রাঙাবেল: রুবেলের পাঠশালা: সার-সংক্ষেপ: বন্ধু গো, আজি তোমায়, বড়ো বেশী প্রয়োজন… মাসে মাত্র হাজার ২০ টাকার যোগান দেওয়া গেলেই প্রান্তিক শিশুদের আলোর ইস্কুলটি...
বিপ্লব রহমানের ভাবনার জগৎ। চাকমা ভাষায় ‘রাঙাবেল‘ কথাটির মানে ‘রাঙা প্রভাত‘। © কপিরাইট: লেখা ও ছবির স্বত্ত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
Tuesday, December 30, 2014
Friday, December 5, 2014
কচ্ছপ::ভালোবাসায় বাঁচবে ওরা
‘আপনা
মাংসে হরিণা বৈরী।’ প্রাচীন এই প্রবাদে আভাস মেলে হরিণের মতো নিরীহ-সুন্দর
বন্য প্রাণী কতটা বিপন্ন। আর সুস্বাদু মাংসের লোভে অতিনিধনে দুনিয়া থেকেই
হা
রাতে
বসেছে বেশ কয়েক প্রজাতির কচ্ছপ। নদ-নদী আর জলাশয়ের অস্তিত্ব সংকটে সারা
দেশেই আজ বিলুপ্তির পথে কয়েক প্রজাতির কচ্ছপ। দেশের উপকূলীয় অঞ্চলে
কোনোক্রমে টিকে থাকা ‘সাদা কাটা’ বা ‘কালো কাটা’ কচ্ছপ আবার সারা বিশ্বেই
মহা বিপন্ন প্রাণী। এটির ইংরেজি নাম ‘রিভার টেরাপিন’। আর বৈজ্ঞানিক নাম
‘বাটাগুর বাস্কা’। বাংলাদেশে অঞ্চল ভেদে এটি বিভিন্ন নামে পরিচিত।Thursday, December 4, 2014
অদম্য:: প্রতিবন্ধিতা জয় করে চলেছেন আকবর
‘শারীরিক
প্রতিবন্ধকতা আমাকে দমাতে পারেনি। স্কুল-কলেজে পড়তে পারিনি ঠিকই, তবে
বাসায় একা একাই পড়েছি। আর শিখেছি কম্পিউটারে জটিল সব গ্রাফিক্স ডিজাইনের
কাজ। এই কাজে এখন আমি যথেষ্ট পারদর্শী। আরো দক্ষতা অর্জনে নিজেকে তৈরি
করছি। ঘরে বসেই অনলাইনে গ্রাফিক্স ডিজাইন করে আয়ও করছি। ইউরোপের বাজারে
আমার পণ্য তীব্র প্রতিযোগিতা করে বিক্রি হচ্ছে। এভাবেই প্রতিবন্ধকতার সব
বাধা একদিন আমি পেরিয়ে যেতে চাই। জয় করতে চাই পাহাড়সম বাধা।’
হুইল চেয়ারে বসে ল্যাপটপে জরুরি কাজ করার ফাঁকে কথাগুলো বলছিলেন আকবর হোসেন (২৯)। ঢাকার হাতিরপুলে সেন্ট্রাল রোডের বাসায় কালের কণ্ঠের সঙ্গে আলাপচারিতায় এই গ্রাফিক্স ডিজাইনার শোনান তাঁর সাফল্যের নেপথ্যের দীর্ঘ সংগ্রামের কথা।

Monday, November 10, 2014
সংশপ্তকের জন্য বিপ্লব রহমানের সাক্ষাৎকার
মুখোমুখি: প্রখ্যাত সাংবাদিক বিপ্লব রহমান
সংশপ্তক: বিপ্লব আপনি মুক্তিযুদ্ধের লগ্নে জন্ম নেওয়া প্রজন্মের একজন। সেই হিসেবে আপনার জীবন ও স্বাধীন বাংলাদেশের ইতিহাস; এই দুয়ের মধ্যে সমান্তরাল সম্পর্ক সূত্রটি ঠিক কি বলে মনে হয় আপনার?
