১
বাংলা ভাষায় 'পাতি' কথাটি এপারে বাংলাদেশে লেবুর সাথে যোগ করে বলা হয়, 'পাতিলেবু'। কখনো 'পাতিহাঁস'ও চলে। এছাড়া তেমনভাবে 'পাতির' চল নেই। এমনকি 'আতিপাতি' বা 'পাতি বুর্জোয়া'ও নয়।অথচ ওপারে চলতি কথায় অহরহ 'পাতি নেতা', 'পাতি অভিনেতা' ইত্যাদি বলা হয়।
এই সেদিনই গুরুমাতা পাইদি রাতের শহরের অসাধারণ ঝলমলে ছবি দিয়ে ফেসবুকের ফটোপোস্টে লিখলেন, "পাতি" মোবাইলে তোলা'! অনভ্যস্ত চোখে 'পাতি' কথাটি খুব লাগল।
অর্থাৎ এপার বাংলায় 'পাতি' কথাটি একটি ছোট্ট গণ্ডিতে আটকে আছে।
আবার একইভাবে ওপারে অনেক বাংলা শব্দের তেমন চল নেই, যা এপারে অহরহ বলা হয়।

