Wednesday, October 10, 2012

রাগিব হাসানের আলোর ইস্কুল

সহ-ব্লগার রাগিব হাসান সর্ম্পকে নতুন করে তেমন কিছু বলার নেই। বাংলাদেশের গৌরব ড. রাগিব হাসান পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী। তিনি ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত। তাঁর গবেষণার বিষয় কম্পিউটার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং। ২০০৬ সাল থেকে তিনি বাংলা উইকিপিডিয়াতে কাজ করছেন।

সম্প্রতি তারই উদ্যোগে আন্তর্জালে ছড়িয়ে পড়েছে বাংলা ভাষায় জ্ঞান-বিজ্ঞানের আলো। বিজ্ঞানের শিক্ষার্থী মাত্রই জানেন, উচ্চতর জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় বাংলা ভাষায় বইপত্রের বেশ অভাব, কিছু ক্ষেত্রে প্রায়ই তা ইংরেজি বইয়ের হুবহু অনুবাদ। খটমটে অনুবাদের এসব বই শিক্ষার্থীর জ্ঞানতৃষ্ণা মেটানোর বদলে অনেক সময়ই বিজ্ঞানকে করে তোলো আরো ভীতিকর। আবার আন্তর্জালে প্রকাশিত বিজ্ঞানের নানা তথ্য ও জার্নাল অধিকাংশই বিদেশি ভাষায়। বিভিন্ন কঠিন অভিধা এবং জটিল তথ্য-উপাত্তে সেসব প্রায়শই শিক্ষার্থী-গবেষকদের কাছে দুর্বোধ্য ঠেকে। অনেক ক্ষেত্রে নথিপত্র, তথ্য-উপাত্ত আন্তর্জাল থেকে সংগ্রহ করতে আগ্রহীদের ক্রেডিট কার্ডে গুনতে হয় মোটা অঙ্কের অর্থ।

Monday, August 27, 2012

চলেশ রিছিল: লাল সেলাম

[বাবা পড়ে আছে মর্গে / লালমোহনের মেয়ের মাধ্যমিক /পরীক্ষা দিয়ে শিক্ষিত করগে /'এনকাউন্টার' হলো কী বাস্তবিক?...সুমন কবিরের গান]

পাহাড়ি আদিবাসী নেত্রী কল্পনা চাকমার মতোই চলেশ রিছিল এখন টাঙ্গাইলের মধুপুরের গারো ও কোচ আদিবাসী অধ্যুষিত শালবনের অমিংমাসিত অধ্যায়।

বছর আটেক আগে মধুপুরের শালবন গর্জে উঠেছিলো বন বিভাগের একতরফা ইকো-পার্ক প্রকল্পের বিরুদ্ধে। সে সময় আদিবাসী নেতা চলেশ রিছিল আদিবাসীদের সংগঠিত করেন ইকো-পার্ক প্রতিরোধ আন্দোলন।

এ জন্য পাঁচ বছর আগে যৌথবাহিনীর ‘এনকাউন্টারে’ জীবন দিতে হয় তাকে। আন্দোলনের সময়ই পুলিশ ও বনরক্ষীদের গুলিতে প্রাণ যায় পিরেন স্নাল নামক আরেক আদিবাসী নেতার। পিরেনের রক্তের বিনিময়ে সে সময় বাতিল হয় ইকো পার্ক প্রকল্প। কিন্তু বাতিল এ প্রকল্পের বন মামলার দায় এখনো বহন করে চলেছেন মৃত চলেশ। এ মামলায় ‘গরহাজির’ থাকায় সম্প্রতি আদালত তাঁর বিরুদ্ধে সমনও জারি করেছেন!


