Sunday, February 28, 2021

আসমা বীথিতে তিন নোক্তা~


তার ক্যামেরার চোখে আস্থা বরাবর, লেন্সে তিনি শুধু স্থির বা চলচ্ছবি ধরেন না, প্রকাশ করেন অন্তর্দৃশ্য, মুহূর্ত বা পরিস্থিতির বিবরণ, যা আসলে চলমান ইতিহাসের দিকদর্শনও।

করোনাক্রান্তিতে আসমা বীথির নির্মিত বদ্ধ সময়ের স্বল্পদৈর্ঘ প্রামাণ্যচিত্র-- 'ইনসাইড আউট' খুব ভাবিয়েছিল, যখন অপরিকল্পিত লকডাউনে বিত্তহীন মানুষের অন্নসংস্থান ছিল বেঁচে থাকার চ্যালেঞ্জ। ওই ছবিতে ভাত-কাপড়ের রিপিটেড শটের ব্যবহার ছিল লক্ষ্যণীয়।

Saturday, February 27, 2021

ফ্রিডম অব ডিপ্রেশন...

 " আমার ভাষা আমার অধিকার, বলে যাব, লড়ে যাব"...এটি এপারে চলতি শাহবাগ বিক্ষোভের একটি জ্বলন্ত শ্লোগান। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুরে কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ। 

Friday, December 25, 2020

লাকিংমে বরং সৎকারহীনই থাক!



 [যতোই হামলা করো, সব সামলে নেব/ চ্যালেঞ্জ করছি তোমায়, যদি মারতে পারো…]

কিশোরী পাহাড়ি মেয়ে লাকিংমে চাকমা প্রথমে অপহৃত, পরে ধর্মান্তরিত, বিবাহিত নিহত হয়েছে, স্যোশাল মিডিয়ায় খবর ভাইরাল না হলেও, যারাই বাংলাদেশের পাহাড় সমতলের আদিবাসীর খোঁজ-খবর রাখেন, তাদের কাছে খবর কিছুটা পুরনো

তবে বিস্ময়কর, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের মেয়েটির লাশ এখনো মালিকানা বিতর্কে কক্সবাজারের মর্গে অন্তত দুই সপ্তাহ ধরে পঁচছে, আদালতও মৃতদেহ সৎকারের সুরাহা করতে পারেনি

Saturday, October 3, 2020

আমি বাংলার, বাংলা আমার, ওতপ্রোত মেশামেশি… -


দেশবিভাগের একটি সুফল হচ্ছে “বাংলাদেশ” নামক নতুন দেশের জন্ম, যার রাষ্ট্রভাষা বাংলা, পশ্চিম পাকিস্তানী জাতিগত নিপীড়নের অবসানে ১৯৭১ এ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা।

Monday, September 21, 2020

ভাইরাসের ভিতরে বসবাস


“রাত্তির ঘন হলে জমে উঠতে থাকে শব - দুদিন আগেই বর্জন করেছিলে যাকে, সেই প্লাস্টিক ব্যাগ তোমাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে - প্রিয়জন ঘরে বন্দী - রাষ্ট্রীয় রক্ষীর সাথে ভ্যানে চড়ে চলেছ এমন দূরে, আর ফিরে আসা নেই - সে এক সময় যা ধকল গিয়েছে, চুপ করে বসে মনে পড়ে আর?” ... (মারণাস্ত্র সবক্ষেত্রে দৃশ্যমান নয়/বিষাণ বসু) 

Monday, September 7, 2020

তাসের ঘর : দুর্দান্ত স্বস্তিকায় নারীমুক্তি?

 


“হইচই” মুভি স্ট্রিমে সদ্য মুক্তিপ্রাপ্ত “তাসের ঘর” বাংলা ছবিটি নিঃসন্দেহে আট-দশটা বাজারী ছবির ভীড়ে ব্যতিক্রম, একই সঙ্গে ষোল আনা বাঙালিয়ানা, আবার হলিউডি ধাঁচেরও, এর বিভাগ করা যেতে পারে, নাটকীয়, রহস্য, রোমাঞ্চ ইত্যাদি।

Thursday, June 4, 2020

মারণাস্ত্র সবক্ষেত্রে দৃশ্যমান নয়…




বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২৩ জন। এ নিয়ে এদেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন।

Sunday, May 24, 2020

করোনায় নিরানন্দ ঈদ

করোনা দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূল জেলা সাতক্ষীরার বেড়িবাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। তাই দোরগোড়ায় ঈদ এলেও সবকিছু ছাপিয়ে পানিবন্দি মানুষের এবারের লড়াইটা বহুমুখী। পানির হাত থেকে নিজের শেষ সম্বলটুকু বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন শ্যামনগর জনপদের বাসিন্দারা। স্বেচ্ছাশ্রমে চলছে ভাঙা বেড়িবাঁধ মেরামতের চেষ্টা। সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি স্বাস্থ্যবিধি এখানে অবান্তর।

Tuesday, April 28, 2020

লকডাউনে শিথিলতা

প্রায় একমাস পর ঢাকা মহানগরীতে এলো অনানুষ্ঠানিক শিথিলতা। দ্বিতীয় রমজানে নগর পুলিশ জানালো, সীমিত পরিসরে স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রির করা যাবে। পাশাপাশি কাঁচাবাজার, নিত্যপণ্য ও মুদি দোকান বেলা ২টার বদলে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলো। অর্থাৎ, জনমানুষ চলাচলে শিথিলতার কথাই জানালো পুলিশ।

Tuesday, April 21, 2020

দম যেন মোর যায়…




লকডাউনের একেকটি সন্ধ্যারাতে ভূতের শহর ঢাকা মহানগরী। ছয় কিলোমিটার মাত্র পথ। অফিস গাড়ি বাদে নিত্য হেঁটে ডেরায় ফেরা।  মুখোশে, ক্যাপে, হেভারশেকে ও ঝুলন্ত আইডিতে পদাতিক জবরজং। 

অবশ্য এই রীতি বছর পঁচিশ বা তারও কিছু বেশী। রিপোর্টারের কর্মস্থল বদলে  বদলায় দূরত্ব, দুই, পনের হয়ে এখন ছয়। সময়ে এখন উঁচু পদে পোর্টার, বাস্তবে নিউজক্লার্ক, নিতান্তই করে খাওয়ার চেষ্টা। মার্ক টালির স্বপ্নভঙ্গ হয়েছে সাপ্তাহিকীতে বলপয়েন্ট-নিউজপ্রিন্টে জীবন ক্ষয় করারকালেই।

আর এই সেদিন নাস্তিকব্লগার হ্যাশট্যাগে চাপাতিতন্ত্রের ব্লাসফেমাসে হন্টনে বিরতি। দেহরক্ষীতেও কী অষ্টপ্রহর সুরক্ষা নিশ্চিত? বা কোমরবন্ধের খাপে আত্মরক্ষা?  
অকাতরে অভিজিৎ রায়দের গলা কাটার আস্কারায় হোলি আর্টিজান গদিতে ছেটায় সুলেখা কালি, কলংকের চেয়েও কালো। নিব্রাস গংদের অটোমেটিক আর ধারালো অস্ত্রের ঘায়ে উল্টে যায় পাশার দান।