজ্ঞাপনের অন্তরদর্শন



০১. সারা পৃথিবীতে ‘টারজান’ চরিত্রটি কমিক্স বই, উপন্যাস, সিনেমা ও কার্টুন ছবিতে প্রায় একশ বছর ধরে দাপটের সঙ্গে নিজস্ব জনপ্রিয়তা ধরে রেখেছে। ছোট বেলায় ’টারজান’ বা তার প্রেমিকা ’জেন’ হতে চায়নি, এমন বালক-বালিকা খুঁজে পাওয়া মুশকিল।