বিপ্লব রহমানের ভাবনার জগৎ। চাকমা ভাষায় ‘রাঙাবেল‘ কথাটির মানে ‘রাঙা প্রভাত‘। © কপিরাইট: লেখা ও ছবির স্বত্ত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
Wednesday, April 9, 2008
Saturday, March 15, 2008
স্মৃতি রিছিল
গারো পাহাড়ে হিংস্র শ্বাপদের সঙ্গে যার নিত্য বসবাস, এই পাথুরে শহরে এসে অবশেষে জেনেছে সে, সবচেয়ে হিংস্র পশুর নাম মানুষ!...
প্রিয় স্মৃতি রিছিল,
তুমি হয়তো এখন আমাকে আর চিনবে না। না চেনাটাই অবশ্য খুবই স্বাভাবিক। তবে স্মরণ করিয়ে দেই, ১৯৯৫ সালে সাবেক কর্মস্থল দৈনিক আজকের কাগজে তোমাকে নিয়ে যে প্রতিবেদন লিখেছিলাম, তার সূচনা বক্তব্য ছিলো অনেকটা ওই রকম।
প্রিয় স্মৃতি রিছিল,
তুমি হয়তো এখন আমাকে আর চিনবে না। না চেনাটাই অবশ্য খুবই স্বাভাবিক। তবে স্মরণ করিয়ে দেই, ১৯৯৫ সালে সাবেক কর্মস্থল দৈনিক আজকের কাগজে তোমাকে নিয়ে যে প্রতিবেদন লিখেছিলাম, তার সূচনা বক্তব্য ছিলো অনেকটা ওই রকম।
Sunday, March 9, 2008
Saturday, March 8, 2008
নারীমুক্তি প্রসঙ্গে: কল্পনা চাকমা*

"পশ্চাৎপদ দেশে, এমন কি অগ্রসর পুঁজিবাদী দেশেও নারী-পুরুষের অধিকারের ক্ষেত্রে বাস্তবতা অনেক বৈষম্য আরো অনেক বেশী। বিশ্বের নারী সমাজ সুদীর্ঘকাল ধরে যে পুরুষ কর্তৃক অনেক নির্যাতীত হয়ে আসছে, বঞ্চনা ও অবহেলার শিকার হয়ে আসছে, সে সত্য অস্বীকার করার উপায় নেই। বিশ্বজুড়ে পশ্চাৎপদ দেশেও সমাজে নারীদের পারিবারিক নিপীড়ন একই রকম। কিন্তু আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীরা বেশী নির্যাতীত। কেননা দীর্ঘকাল ধরে চলছে পাহাড়িদের জাতীয় অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার ষড়যন্ত্র।
Saturday, February 23, 2008
Wednesday, February 20, 2008
তোমাদের যা বলার ছিলো, বলেছে কি তা বাংলাদেশ?
