Monday, May 19, 2008

উভ

০১. তীব্র তাপহাদের ভেতর নাগরিক কোলাহলমুক্ত হিম হিম ঠাণ্ডা একটি ঘর। এক দিকের দেয়াল জুড়ে সার সার টেলিভিশন, সব ক'টিতে এক সঙ্গে দেশি-বিদেশি সংবাদ প্রচার হচ্ছে। আরেক দিকে এইচপি কম্পিউটারে মুহূর্তে টাইপ হচ্ছে দারুন সব তাজা খবর। 

এরপর নিউজ স্ক্রিপ্টগুলো ঠিকঠাক করে অবিশ্বাস্য দ্রুততায় উভ (আউট অব ভিশন) বা ফুটেজ আর কমেন্ট/বাইটসহ উভ-সিংক বা প্যাকেজ তৈরি করা।...

রানডাউন...ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে সংবাদক্রম সাজানো, স্টেশন পলিসি নিয়ে দৌড়ঝাঁপ। একেবারে শেষ সময়ে অন এয়ারে ধরিয়ে দেওয়া তারকা সাংবাদিকের ব্রেকিং বা হার্ট ব্রেকিং নিউজ। ...রান, রান অ্যান্ড রান।...

Tuesday, May 6, 2008

গুডবাই শফিক রেহমান...


কাল রাতে দৈনিক যায় যায় দিন থেকে পদত্যাগ করলেন সম্পাদক শফিক রেহমান। বলতে দ্বিধা নেই, একই সঙ্গে পেশাদার সাংবাদিকরা আপাতঃ হাফ ছেড়ে বাঁচলেন এক মিডিয়া-ড্রাগনের খপ্পর থেকে।

এ নিয়ে পদত্যাগে বাধ্য হওয়া শফিক রেহমান ইনিয়ে বিনিয়ে আজকের যাযাদিতে অনেক নাকি কান্না কেঁদেছেন। তার আপোষহীন চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে স্টোর রুম ঘেঁটে তুলে এনেছেন ৯০ দশকের সাপ্তাহিক যাযাদির কয়েকটি আলোচিত প্রচ্ছদচিত্র ।

Wednesday, April 9, 2008

যাত্রা দেখে ফাত্রা লোকে…


কানা মামুন সমাচারদৈনিক ভোরের কাগজে কাজ করিবার সময় ২০০২ সালের দিকে যোগ দিলেন ফটো সাংবাদিক মামুন আবেদীন। তাহার সামান্য বায়ুচড়া দোষ আছে; এমনিতে লোক খারাপ নহে। ইতিপূর্বে তিনি দৈনিক আজকের কাগজে আমার সহকর্মি ছিলেন। সেই সুবাদে আমার কাছে নানান আব্দার ছিল তাহার।

Saturday, March 15, 2008

স্মৃতি রিছিল



গারো পাহাড়ে হিংস্র শ্বাপদের সঙ্গে যার নিত্য বসবাস, এই পাথুরে শহরে এসে অবশেষে জেনেছে সে, সবচেয়ে হিংস্র পশুর নাম মানুষ!...

প্রিয় স্মৃতি রিছিল,
তুমি হয়তো এখন আমাকে আর চিনবে না। না চেনাটাই অবশ্য খুবই স্বাভাবিক। তবে স্মরণ করিয়ে দেই, ১৯৯৫ সালে সাবেক কর্মস্থল দৈনিক আজকের কাগজে তোমাকে নিয়ে যে প্রতিবেদন লিখেছিলাম, তার সূচনা বক্তব্য ছিলো অনেকটা ওই রকম।

Sunday, March 9, 2008

মেথর পট্টিতে পানপর্ব...



