Wednesday, May 23, 2012

আমাদের শিশুরা কী পড়ছে?


০১. প্রশ্নটি প্রথম তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন। গুমট গরমের পর বিকেলে এক ঝলক স্বস্তির বৃষ্টির সময় কাবেরী আপা মনে করিয়ে দেন শৈশবের সেই মায়াময় শিশুপাঠ:



বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদেয় এলো বান
শিব ঠাকুরের বিয়ে হবে
তিন কন্যা দান। এক কন্যা রাঁধে-বাড়ে
আরেক কন্যা খায়
আরেক কন্যা গাল ফুলিয়ে
বাপের বাড়ি যায়।

Monday, May 14, 2012

একেই বলে সাংবাদিকতা?


পাহাড়, অরণ্য, ঝর্ণা, ধারায় আপাত নয়নাভিরাম পার্বত্য চট্টগ্রাম সর্ম্পকে যারাই ওয়াকিবহাল, তারাই জানেন, প্রাকৃতিক শোভার স্বর্গভূমি পাহাড়ের রয়েছে অন্য আরেক বেদনা বিধুর রূপ।

শান্তিচুক্তির আগে অন্তত ১৩টি বড় ধরণের গণহত্যা হয়েছে সেখানে। লোগাং, লংগদু, নানিয়ারচর, বরকল, মাইচছড়ি, পানছড়ি, দীঘিনালা, কাউখালিসহ একের পর এক গণহত্যায় বরাবরই অকাতরে জীবন দিয়েছেন নিরস্ত্র আদিবাসী পাহাড়িরা। 

সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর বিদ্রোহ দমনের নামে সেনা বাহিনীর এসব নিধনযজ্ঞের অপারেশনে বরাবরই সহযোগির ভূমিকা নিয়েছে পাহাড়ে অভিবাসিত বাঙালি সেটেলাররা। কখনো কখনো সেটেলাররাই গণহত্যার নেতৃত্বও দিয়েছে; তাদের প্রত্যক্ষ মদদদাতা হিসেবে কাজ করেছে সেনা বাহিনী। মেশিনগানের বুলেট আর ধারালো দায়ের কোপে ইতি ঘটেছে হাজারো জীবনের। [লিংক]

Tuesday, April 24, 2012

খাসিয়া পাহাড় চিত্র।। ফটো ব্লগ।।

খাসি বা খাসিয়া আদিবাসী জীবন পান চাষ নির্ভর। শ্রীমঙ্গলের আসাম সীমান্তের খাসি-হিলে দেখা মেলে এমন নিবিড় পান জুমের। খাসিয়া গ্রাম বা পুঞ্জিগুলো পাহাড়ের ওপর অরণ্য ঘেরা। এই প্রাকৃতিক অরণ্যই খাসিয়াদের জীবন। সেখানের বড় গাছগুলোকে আশ্রয় করে বেড়ে ওঠে পান লতা। সমতলের পান চাষের চেয়ে খাসিয়া পান চাষ তাই ভিন্ন প্রকৃতির। এই পদ্ধতির পান চাষকে বলে 'পান জুম'। পান জুমের পাতাগুলো আকারে ছোট, এগুলো বেশ ঝাঁঝালো স্বাদের। দেশ-বিদেশে পান-প্রিয়দের কাছে খাসিয়া পান পাতার বিশেষ কদর রয়েছে।

Sunday, April 22, 2012

সুসমাচার।। সাঁওতালি ভাষার উইকি জয়।।


ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া, সংক্ষেপে– উইকিতে যুক্ত হয়েছে সাঁওতালি ভাষা। বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার পর এটি বাংলাদেশের তৃতীয় কোনো ভাষা, যা উইকিতে যুক্ত হলো। এতে সাঁওতালি ভাষার শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য তো বটেই, আদিবাসী বিষয়ক গবেষণার ক্ষেত্রে উন্মুক্ত হলো অবাধ সুযোগ। উইকিতে বিশ্বের ২৭২টি প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা অন্তর্ভূক্ত হয়েছে।



সাঁওতালি উইকিপিডিয়ানরা আরো জানান, এ ভাষায় বিভিন্ন তথ্য অনুবাদ করে তা উইকিতে যোগ করার ক্ষেত্রে প্রায়ই তাদের সাঁওতালি ভাষার অভিধানের সংকটের মুখোমুখি হতে হয়েছে। শিক্ষার্থী ও গবেষকদের যেন সাঁওতালি অভিধান দুষ্প্রাপ্যতায় ভুগতে না হয়, সে চিন্তা থেকে তাঁরা সাঁওতালি উইকিতে ইংরেজি-সাঁওতাল ভাষার অভিধান ই-বুক আকারে যুক্ত করতে যাচ্ছেন। আগ্রহী যে কেউ বিনা মূল্যে পিডিএফ আকারে সাঁওতালি অভিধানটি ডাউনলোড করে নিতে পারবেন।