বিপ্লব রহমান: আপনি ঠিকই বলেছেন, একদম অগ্নিগর্ভ মুক্তিযুদ্ধের কালে আমার জন্ম। ওই সময়ে আমরা যারা জন্মেছি, তারা নিজেদের প্রজন্ম '৭১ বলে পরিচয় দিতে গর্ব বোধ করি। আপনি জেনে খুশী হবেন, মুক্তির লড়াইয়ের কালে জন্ম নেওয়া সে সময় শত সহস্র সদ্যজাত শিশুর নাম রাখা হয়েছিল "বিপ্লব", "মুক্তি", "নিশান", "সবুজ", "আজাদ", "শিখা", "আগুন" ইত্যাদি। এইসব নামে আমাদের পূর্বসূরিরা স্বাধীনতার স্বপ্ন গেথেঁ দিয়েছেন। আর আমরা সেই চেতনার রক্তবীজ ধারণ করেই বেড়ে উঠেছি।

Monday, November 3, 2014
রোয়াংছড়িতে বিপন্ন পাহাড়ি জনপদ
পার্বত্য জেলা বান্দরবানের
রোয়াংছড়ির ক্রাইক্ষংপাড়া নামক মারমা জনগোষ্ঠি অধু্যষিত এলাকায় বিজিবি'র (বর্ডার
গার্ড অব বাংলাদেশের) ক্যাম্প নির্মাণকে কেন্দ্র করে বিস্তৃর্ণ পাহাড়ি জনপদ উচ্ছেদ
হওয়ার আশংকা দেখা দিয়েছে। এমন খবর আমরা ঢাকার সাংবাদিকরা আগেভাগেই কিছু টুকরো
খবরে জেনেছি। সরেজমিনে খোঁজ-খবর নেওয়ার জন্য এক সকালে দুই মাইক্রোবাস ভর্তি
বিভিন্ন সংবাদপত্র ও টিভি মিডিয়ার সাংবাদিকরা রওনা দেই ঘটনাস্থলের দিকে।
Saturday, October 18, 2014
জীবনযুদ্ধ:: তবু স্বপ্ন দেখে সর্ব-স্বজনহারা ফারজানা
‘এক আগুনে আম্মা, ভাই-বোনসহ পরিবারের ৯ জনকে হারাইছি। আছিল শুধু আব্বা। সেও গত মাসে রোড অ্যাকসিডেন্টে মরছে। এখন পরিবারে একমাত্র আমিই বাঁইচা আছি। আগুনে আমার পিঠ, দুই হাত, মুখ পুড়ছে। ডান হাতটা অচল হইয়া গেছে। এখনো সারা শরীলে ফোসকা। চিকিৎসার জন্য ম্যালা টাকা দরকার। আমার হাতটা যদি অপারেশন কইরা ভালো করা যাইত, যদি আবার ইস্কুলে যাইতে পারতাম...!’ অশ্রুসজল চোখে কথাগুলো বলছিল ফারজানা আক্তার (১৫)।
Saturday, October 11, 2014
মোনঘর শিশু সদন:: পাহাড়ে শিক্ষার বাতিঘর
বিপ্লব রহমান, রাঙাপানি (রাঙামাটি) থেকে ফিরে: পার্বত্য জেলা রাঙামাটির ঘাগড়ার দেবতাছড়ি গ্রামের কিশোরী সুমি তঞ্চঙ্গ্যা। দরিদ্র জুমচাষি মা-বাবার পঞ্চম সন্তান। অভাবের তাড়নায় অন্য ভাইবোনদের লেখাপড়া হয়নি। কিন্তু ব্যতিক্রম সুমি। লেখাপড়ায় তার প্রবল আগ্রহ। অগত্যা মা-বাবা তাকে বিদ্যালয়ে পাঠিয়েছেন। কোনো রকমে মেয়ের প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডিটুকু পার করাতে পেরেছেন। কিন্তু এরপর? চটপটে