চট্টগ্রামের খ্যাতনামা সাংবাদিক প্রদীপ খাস্তগীর অনেকদিন ঢাকায় অবসর জীবন কাটাচ্ছেন। কাল সন্ধ্যায় আমি তাকে ধরে বসি, দাদা, আপনার সাংবাদিকতা জীবনের গল্প শুনবো। বিশেষ করে পাহাড়ের সাংবাদিকতার কিছু গল্প শুনতে চাই।

Saturday, March 8, 2008

নারীমুক্তি প্রসঙ্গে: কল্পনা চাকমা*





"পশ্চাৎপদ দেশে, এমন কি অগ্রসর পুঁজিবাদী দেশেও নারী-পুরুষের অধিকারের ক্ষেত্রে বাস্তবতা অনেক বৈষম্য আরো অনেক বেশী। বিশ্বের নারী সমাজ সুদীর্ঘকাল ধরে যে পুরুষ কর্তৃক অনেক নির্যাতীত হয়ে আসছে, বঞ্চনা ও অবহেলার শিকার হয়ে আসছে, সে সত্য অস্বীকার করার উপায় নেই। বিশ্বজুড়ে পশ্চাৎপদ দেশেও সমাজে নারীদের পারিবারিক নিপীড়ন একই রকম। কিন্তু আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীরা বেশী নির্যাতীত। কেননা দীর্ঘকাল ধরে চলছে পাহাড়িদের জাতীয় অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার ষড়যন্ত্র।

Saturday, February 23, 2008

তাসনিম খলিল...




ডেইলি স্টারের সাংবাদিক, ব্লগার তাসনিম খলিলকে মনে আছে? এই তো সেদিন আমাদের দেশপ্রেমিক সেনা বাহিনী একটি লেখার জন্য তাকে তুলে নিয়ে গেলো। এ নিয়ে গণমাধ্যমে বিচ্ছিন্নভাবে চললো ফিসফিসানী। তারপর এক সময় চাপা গেলো মায়াময় মুখের এই কলম সৈনিকের কথা। ...

Wednesday, February 20, 2008

তোমাদের যা বলার ছিলো, বলেছে কি তা বাংলাদেশ?


এক। প্রজন্ম '৭১ এর সাইদুর রহমানের সঙ্গে আমার পরিচয় সাংবাদিকতার শুরুতে সেই ১৯৯২ - ৯৩ সালের দিকে। তখনও রায়ের বাজার বধ্যভূমিতে বর্তমান শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধটি গড়ে ওঠেনি। তবে সে সময় প্রজন্ম '৭১ নিজ উদ্যোগে একটি ছোট্ট স্মৃতিসৌধ গড়ে সেখানেই প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পাঞ্জলি দিয়ে আসছিলো। সরকারের কাছে এ নিয়ে তারা অনেক ধর্ণা দিয়েও সরকার পক্ষকে উদ্যোগি করতে পারেননি।

Tuesday, February 5, 2008

উমা এখন গর্তে পড়েছে...





আমার বন্ধু উমা কথাবার্তায় খুব চৌকশ, দেখতে সুন্দর, আর খুব হাসিখুশী। ও একটা লিটল ম্যাগাজিন চালাতো। সেই সুবাদে পরিচয়। একদিন ঢাকেশ্বরী মন্দিরে দূর্গা পূজার মেলায় উমাকে দেখি এক যুবকের হাত ধরে ঘুরতে। ও আমাকে দেখে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেয়। বলেন, আমার বন্ধু, পেশায় লেখক।

Friday, February 1, 2008

দি লাস্ট আইভরি ম্যান





গজদন্ত শিল্পী বিজয়কেতন চাকমা এই শেষ বয়সেও ঘুমঘোরে ফিরে যান দূর অতীতে। উঁচু পাহাড় থেকে বন -জঙ্গল ভেঙে নামছে ম্যামথের মতো প্রমাণ আকৃতির বুনো হাতির পাল। তাদের তাণ্ডেব তটস্থ পুরো পাহাড়। উজাড় হয় জুমের সাজানো বাগান। অথচ আদিবাসী মানুষ একে মেনে নেয় পাহাড়ি জীবনের স্বাভাবিকতা হিসেবে।