Tuesday, January 28, 2014

কবিগুরুর স্মৃতিধন্য শাহজাদপুর: অধিদপ্তরই বদলে দিল রবীন্দ্র কাছারিবাড়ি


বিপ্লব রহমান ও আতাউর রহমান পিন্টু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে ফিরে
‘ভালবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখ, তোমার মনেরও মন্দিরে...।’ অমর এই গীতসহ শতাধিক অমূল্য রচনা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন শাহজাদপুরের কাছারিবাড়িতে বসে, ১৮৯০ থেকে ১৮৯৬- এই সাত সালে। ১৮৯৪ সালের ৫ সেপ্টেম্বর শাহজাদপুর থেকে লেখা এক চিঠিতে বলেন, ‘এখানে যেমন আমার মনে লেখার ভাব ও ইচ্ছা আসে, এমন কোথাও না।’ কবিগুরুর প্রিয় শাহজাদপুরের কাছারিবাড়ির স্মৃতিও এখন সুরক্ষিত নয়।
 

Saturday, January 25, 2014

বাংলা ব্লগের ভাষা ও দিকদর্শনসমূহ

০১। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে গত ফেব্রুয়ারিতে শাহবাগ গণবিস্ফোরণের পর 'ব্লগ', 'ফেসবুক', 'টুইটার', 'পোস্ট', 'ট্যাগ', 'সাইবার ওয়ার' ইত্যাদি এখন খুব পরিচিত শব্দ। এরমধ্যে 'ব্লগ' শব্দটিই প্রধান। অন্যদিকে,  গত মে মাসে ঢাকার মতিঝিলে 'নাস্তিক ব্লগারদের ফাসিঁর দাবিতে জামাত-হেফাজতের মৌলবাদী মহাসমাবেশ বাংলা ব্লগকে নেতিবাচকভাবে উপস্থাপিত করতে চেয়েছে। কিন্তু মোদ্দা কথায়, বাংলা ব্লগের  অমিত শক্তি এখন প্রকাশ্য। এ কারণেই গলা কেটে ব্লগার খুন করার পাশাপাশি ব্লগারদের ওপর মৌলবাদী সশস্ত্র হামলা চলছেই। সমান্তরালে আছে, বাংলা ব্লগের ওপর নানা সরকারি খড়গ। 

Wednesday, December 18, 2013

রাঙাবেল: ই-বুক:: রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে...

রাঙাবেল: ই-বুক:: রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে...: রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে লেখক: বিপ্লব রহমান প্রচ্ছদ: আহমেদ অরূপ কামাল দাম: ৮০ টাকা প্রকাশক: পাঠসুত্র পৃষ্ঠা সংখ্যা: ৫০

Friday, December 13, 2013

16 Years of the CHT Peace Accord

by Biplob Rahman, translated by Professor Farida Khan 


Without a resolution of the land conflict as outlined in the treaty, the establishment of peace and development in the Hills remains a pipe dream even after sixteen years of the signing of the Chittagong Hill Tracts Peace Accord. Although a Land Commission was created fourteen years ago, it has remained defunct and therefore the Hill Tracts problem has become increasingly complex over time. Because of the above mentioned land conflict, there has been increased suspicion and mistrust between Paharis and Bengalis, leading to a corresponding rise in violence between the two communities.

Sunday, December 8, 2013

বাংলাদেশে ম্যান্ডেলা

বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ১৯৯৭ সালের ২৫ মার্চ বাংলাদেশে এসেছিলেন দণি আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা। সফরকালে ম্যান্ডেলা তার ঐতিহাসিক ভাষণে জানিয়েছিলেন, এদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি অগাধ শ্রদ্ধা। তিনি ছিলেন বাংলাদেশের বন্ধু।

এটিই ছিল ম্যান্ডেলার এ দেশে প্রথম ও শেষ সফর। তিনি ছাড়াও ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত ও তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল সে সময় বাংলাদেশে আসেন। ২৬ মার্চ সকালে শিখা চিরন্তনকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তিনি। এর আগে সকাল সাড়ে ৯টায় ম্যান্ডেলাসহ তিন রাষ্ট্রপ্রধান হেলিকপ্টারে করে স্মৃতি সৌধে পৌঁছান। পুষ্পার্ঘ অর্পণের পর নেলসন ম্যান্ডেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃরোপন করেন।