পাহাড়ি মেয়েটি কালের কণ্ঠকে বলে, ‘আমি ভেবেছিলাম আমার লেখাপড়া এখানেই শেষ। এ সময় আমরা শুনতে পাই মোনঘর শিশু সদনের কথা। সেখানে নাকি নামমাত্র বেতনে খুব ভালো লেখাপড়া হয়। এরপর আমি এই আবাসিক স্কুলে এসে ভর্তি হই। এখন এখানে আমি অষ্টম শ্রেণিতে পড়ছি। মোনঘরের হাত ধরে আমি আরো অনেক দূর এগোতে চাই।’
Friday, October 3, 2014
আমার বন্ধু কালায়ন চাকমা
প্রথম যৌবন বেলায় রাঙামাটির নান্যাচরের মাওরুম গ্রামে গিয়েছি সমীরণ চাকমার বিয়েতে। সমীরণ দা পরে শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ’র সঙ্গে যুক্ত হন। সেই গ্রুপ ছেড়েছেন অনেকদিন আগে, কিছুদিন আগে মারা গেছেন তিনি।
এরআগেও বহুবার চাকমাদের বিয়ের নিমন্ত্রণে গিয়েছি। কিন্তু ১৯৯৩ সালের শেষের দিকে, সমীরণ দা’র ওই বিয়েটি ছিলো খুবই জাঁক-জমকপূর্ণ। একদম আদি চাকমা সংস্কৃতির কোনো বিয়েতে অংশগ্রহণ সেই প্রথম।
এরআগেও বহুবার চাকমাদের বিয়ের নিমন্ত্রণে গিয়েছি। কিন্তু ১৯৯৩ সালের শেষের দিকে, সমীরণ দা’র ওই বিয়েটি ছিলো খুবই জাঁক-জমকপূর্ণ। একদম আদি চাকমা সংস্কৃতির কোনো বিয়েতে অংশগ্রহণ সেই প্রথম।
Saturday, September 27, 2014
জড়ো জীবন~

গত জুনে গিয়েছিলাম রংপুর-দিনাজপুর। দুটি আদিবাসী সান্তাল গ্রামে মানবাধিকার লংঘনের সরেজমিন সংবাদ করতে। রংপুরে আকাশমনিতে বন সৃজন করবে বলে বন বিভাগ উচ্ছেদ নোটিশ দিয়েছে ভূমিহীন শত সান্তাল পরিবারকে। আর দিনাজপুরে ভূমি দখল করতে সন্ত্রাসীরা দিনে-দুপুরে চারজন সান্তাল কৃষককে গাছের সঙ্গে ঝুলিয়ে বেধড়ক পিটিয়ে প্রায় পঙ্গু করে দিয়েছে। ...মোরে সান্তাল বানাইছে ভগমান গোমোরে মানুষ বানায়নি ভগমান...
Saturday, September 13, 2014
আমলাতন্ত্রের জালে বিশ্বজয়ের স্বপ্ন
আমি এর শেষ দেখে ছাড়ব। দেখতে চাই আর কত হয়রানির পর আমার গাড়িটি চট্টগ্রাম শুল্ক বিভাগ থেকে ছাড়া পায়। সরকারি কর্মকর্তারা একজন মুক্তিযোদ্ধাকে নিজ দেশে আর কত হেনস্তা করতে পারেন। আমার বিশ্বজয়ের স্বপ্ন এভাবে আমলাতন্ত্রের কাছে পরাজিত হতে পারে না।
কথাগুলো বলছিলেন গাড়ি চালিয়ে বিশ্বভ্রমণে বের হওয়া কানাডার নাগরিক, একাত্তরের অকুতোভয় মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার সালাউদ্দীন (৬০)।
Subscribe to:
Posts (Atom)