Tuesday, April 21, 2015

মুখোমুখি: সমস্যামুক্ত ঢাকার স্বপ্ন তিন মেয়র প্রার্থীর


ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র পদপ্রার্থী তিন তরুণ বাম নেতা কাফি রতন, বজলুর রশিদ ফিরোজ ও জোনায়েদ সাকি। শ্রেণি দৃষ্টিকোণ থেকে দেখছেন তাঁরা ঢাকা মহানগরীর নিত্য নাগরিক সমস্যাকে। নগর পরিষেবা নিশ্চিত করতে তাঁদের রয়েছে ভিন্ন মত, ভিন্ন চিন্তা। এসব বিষয় নিয়ে এই তিন প্রার্থীর সঙ্গে বিপ্লব রহমানের আলাপচারিতা

Thursday, April 9, 2015

ফুল: 'নন্দিনী' আসছে


এতোটা বয়স পেরিয়ে এলাম, তবু কি জানলাম, চড়ুইয়ের ঠোঁটে কেন এতো তৃষ্ণা? কীট বুকে নিয়ে গোলাপ, কতোটা গোলাপ?' বেদনাহত কবি আবুল হাসানের কাছে এমনিভাবে ধরা দিয়েছিল সুরভিত গোলাপ। তবে এখন বাহারি গোলাপ, রজনীগন্ধা বা গাঁদা ফুলের একচেটিয়া আদর কাড়ার দিন বুঝি শেষ হতে চলেছে। পাশাপাশি নানা জাতের বিদেশি ফুল দখল করে নিচ্ছে ফুলদানি, গৃহকোণ ও উৎসব প্রাঙ্গণ। এমনই একটি নতুন ধরনের বিদেশি ফুলের জাত 'নন্দিনী'। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগ উদ্ভাবিত এই ফুল শিগগিরই বাজারে মিলবে আপন মহিমায়। আর রবীন্দ্রনাথের 'রক্তকরবী' নাটকের নায়িকার নামে নামকরণ করা নান্দনিক ফুলটি বাজারে থাকবে বছরজুড়ে। শিগগিরই বাণিজ্যিকভাবে ফুলটি চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Tuesday, April 7, 2015

জুম্মল্যান্ড রেডিও:: ক্ষুদ্র জাতির বেতার


পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি (জুম্ম) জনগোষ্ঠীর গান, কবিতা, কথামালা, সুখ-দুঃখ নিয়ে এই প্রথমবারের মতো চালু হয়েছে বেসরকারি বেতার 'জুম্মল্যান্ড রেডিও'। এটি পাহাড়ের ১৩টি ক্ষুদ্র ভাষাভাষী জনগোষ্ঠী তো বটেই, সারা বাংলাদেশের ৭৫টি ক্ষুদ্র জাতিরই প্রথম বেসরকারি বেতার। অনলাইন বেতারটির ওয়েব ঠিকানা : জুম্মল্যান্ডরেডিওডটকাস্টারডটএফএম (jumlandradio.caster.fm)।

খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষামূলকভাবে সম্প্রতি চালু হওয়া এই বেতারে আপাতত চাকমা ভাষার গান প্রচারিত হচ্ছে। পরে বিভিন্ন ভাষার গান প্রচারের পাশাপাশি অনুষ্ঠানে বৈচিত্র্য আনার পরিকল্পনা রয়েছে। এই অনলাইন বেতারের উদ্যোক্তা রাঙামাটির একদল তরুণ। তবে তারা গণমাধ্যমে নিজেদের পরিচয় প্রকাশ করতে আগ্রহী নয়।

Thursday, April 2, 2015

ঐতিহ্য: বংশীতীরে নৌকার জাদুঘর


সাত সমুদ্দুর তেরো নদী' পাড়ি দিয়ে দেশ-বিদেশের বণিকরা যুগে যুগে জাহাজ ভিড়িয়েছেন সোনার বাংলার ঘাটে ঘাটে। পাল তোলা অসংখ্য নৌকায় সারা পৃথিবীর সঙ্গে স্থাপিত হয়েছিল সে সময়কার বাণিজ্যিক সম্পর্ক। বাংলার পাট, হিরে-জহরত আর ঐতিহ্যবাহী মসলিন ও জামদানি নৌপথেই জয় করেছিল বিশ্ববাজার। গহনা, বজরা, ছিপ, পানসি, কোষা, ডিঙি, সাম্পান- কত সব বাহারি নামের বিচিত্র ধরনের নৌকাই না তখন ভেসে বেড়াত নদীর বুকে। রূপকথার মতোই বিস্ময়কর প্রাচীন বাংলার এই গৌরবগাথা। সে সব অবশ্য আজ কেবলই ধূলি ধূসরিত অতীত।

Monday, March 16, 2015

অবহেলায় ম্রিয়মাণ বলধা গার্ডেন


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পুরান ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের দোতলা 'জয় হাউস' নামক অতিথিশালায় কাটিয়েছিলেন দুদণ্ড সময়। বাগানের 'শঙ্খ পুকুরের' কাকচক্ষুর মতো টলটলে জল তাঁর মন জয় করেছিল। আর দুর্লভ ক্যামেলিয়া ফুলের অপার সৌন্দর্য কবিকে করেছিল বিমোহিত। 'জয় হাউসে' বসেই কবি লিখেছিলেন বিখ্যাত কবিতা 'ক্যামেলিয়া'। তবে সেসবই আজ ধূসর অতীত। অতি দর্শনার্থী আর সুউচ্চ অট্টালিকার দাপটে বিরল গাছপালার বাগানটি এখন হুমকির মুখে।

