Sunday, September 22, 2024

মবের মুল্লুক* থেকে বলছি...

 

[  "কিছুটা পুড়েছি আমি
মাঝপথে ডোম গেছে চা খেতে
ফিরে এসে হাঁটু আর খুলিটা ফাটালে
বাকিটা সহজ হবে।

ভয় করে, এই ফাঁকে বৃষ্টি এসে যায় যদি?
সন্ধ্যের মুখে এই আধপোড়া দেহ ফের ভিজে গেলে
আবার প্রথম থেকে শুরু হবে সব!
এত দীর্ঘ দহন তামসিক নয়?"

 
বুলবুল মৈত্র/ কবিসম্মেলন : অগাস্ট
]

Monday, August 5, 2024

বাংলাদেশে প্রক্সি যুদ্ধে জয় কার?

 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রাচীন দল আওয়ামী লীগকে কবরে পাঠিয়ে ন্যাকারজনকভাবে সদলবলে দেশ থেকে পালিয়ে বাঁচলেন। 


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের   জোয়ার ভেসে গেল টানা ১৫ বছর ধরে বিনা ভোটে জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী দুঃশাসন। 
 
এই ১৫ বছর নির্রাচনের নামে প্রহসন হয়েছে, নিশিরাতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে ভোট হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। এ নিয়েও জনমনে ক্ষোভ নেহাত কম নেই। ভেংগে যেতে বসা সংসদের তাই কোনো জবাবদিহি ছিল না, সেটি গঠিত হয়েছিল কেবলই আওয়ামী লীগ ও কিংস পার্টি দিয়ে, পোষা বিরোধী দল ছিল যথারীতি জাতীয় পার্টি। 
 

Thursday, August 1, 2024

সময়ের কণ্ঠস্বর 'আওয়াজ উডা' এবং 'কথা ক' (ভিডিও)

 কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস-রক্তাক্ত-ক্ষুব্ধ স্বদেশ ভূমি। হাল ছাড়লেন না র‍্যাপার হান্নান হোসাইন শিমুল, কণ্ঠ ছাড়ালেন 'আওয়াজ উডা' (আওয়াজ তোল) গানে। 

Wednesday, July 17, 2024

কোটা আন্দোলন নিয়ে ৫ নোক্তা

 কোটা সংস্কার আন্দোলনকে দমন-পীড়নে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা পাবে? এটি সম্ভবতঃ এই সময়ে বিলিয়ন ডলারের প্রশ্ন। 



সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গত রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতেই ফয়সালা করতে হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, “কোটা আন্দোলন করার আগে তো তাদের রেজাল্টগুলো দেখা উচিত ছিল যে- কোথায় তারা দাঁড়িয়েছে! দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুতিরা (চাকরি) পাবে?"

Monday, March 13, 2023

মা আর নেই!

 


১.

ঢাকার সেগুনবাগিচায় কোয়ান্টাম ফাউন্ডেশনের দাফন কার্যক্রম কেন্দ্রের নিওন সাইনে শোল্ডার লাইনে কালো হরফে বেশ কাব্য করে লেখা, "মমতার পরশে শেষ বিদায়"! 

সেখানেই আমার সদ্য প্রয়াত  বৃদ্ধা মা, রেডিও অফিসের অবসরপ্রাপ্ত আপার ক্লার্ক সৈয়দা আজগারী সিরাজীর  (৮২) প্রাথমিক সৎকাজ, যাকে চলতি ভাষায় বলে 'লাশের গোসল' দেয়া হয়। 

মার দেহটি সাদা কাফনের কাপড়ে মুড়ে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা, স্টিলের স্ট্রেচারে বডি ঘিরে ৫-৬জন নারী সবুজ সালোয়ার-কামিজ-হিজাব পরা, তারাই লাশের গোসল দিয়েছেন। 

মার মৃত মুখটি দেখার জন্য কিছু ঘনিষ্ঠ হই, নাকের ফুটোয় তুলে গুঁজে দেয়ায় স্পষ্ট হয়, নিঃশ্বাস প্রবাহের ব্যবহার ফুরিয়েছে, চোখ আধবোজা, শান্ত মুখশ্রী, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। 

Tuesday, April 19, 2022

এ আমাদের প্রাথমিক বিজয়



অবশেষে জামিন পেলেন বাংলাদেশের মুন্সীগঞ্জের  বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডল। খবরে প্রকাশ, ধর্মানুভুতিতে আঘাত দেওয়ার মামলায় ১৯ দিন কারাবাসের পর জেলা ও দায়রা জজ আদালত রোববার তার জামিন মঞ্জুর করেন।

পাহাড়ের ছোট কাগজ




বন্ধুজন পল্লব চাকমা  একদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে তাদের সম্পাদনায় প্রকাশ করতেন  পাহাড়ের ছোট কাগজ "জুম"। 

শিরোনামহীন

 


ইট-কাঠ-পাথরের ব্যস্ত এই পাষাণপুরী যেন প্রতি সন্ধ্যায়  ইফতারের সময় খনিকের জন্য থমকে যায়, থেমে যায় সব নাগরিক কোলাহল, যানবাহনের দিকশূন্য গতি ও ব্যস্ততার প্রতিযোগিতা। কংক্রিট অরণ্য এ-শহর তখন যেন দম ফিরে পেতে খানিকটা জিরিয়ে নেয়, আগের অহেতুক ভোগবাদীতায় আবারও ফিরে যেতে নিতে থাকে প্রস্তুতি। 

Saturday, December 25, 2021

পার্বত্য চট্টগ্রামে সংঘটিত ঘটনাবলির দলিল*

 



*লেখক: ইলিরা দেওয়ান 

সাংবাদিক বিপ্লব রহমানের লেখা ‘পাহাড়ে বিপন্ন জনপদ’ বইটি নিয়ে আলোচনার আগে প্রথমে আমাদের একটু ফিরে যেতে হবে গত শতকের শেষ ভাগে, যখন পার্বত্য চট্টগ্রামের প্রায় প্রতিটি দিন ছিল উত্তাল আর অস্থিরতায় ভরা। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশে তখন সবে নিয়মতান্ত্রিক শাসনের হাওয়া বইতে শুরু করেছে।

Tuesday, November 30, 2021

লালন সম্পর্কে দুটো একটা কথা যা আমি জানি...


মরমী আত্মধিক সাধক লালন ফকিরকে তার অনুসারীরা  সাঁই হিসেবে ডাকেন,  তিনি মোটেই মুঘল পদবী ধারী "শাহ্" নন!