Saturday, February 20, 2016

‘মুক্তচিন্তা এখন নিরাপদ নয়’

বিপ্লব রহমান, ঢাকা: জঙ্গিগোষ্ঠির ধারাবাহিক হত্যাকাণ্ডে মুক্তমনা লেখক ও প্রকাশকরা কিছুতেই নিশ্চিন্ত হতে পারছেন না বলে মনে করছেন সাংবাদিক ও লেখক জাহিদ নেওয়াজ খান।

Wednesday, February 17, 2016

‘চিন্তা-চর্চা খুন হবে কেন’

বিপ্লব রহমান, ঢাকা: জঙ্গি হামলায় নিহত মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় ও তার প্রকাশক ফয়সাল আরেফিন দিপনের নামে এবারের অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা উচিত ছিল বলে মনে করেন ‘সংহতি’র প্রকাশক দীপক কুমার রায়।

Monday, February 15, 2016

‘অভিজিৎ বিস্তৃতিপ্রবণতায় আপত্তি’

বিপ্লব রহমান, ঢাকা: জঙ্গি হামলায় নিহত মুক্তমনা লেখক অভিজিৎ রায় এবং তার প্রকাশক আরেফিন ফয়সাল দিপন একুশের বইমেলায় উপেক্ষিত হওয়ায় তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক ও লেখক প্রভাষ আমিন।

Tuesday, February 9, 2016

বইমেলা নিয়ে ভীতি এবার প্রকাশ্য: টুটুল


বিপ্লব রহমান, ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তাতেও মুক্তমনা লেখক-প্রকাশকরা নিশ্চিত হতে পারছেন না বলে মনে করছেন ‘শুদ্ধস্বর’ এর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল। নিউজনেক্সটবিডি ডটকম’কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি প্রশ্নে রেখে বলেন, ‘ভয়ভীতিটা এবার কিন্তু চাপা নয়, প্রকাশ্য। এর কারণ সম্পর্কে কী ব্যাখ্যা দেয়ার প্রয়োজন আর আছে?’

গত বছর ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জঙ্গি হামলায় নিহত হন মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়। একই সঙ্গে গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী, মুক্তমনা লেখক বন্যা আহমেদ। আর এরপর ধারাবাহিক জঙ্গি হামলায় খুন হন বেশ কয়েকজন ব্লগার। 

Sunday, January 24, 2016

রাঙাবেল: পাহাড়ে বিপন্ন জনপদ~

রাঙাবেল: পাহাড়ে বিপন্ন জনপদ~: আনুমানিক ২৫ হাজার পাহাড়ি-বাঙালির রক্তের বিনিময়ে সাক্ষরিত শান্তিচুক্তিতেও কী শান্তি হয়েছে পাহাড়ে? তাহলে ক্রেওক্রাডং-এর দুর্গম পাহাড়ে...

Monday, December 28, 2015

মুক্তচিন্তায় আঘাতের বছর

  •  
    বিপ্লব রহমান, ঢাকা: ২০১৫ সাল ছিল মুক্তচিন্তার ওপর সশস্ত্র আক্রমণের বছর। এ বছর জঙ্গিরা নৃশংস হামলা চালিয়ে খুন করেছে মুক্তমনা লেখক ও ব্লগার, প্রকাশক, বিদেশি নাগরিক, পুলিশ, পীরসহ বিরুদ্ধ মতের অন্তত ১০ জনকে। বছর জুড়ে অন্তত ডজন দুয়েক নাশকতামূলক জেহাদী তৎপরতার অংশ হিসেবে জঙ্গিরা হামলা করেছে সংখ্যালঘুদের ১২টি উপাসনালয়ে। দৃশত এসব ঘটনার কোনোটিরই এখনো সুবিচার হয়নি।

Tuesday, December 1, 2015

পাহাড়ে শান্তি এখনো অধরা




বিপ্লব রহমান, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম সমস্যার মূলে রয়েছে ভূমি। আর পাহাড়ের ভূমির সমস্যার সমাধানে শান্তিচুক্তির আলোকে প্রায় এক যুগ আগে গঠিত হয়েছিল ভূমি কমিশন। কথা ছিলো, সর্বময় ক্ষমতার অধিকারী এ কমিশন পাহাড়ে ভূমির সমস্যার সমাধান করবে, স্থাপন করবে শান্তি। কিন্তু খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এখনো এ কমিশন রয়েছে কাগুজে। ফলে পাহাড়ি-বাঙালির ভূমির বিরোধ বাড়ছেই। শান্তিচুক্তির এই মৌলিক শর্তসহ আরো কয়েকটি শর্ত পূরণ না হওয়ায় পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা রয়েছে এখনো অধরাই।

Saturday, September 12, 2015

Freethinking threatened in Bangladesh, says Ajoy Roy


By Biplob Rahman; Educationist Ajoy Roy has said freethinking is endangered after murders of at least five secularist bloggers by knife-wielding assailants in Bangladesh.
Ajoy Roy, a retired professor of Dhaka University and father of slain blogger Avijit Roy, told newsnextbd.com on the occasion of 44th birth anniversary of Avijit.

‘মুক্তচিন্তা এখন বিপন্ন’

বিপ্লব রহমান, ঢাকা: মুক্তমনা লেখক ও ব্লগারদের জঙ্গি হামলায় নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় বাংলাদেশে মুক্তচিন্তার চর্চা ‘বিপদাপন্ন’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অধ্যাপক ড. অজয় রায়।
মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ৪৪তম জন্মদিনকে ( ১২ সেপ্টম্বর, শনিবার) সামনে রেখে নিহতের পিতা অধ্যাপক অজয় রায় নিউজনেক্সটবিডি ডটকম’এর সঙ্গে একান্ত আলাপচারিতায় এ মন্তব্য করেন। 

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জঙ্গিরা কুপিয়ে খুন করে অভিজিৎ রায়কে। ঘটনাস্থলে উপস্থিত অভিজিতের স্ত্রী, আরেক মুক্তমনা ব্লগার বন্যা আহমেদও জঙ্গি হামলায় আহত হন। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ব্লগার দম্পত্তি অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে দেশে এসেছিলেন।

Monday, August 24, 2015

‘হামজা ব্রিগেড’ রহস্য অনুৎঘাটিত

বিপ্লব রহমান, ঢাকা: ‘শহীদ হামজা ব্রিগেড’ নামক জঙ্গি গ্রুপ গঠনের উদ্দেশ্য কী, তা গত নয় মাসেও জানতে পারেনি তদন্তকারীরা। এই গ্রুপটির নেপথ্য শক্তি কারা, কেন গ্রুপটির নাম ‘শহীদ হামজা বিগ্রেড’, এর লক্ষ্য ও উদ্দেশ্য কি, তা-ও এখনো অজানা। তদন্ত কর্মকর্তারা বলছেন, জঙ্গি গ্রুপটির রহস্য উদঘাটনের তদন্ত এখনো অব্যহত আছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘শহীদ হামজা ব্রিগেড গঠনের উদ্দেশ্য এখনো আমরা জানতে পারিনি। কোনো আন্তর্জাতিক জেহাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগসাজস রয়েছে কি না, তা-ও জানা যায়নি। পুরো বিষয় এখনো খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘তবে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছিল, এ সর্ম্পকে আমরা নিশ্চিত। কিন্তু নাশকতা ঘটানোর আগেই অস্ত্র-শস্ত্রসহ তাদের একটি বড় অংশকে আমরা ধরেছি। এ কারণে তারা আর নাশকতা ঘটাতে পারেনি।’