
বিপ্লব রহমান, ঢাকা: ‘নিতান্তই লিখিবার বাতিক ছিল বলিয়া শিশুকাল হইতে কেবল লিখিতেছি।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক বাক্যে নিজের সাহিত্য চর্চা সম্পর্কে এমনই কথা লিখেছিলেন ১৩০৭ সালের ২৮ ভাদ্র তার এক চিঠিতে। ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি নওগাঁর আত্রাইয়ের পতিসরে পাওয়া চিঠিটিই কবিগুরুর সর্বশেষ পত্র।
ছয় পাতার সম্বোধনবিহীন এ চিঠিতে কবিগুরু তুলে ধরেন নিজের জীবন ও কর্ম। চিঠিটি কবি কাকে লিখেছিলেন সেটি রবীন্দ্র গবেষকদের জন্য এখনো অনুসন্ধানের বিষয়।



