র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘শহীদ হামজা ব্রিগেড গঠনের উদ্দেশ্য এখনো আমরা জানতে পারিনি। কোনো আন্তর্জাতিক জেহাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগসাজস রয়েছে কি না, তা-ও জানা যায়নি। পুরো বিষয় এখনো খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি বলেন, ‘তবে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছিল, এ সর্ম্পকে আমরা নিশ্চিত। কিন্তু নাশকতা ঘটানোর আগেই অস্ত্র-শস্ত্রসহ তাদের একটি বড় অংশকে আমরা ধরেছি। এ কারণে তারা আর নাশকতা ঘটাতে পারেনি।’