এক। প্রজন্ম '৭১ এর সাইদুর রহমানের সঙ্গে আমার পরিচয় সাংবাদিকতার শুরুতে সেই ১৯৯২ - ৯৩ সালের দিকে। তখনও রায়ের বাজার বধ্যভূমিতে বর্তমান শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধটি গড়ে ওঠেনি। তবে সে সময় প্রজন্ম '৭১ নিজ উদ্যোগে একটি ছোট্ট স্মৃতিসৌধ গড়ে সেখানেই প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পাঞ্জলি দিয়ে আসছিলো। সরকারের কাছে এ নিয়ে তারা অনেক ধর্ণা দিয়েও সরকার পক্ষকে উদ্যোগি করতে পারেননি।
Tuesday, February 5, 2008
Friday, February 1, 2008
দি লাস্ট আইভরি ম্যান
গজদন্ত শিল্পী বিজয়কেতন চাকমা এই শেষ বয়সেও ঘুমঘোরে ফিরে যান দূর অতীতে। উঁচু পাহাড় থেকে বন -জঙ্গল ভেঙে নামছে ম্যামথের মতো প্রমাণ আকৃতির বুনো হাতির পাল। তাদের তাণ্ডেব তটস্থ পুরো পাহাড়। উজাড় হয় জুমের সাজানো বাগান। অথচ আদিবাসী মানুষ একে মেনে নেয় পাহাড়ি জীবনের স্বাভাবিকতা হিসেবে।
Friday, January 18, 2008
আমাদের তাজ ভাই
দুর্ধর্ষ ক্রাইম রিপোর্টার আমিনুর রহমান তাজকে চেনেন না, গণমাধ্যমে এমন মানুষ বোধকরি আর নাই। চাকুরী জীবনের শুরুতে আমার সৌভাগ্য হইয়াছিল তাহার অধীনে তিন হাজার দুইশত টাকার অনিয়মিত বেতনে শিক্ষানবীশ ক্রাইম রিপোর্টার হিসেবে কিছুদিন দৈনিক আজকের কাগজে তালিম গ্রহণ করিবার।
ইতিপূর্বে লাশকাটা ঘর নামক লেখায় তাজ ভাইয়ের কথা সামান্য বলিয়াছি। আজ তাহার আরো কিছু কথা বলিতে চাই।...
মধ্য বয়সী মানুষ হইলে কি হইবে, বরাবরই দেখিতেছি, তাজ ভাই বড়ই সৌখীন। বেশভূষায় একটা ফুটবাবু, ফুটবাবু ভাব। সাদা শার্ট, শাদা প্যান্ট, চকচকে সাদা জুতা পরিয়া, চোখে সবুজাভ রেবান সানগ্লাস দিয়া যখন বেবি ট্যাক্সি উঠিতেন, আমি তাহার পাশে বসিয়া সুন্দর একটা গন্ধ পাইতাম। পরে শুনিয়াছি, ইহা ফরাসী ওডিকোলন -- চার হাজার সাত শত এগারো; তাহার কোন এক ভগ্নী নাকি বিদেশ হইতে আনিয়া দিয়াছে। আর তাহার মুখে প্রায়ই ঝুলিবে সোনার হোল্ডারে জ্বলন্ত বেনসন সিগারেট। মুঠি করিয়া সিগারেটে টান দিয়া টুশকি মারিয়া তাহার ছাই ফেলিবার কায়দাটিও দেখিবার মতো!
Wednesday, January 9, 2008
ফ্রিডম অব ডিপ্রেশন ইন বাংলাদেশ...
এই সমাজ বাস্তবতায় আমি বিচার চাই না, আমি শুধু বাঁচতে চাই -- রাজশাহীর সাংবাদিক জাহাঙ্গীর আলম
আকাশ তাঁর ওপর সন্ত্রাসী হামলার বর্ণনা দিতে গিয়ে এই কথা বলে যখন কান্নায় ভেঙে
পড়েন, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন
খানের সঙ্গে সাংবাদিক - মানবাধিকারকর্মীদের পুরো মতবিনিময় সভায় নেমে আসে দীর্ঘ
নিরবতা।
বুধবার সন্ধ্যায় ধানমণ্ডির দৃক গ্যালারীর এই মত
বিনিময় সভায় আকাশ বর্ণনা দিচ্ছেলেন, দুর্নীতির
সংবাদ প্রকাশ করার দায়ে কী ভাবে সন্ত্রাসীরা তাঁকে গাছের সঙ্গে ঝুলিয়ে সারারাত ধরে
পেটায়, বৈদ্যুতিক শক দেয়।...তার পাশেরই বসেছিলেন আরেক
নির্যাতীত সাংবাদিক টিপু সুলতান। তিনি অবশ্য তখন আমার মতোই ব্যস্ত ওই মতবিনিময়
সভার তথ্য সংগ্রহ করতে।
Subscribe to:
Posts (Atom)