Thursday, August 9, 2012

বন মামলায় সংকুচিত আদিবাসীদের জীবন

বিপ্লব রহমান, মধুপুর (টাঙ্গাইল) থেকে ফিরে
মরেও মুক্তি নেই আদিবাসী নেতা চলেশ রিছিলের। মৃত্যুর পাঁচ বছর পরও তাঁর বিরুদ্ধে এখনো বহাল বন বিভাগের দায়ের করা মামলা! চলেশ রিছিল আট বছর আগে গারো আদিবাসীদের মধুপুর ইকো পার্ক প্রতিরোধ আন্দোলন সংগঠিত করেছিলেন। এ কারণে সে সময় মধুপুর বন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা করে। এ মামলায় 'গরহাজির' থাকায় কিছুদিন আগে আদালত তাঁর বিরুদ্ধে সমনও জারি করেছেন।
মধুপুরের শত শত গারো আদিবাসী নারী-পুরুষের রয়েছে একই রকম আরো প্রায় পাঁচ হাজার মামলা। বছরের পর বছর ধরে এসব মামলার দুর্ভোগে এখন তাঁদের নাভিশ্বাস ওঠার উপক্রম।

Wednesday, May 23, 2012

আমাদের শিশুরা কী পড়ছে?


০১. প্রশ্নটি প্রথম তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন। গুমট গরমের পর বিকেলে এক ঝলক স্বস্তির বৃষ্টির সময় কাবেরী আপা মনে করিয়ে দেন শৈশবের সেই মায়াময় শিশুপাঠ:



বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদেয় এলো বান
শিব ঠাকুরের বিয়ে হবে
তিন কন্যা দান। এক কন্যা রাঁধে-বাড়ে
আরেক কন্যা খায়
আরেক কন্যা গাল ফুলিয়ে
বাপের বাড়ি যায়।

Monday, May 14, 2012

একেই বলে সাংবাদিকতা?


পাহাড়, অরণ্য, ঝর্ণা, ধারায় আপাত নয়নাভিরাম পার্বত্য চট্টগ্রাম সর্ম্পকে যারাই ওয়াকিবহাল, তারাই জানেন, প্রাকৃতিক শোভার স্বর্গভূমি পাহাড়ের রয়েছে অন্য আরেক বেদনা বিধুর রূপ।

শান্তিচুক্তির আগে অন্তত ১৩টি বড় ধরণের গণহত্যা হয়েছে সেখানে। লোগাং, লংগদু, নানিয়ারচর, বরকল, মাইচছড়ি, পানছড়ি, দীঘিনালা, কাউখালিসহ একের পর এক গণহত্যায় বরাবরই অকাতরে জীবন দিয়েছেন নিরস্ত্র আদিবাসী পাহাড়িরা। 

সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর বিদ্রোহ দমনের নামে সেনা বাহিনীর এসব নিধনযজ্ঞের অপারেশনে বরাবরই সহযোগির ভূমিকা নিয়েছে পাহাড়ে অভিবাসিত বাঙালি সেটেলাররা। কখনো কখনো সেটেলাররাই গণহত্যার নেতৃত্বও দিয়েছে; তাদের প্রত্যক্ষ মদদদাতা হিসেবে কাজ করেছে সেনা বাহিনী। মেশিনগানের বুলেট আর ধারালো দায়ের কোপে ইতি ঘটেছে হাজারো জীবনের। [লিংক]

Tuesday, April 24, 2012

খাসিয়া পাহাড় চিত্র।। ফটো ব্লগ।।

খাসি বা খাসিয়া আদিবাসী জীবন পান চাষ নির্ভর। শ্রীমঙ্গলের আসাম সীমান্তের খাসি-হিলে দেখা মেলে এমন নিবিড় পান জুমের। খাসিয়া গ্রাম বা পুঞ্জিগুলো পাহাড়ের ওপর অরণ্য ঘেরা। এই প্রাকৃতিক অরণ্যই খাসিয়াদের জীবন। সেখানের বড় গাছগুলোকে আশ্রয় করে বেড়ে ওঠে পান লতা। সমতলের পান চাষের চেয়ে খাসিয়া পান চাষ তাই ভিন্ন প্রকৃতির। এই পদ্ধতির পান চাষকে বলে 'পান জুম'। পান জুমের পাতাগুলো আকারে ছোট, এগুলো বেশ ঝাঁঝালো স্বাদের। দেশ-বিদেশে পান-প্রিয়দের কাছে খাসিয়া পান পাতার বিশেষ কদর রয়েছে।