Sunday, April 15, 2012

ব্লগ ব্ল্যাক আউট অথবা একটি করপোরেট কচকচানি


বাঙালি মাত্রই তার পরম শ্রদ্ধার মানুষ --মা। এটি শ্বাশত বাংলার সংস্কৃতি। তাই বাংলাদেশ নামক প্রিয় দেশটি মাতৃভূমি, পিতৃভূমি নয়; এখানে মা আর দেশ মিশে যান পরম শ্রদ্ধায়, ভালবাসায়, প্রায় সমর্থক আবেগ নিয়ে।

বাজার অর্থনীতিতে নাকি সব কিছুই পন্য, এমনকি মাতৃভক্তি, দেশপ্রেমও। করপোরেট যুগে এটি সত্যি তো বটেই।

Saturday, March 24, 2012

অপারেশন সার্চলাইট: পাক সামরিক জান্তার বেতার বার্তা


১৯৭১ সালের ২৫ মার্চ। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় কারফিউ জারি করে মধ্যরাতে পাকিস্তানি সামরিক জান্তা যে নারকীয় হত্যাযজ্ঞ চালায়, তার আনুষ্ঠানিক নাম ছিলো 'অপারেশন সার্চলাইট'। এটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে বাঙালির স্বাধীনতার আন্দোলনকে হত্যাযজ্ঞে স্তব্ধ করে দেওয়ার এক নীলনকশা।

Thursday, March 1, 2012

পাজল

"এতটা বয়স চলে গেল, তবু কী আশ্চর্য, আজও কি জানলাম,

চড়ুইয়ের ঠোঁটে কেন এত তৃষ্ণা? খড়ের আত্মায় কেন এত অগ্নি, এতটা দহন? গোলাপ নিজেই কেন এত কীট, এত মলিনতা নিয়ে তবুও গোলাপ? "...


খুব ছোট বেলায় একবার দাদুবাড়িতে বেড়াতে গিয়েছি। তখন আমার বয়স কত আর হবে, ধরা যাক, ছয় কি সাত। দাদু বাড়ি হচ্ছে সিরাজগজ্ঞের এক প্রত্যন্ত গ্রামে। তিনি ছিলেন ব্রিটিশের এক জাঁদরেল দারোগা। তার বাড়িটা খুব সুন্দর, একবারে ব্রিটিশ আমলের লাল ইটের খিলান করা একতলা পাকাবাড়ি। বাড়ির সামনে দিগন্তজোড়া সর্ষে ফুলের ক্ষেত।

Monday, February 13, 2012

শিরোনামহীন

 
আপনাকে নিয়ে আমি কী লিখতে পারি? কী লেখা উচিৎ? আপনাকে নিয়ে লিখতে গিয়ে টিভিতে দেখা সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা আমার চোখের সামনে একে একে সিনেমার স্লাইডের মতো ভেসে উঠছে। কম্পিউটার-কি বোর্ড স্লথ থেকে স্লথতর হয়ে আসছে।...

Tuesday, February 7, 2012

একটি ক্লান্ত পাখির কথা...



ফুন্দরি রাঙা ঝুরবো ফেগ/ তম্মা মইলে মুই ইদু এজ...চাকমা ছড়া...রাঙা লেজের ক্লান্ত পাখি/ তোমার মা মারা গেলে আমার কাছে এসো...
রক্তাক্ত এই আদিবাসী মেয়েটিকে চিনতে পারেন? গত বছর রামগড় সংঘর্ষের সময় পাহাড়ে অভিবাসিত বাঙালি সেটেলারদের সংঘবদ্ধ হামলায় কিশোরিটি গুরুতর আহত ও নিখোঁজ হয়।

বলা ভাল, খাগড়াছড়ির রামগড়ে জমি নিয়ে বিরোধের জের ধরে গত বছর ১৭ এপ্রিল পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হয়। এতে তিনজন বাঙালি সেটেলার নিহত হন। পুড়িয়ে দেওয়া হয় পাহাড়ি ও বাঙালি সেটেলারদের অনেক বাড়ি।

Tuesday, January 10, 2012

সীতাকুণ্ডের পাহাড়ে এখনো শ্রমদাস!

 
"সেই ব্রিটিশ আমল থেকে আমরা অন্যের জমিতে প্রতিদিন বাধ্যতামূলকভাবে মজুরি (শ্রম) দিয়ে আসছি। কেউ মজুরি দিতে না পারলে তার বদলে গ্রামের অন্য কোনো নারী-পুরুষকে মজুরি দিতে হয়। নইলে জরিমানা বা শাস্তির ভয় আছে। তবে সবচেয়ে বেশি ভয় যেকোনো সময় জমি থেকে উচ্ছেদ হওয়ার।"