Saturday, March 14, 2015

শিরোনামহীন


তত্কালে বিজ্ঞাপন বলিতে বুঝাইতো সংবাদপত্রের শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, এক কলাম এক ইঞ্চি, সাদাকালো ইত্যাদি। আমরা যাহারা কচিকাঁচার দল, ইঁচড়ে পাকা বলিয়া খ্যাত, তাহাদের তখনো অক্ষরজ্ঞান হয় নাই। তাই বইপত্র গিলিবার কাল খানিকটা বিলম্বিত হইয়াছিল। মূদ্রিত বিজ্ঞাপনের বিজ্ঞানটুকু বয়ান করিব যথাসময়ে। ভূমিকাপর্বে সংক্ষিপ্ত বাল্যকাল পরম্পরা সারিয়া লই।



সেই বেলা আমার বাবার শয়নকক্ষে কাকভোরে বাজিয়া উঠিত প্রমানাকৃতির একখানি ফিলিপস রেডিও। ঘুম ভাঙিত বিবিসি বাংলা অনুষ্ঠানের বাদ্যের শব্দে। মানসী বড়ুয়ার সুমষ্টি কণ্ঠস্বর শুনিতাম ঘুম ঘুম চোখে দাঁত মাজিতে গিয়া।  কাঠকয়লাতেই পরিবারের সকলের দন্ত মাঞ্জনের কাজ চলিত।

Saturday, March 7, 2015

শব্দসৈনিক আশফাকুর রহমানের স্মৃতিচারণা:: ভাষণটি ধর্মঘটের কারণে বেতারে প্রচার হয় পরদিন



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি ওই দিন বেতারে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তানি সামরিক জান্তা। আর সঙ্গে সঙ্গে ধর্মঘটের ডাক দিয়েছিলেন মুক্তিকামী শব্দসৈনিকরা। বঙ্গবন্ধুর ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বেতারকর্মীরা পর দিন কাজে যোগ দিয়ে দিনভর প্রচার করেন ২১ মিনিটের ভাষণটি। এটি সরাসরি রেসকোর্স ময়দান থেকে হুবহু রেকড করা হয়েছিল। পরে এর একটি সংক্ষিপ্ত সংস্করণ করে ছড়িয়ে দেওয়া হয় দেশ-বিদেশে।

Monday, March 2, 2015

আমি অভিজিৎ রায়ের লোক

২০০৬ সালের কথা। বাংলা ব্লগের আদিযুগে সামহোয়ার ইনব্লগ ডটনেট-এ লেখা মকশ করার চষ্টো। মৌলবাদের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রজন্ম ৭১ এর অবিরাম অনলাইন সংগ্রাম। যাত্রা শুরু সচলায়তন ডটকম, আমারব্লগ ডটকম-এর। সচলের বারান্দায় বিজ্ঞানের লেখা পড়তে গিয়ে অভিজিৎ-এর ধারালো লেখার মুখোমুখি। একদিন তিনিই ইনবক্স করেন, মান্যবর, 'কল্পনা চাকমা এখন কোথায়?' আর 'অপারেশন মোনায়েম খাঁ কিলিং' লেখাদুটি মুক্তমনা ডটকম-এর বাংলা সাইটে হুবহু প্রকাশ করতে চাই। আপনার আপত্তি নেই তো? ইত্যাদি।

Sunday, March 1, 2015

অভিজিৎ কন্যার নোট: মুক্তমনার সংগ্রাম চলবেই


'আমার বাবা বরাবরই সুন্দর পৃথিবী গড়ে তুলতে মত প্রকাশের স্বাধীনতায় সোচ্চার ছিলেন।' শব্দগুলো লিখেছেন মৌলবাদী হামলায় নিহত ব্লগার অভিজিৎ রায় ও গুরুতর আহত রাফিদা আহমেদ বন্যার যুক্তরাষ্ট্র প্রবাসী কন্যা তৃষ্ণা। বাবাকে হত্যার ১৫ ঘণ্টা পর তাঁর খুন সম্পর্কিত একটি অনলাইন নিউজের লিংক দিয়ে নিঃসঙ্গ মেয়েটি ফেসবুক নোটে জানিয়েছেন তাঁর সাহসী এবং কষ্টের আরো কথা।

Monday, February 9, 2015

প্রতিবন্ধিতাজয়ী শর্মীর আকাশ সমান স্বপ্ন

 
'প্রতিবন্ধকতার সব বাধা পেরুতে চাই। আর প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিষ্ঠা করতে চাই চিকিৎসাকেন্দ্র। সেখানে চলৎ প্রতিবন্ধী শিশুরা নামমাত্র মূল্যে আধুনিক চিকিৎসার পাশাপাশি ব্যায়াম, ম্যাসাজ থেরাপি পাবে। তাদের অভিভাবকরা পাবেন চিকিৎসাসেবার নানা পরামর্শ। আর বয়সে বড় চলৎ প্রতিবন্ধীরাও সেখানে ব্যায়াম ও থেরাপির সুবিধা পাবে। এখন এই লক্ষ্যে কাজ করছি।' চলৎ প্রতিবন্ধী ও কম্পিউটার প্রোগ্রামার শর্মী রায় (২৫) এভাবেই জানান নিজের স্বপ্নের কথা।