Sunday, April 22, 2012

সুসমাচার।। সাঁওতালি ভাষার উইকি জয়।।


ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া, সংক্ষেপে– উইকিতে যুক্ত হয়েছে সাঁওতালি ভাষা। বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার পর এটি বাংলাদেশের তৃতীয় কোনো ভাষা, যা উইকিতে যুক্ত হলো। এতে সাঁওতালি ভাষার শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য তো বটেই, আদিবাসী বিষয়ক গবেষণার ক্ষেত্রে উন্মুক্ত হলো অবাধ সুযোগ। উইকিতে বিশ্বের ২৭২টি প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা অন্তর্ভূক্ত হয়েছে।



সাঁওতালি উইকিপিডিয়ানরা আরো জানান, এ ভাষায় বিভিন্ন তথ্য অনুবাদ করে তা উইকিতে যোগ করার ক্ষেত্রে প্রায়ই তাদের সাঁওতালি ভাষার অভিধানের সংকটের মুখোমুখি হতে হয়েছে। শিক্ষার্থী ও গবেষকদের যেন সাঁওতালি অভিধান দুষ্প্রাপ্যতায় ভুগতে না হয়, সে চিন্তা থেকে তাঁরা সাঁওতালি উইকিতে ইংরেজি-সাঁওতাল ভাষার অভিধান ই-বুক আকারে যুক্ত করতে যাচ্ছেন। আগ্রহী যে কেউ বিনা মূল্যে পিডিএফ আকারে সাঁওতালি অভিধানটি ডাউনলোড করে নিতে পারবেন।

Sunday, April 15, 2012

ব্লগ ব্ল্যাক আউট অথবা একটি করপোরেট কচকচানি


বাঙালি মাত্রই তার পরম শ্রদ্ধার মানুষ --মা। এটি শ্বাশত বাংলার সংস্কৃতি। তাই বাংলাদেশ নামক প্রিয় দেশটি মাতৃভূমি, পিতৃভূমি নয়; এখানে মা আর দেশ মিশে যান পরম শ্রদ্ধায়, ভালবাসায়, প্রায় সমর্থক আবেগ নিয়ে।

বাজার অর্থনীতিতে নাকি সব কিছুই পন্য, এমনকি মাতৃভক্তি, দেশপ্রেমও। করপোরেট যুগে এটি সত্যি তো বটেই।

Saturday, March 24, 2012

অপারেশন সার্চলাইট: পাক সামরিক জান্তার বেতার বার্তা


১৯৭১ সালের ২৫ মার্চ। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় কারফিউ জারি করে মধ্যরাতে পাকিস্তানি সামরিক জান্তা যে নারকীয় হত্যাযজ্ঞ চালায়, তার আনুষ্ঠানিক নাম ছিলো 'অপারেশন সার্চলাইট'। এটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে বাঙালির স্বাধীনতার আন্দোলনকে হত্যাযজ্ঞে স্তব্ধ করে দেওয়ার এক নীলনকশা।

Thursday, March 1, 2012

পাজল

"এতটা বয়স চলে গেল, তবু কী আশ্চর্য, আজও কি জানলাম,

চড়ুইয়ের ঠোঁটে কেন এত তৃষ্ণা? খড়ের আত্মায় কেন এত অগ্নি, এতটা দহন? গোলাপ নিজেই কেন এত কীট, এত মলিনতা নিয়ে তবুও গোলাপ? "...


খুব ছোট বেলায় একবার দাদুবাড়িতে বেড়াতে গিয়েছি। তখন আমার বয়স কত আর হবে, ধরা যাক, ছয় কি সাত। দাদু বাড়ি হচ্ছে সিরাজগজ্ঞের এক প্রত্যন্ত গ্রামে। তিনি ছিলেন ব্রিটিশের এক জাঁদরেল দারোগা। তার বাড়িটা খুব সুন্দর, একবারে ব্রিটিশ আমলের লাল ইটের খিলান করা একতলা পাকাবাড়ি। বাড়ির সামনে দিগন্তজোড়া সর্ষে ফুলের ক্ষেত।