Monday, December 2, 2013

পার্বত্য শান্তিচুক্তি: একটি পর্যালোচনা


পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের ১৬ বছরেও এর মূল শর্ত মেনে ভূমি বিরোধ নিস্পত্তি না হওয়ায় পাহাড়ে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার স্বপ্ন রয়ে গেছে অধরাই। ভূমির বিরোধ নিস্পত্তির জন্য ১৪ বছর আগে ভূমি কমিশন গঠিত হলেও এটি বরাবরই অকার্যকর থাকায় ক্রমেই জটিলতর হচ্ছে পার্বত্য সমস্যা। উপরন্তু জমিজমার বিরোধকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি সন্দেহ-অবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি বাড়ছে জাতিগত সহিংস সংঘাত।

Tuesday, November 26, 2013

রক্তের ধারা পেছনে যায় না

জেনারেল এরশাদ সরকার বিরোধী ছাত্র-গণআণ্দোলনের উত্তাল দিন। প্রতিদিনই ছাত্র মিছিলে পুলিশী হামলা হচ্ছে, গুলি হচ্ছে। ঢাকায় ও ঢাকার বাইরে প্রতিদিনই ঝরছে রক্ত। এরকমই একটি দিন ১৯৯০ সালের ২৭ নভেম্বরের সকাল সাড়ে ৯টা। স্থান মধুর ক্যান্টিন প্রাঙ্গণ।

বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রবেশপথগুলোতে কড়া দাগা-পুলিশী প্রহরা। ঘোষিত ছাত্র-গণসমাবেশ যেন কিছুতেই সফল হতে না পারে, সে জন্য ঢাবি’র ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র দেখে তবেই ক্যাম্পাসে ঢোকার অনুমতি মিলছে। বুয়েট, ইডেন কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, তেঁজগা কলেজ, আইডিয়াল কলেজ, বদরুন্নেসা কলেজসহ পুরনো ঢাকার আরো অনেক কলেজ, সে সময়ের কৃষি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ [এখন বিশ্ববিদ্যালয়]সহ আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একে একে বিশাল সব ছাত্র মিছিল সবদলীয় ছাত্র এক্য’র ব্যানারে ঢাবি ক্যাম্পাস মুখি হতে থাকে। মিছিলের সবার হাতে হাতে লাঠিশোটা।

Wednesday, October 23, 2013

অদিতি ফাল্গুনির বাম-বিকার-০১


প্রখ্যাত লেখিকা অদিতি ফাল্গুনি দেশের প্রগতিশীল বামপন্থী শক্তিগুলোর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। আন্তর্জালের নানা নোটে তিনি একের পর এক বয়ান করে চলেছেন নানা কু-তর্ক, যেটি স্পষ্টতই এখন তার বিকারে পরিনত হয়েছে। জগতে [এমনকি জগতের বাইরেও] নানান কিসিমের বিষয় থাকলেও একজন কথা-সাহিত্যিক হঠাৎ করেই দেশের আপাত ক্ষমতাহীন বাম দলগুলো নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন? এতে সাহিত্যের কি এমন উপকার হচ্ছে? কেনোই বা সাইবার স্পেসের এই বিস্তর অপচয়?

Wednesday, October 2, 2013

লং মার্চ: রোড টু রামপাল



উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন
না ছাই,
রামপালে কাপ্তাই লেকের
কান্না শুনতে পাই...


চলেছে লং মার্চ। ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হলো ছাত্র-জনতার বিশাল বহরের রামপাল অভিমুখে যাত্রা। সুন্দরবন রক্ষার দৃঢ় প্রত্যয় সকলের চোখে-মুখে। মাথার ওপরে গনগনে সূর্য। খর রোদ, ভ্যাপসা গরম।

Wednesday, September 18, 2013

বাংলা ব্লগের ওপর নয়া খড়্গ

আবারও খড়্গ নেমে এসেছে বিকল্প গণমাধ্যম বাংলা ব্লগের ওপর। দেশের শীর্ষ স্থানীয় ব্লগসাইট আমারব্লগ ডটকম জানাচ্ছে, গত ছয় মাসে অন্তত তিন দফায় তাদের ব্লগ সাইটটি বাংলাদেশে বন্ধ করা হয়েছে।