Sunday, April 15, 2012

ব্লগ ব্ল্যাক আউট অথবা একটি করপোরেট কচকচানি


বাঙালি মাত্রই তার পরম শ্রদ্ধার মানুষ --মা। এটি শ্বাশত বাংলার সংস্কৃতি। তাই বাংলাদেশ নামক প্রিয় দেশটি মাতৃভূমি, পিতৃভূমি নয়; এখানে মা আর দেশ মিশে যান পরম শ্রদ্ধায়, ভালবাসায়, প্রায় সমর্থক আবেগ নিয়ে।

বাজার অর্থনীতিতে নাকি সব কিছুই পন্য, এমনকি মাতৃভক্তি, দেশপ্রেমও। করপোরেট যুগে এটি সত্যি তো বটেই।

Saturday, March 24, 2012

অপারেশন সার্চলাইট: পাক সামরিক জান্তার বেতার বার্তা


১৯৭১ সালের ২৫ মার্চ। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় কারফিউ জারি করে মধ্যরাতে পাকিস্তানি সামরিক জান্তা যে নারকীয় হত্যাযজ্ঞ চালায়, তার আনুষ্ঠানিক নাম ছিলো 'অপারেশন সার্চলাইট'। এটি ছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে বাঙালির স্বাধীনতার আন্দোলনকে হত্যাযজ্ঞে স্তব্ধ করে দেওয়ার এক নীলনকশা।

Thursday, March 1, 2012

পাজল

"এতটা বয়স চলে গেল, তবু কী আশ্চর্য, আজও কি জানলাম,

চড়ুইয়ের ঠোঁটে কেন এত তৃষ্ণা? খড়ের আত্মায় কেন এত অগ্নি, এতটা দহন? গোলাপ নিজেই কেন এত কীট, এত মলিনতা নিয়ে তবুও গোলাপ? "...


খুব ছোট বেলায় একবার দাদুবাড়িতে বেড়াতে গিয়েছি। তখন আমার বয়স কত আর হবে, ধরা যাক, ছয় কি সাত। দাদু বাড়ি হচ্ছে সিরাজগজ্ঞের এক প্রত্যন্ত গ্রামে। তিনি ছিলেন ব্রিটিশের এক জাঁদরেল দারোগা। তার বাড়িটা খুব সুন্দর, একবারে ব্রিটিশ আমলের লাল ইটের খিলান করা একতলা পাকাবাড়ি। বাড়ির সামনে দিগন্তজোড়া সর্ষে ফুলের ক্ষেত।

Monday, February 13, 2012

শিরোনামহীন

 
আপনাকে নিয়ে আমি কী লিখতে পারি? কী লেখা উচিৎ? আপনাকে নিয়ে লিখতে গিয়ে টিভিতে দেখা সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা আমার চোখের সামনে একে একে সিনেমার স্লাইডের মতো ভেসে উঠছে। কম্পিউটার-কি বোর্ড স্লথ থেকে স্লথতর হয়ে আসছে।...

Tuesday, February 7, 2012

একটি ক্লান্ত পাখির কথা...



ফুন্দরি রাঙা ঝুরবো ফেগ/ তম্মা মইলে মুই ইদু এজ...চাকমা ছড়া...রাঙা লেজের ক্লান্ত পাখি/ তোমার মা মারা গেলে আমার কাছে এসো...
রক্তাক্ত এই আদিবাসী মেয়েটিকে চিনতে পারেন? গত বছর রামগড় সংঘর্ষের সময় পাহাড়ে অভিবাসিত বাঙালি সেটেলারদের সংঘবদ্ধ হামলায় কিশোরিটি গুরুতর আহত ও নিখোঁজ হয়।

বলা ভাল, খাগড়াছড়ির রামগড়ে জমি নিয়ে বিরোধের জের ধরে গত বছর ১৭ এপ্রিল পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হয়। এতে তিনজন বাঙালি সেটেলার নিহত হন। পুড়িয়ে দেওয়া হয় পাহাড়ি ও বাঙালি সেটেলারদের অনেক বাড়ি।

Tuesday, January 10, 2012

সীতাকুণ্ডের পাহাড়ে এখনো শ্রমদাস!

 
"সেই ব্রিটিশ আমল থেকে আমরা অন্যের জমিতে প্রতিদিন বাধ্যতামূলকভাবে মজুরি (শ্রম) দিয়ে আসছি। কেউ মজুরি দিতে না পারলে তার বদলে গ্রামের অন্য কোনো নারী-পুরুষকে মজুরি দিতে হয়। নইলে জরিমানা বা শাস্তির ভয় আছে। তবে সবচেয়ে বেশি ভয় যেকোনো সময় জমি থেকে উচ্ছেদ হওয়ার।"

Saturday, January 7, 2012

নিধনযজ্ঞে বৃক্ষশূন্য খাসিয়া পাহাড়


বিপ্লব রহমান, শ্রীমঙ্গল থেকে ফিরে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল। অন্য অনেক বিষয়ের পাশাপাশি বৃক্ষশোভিত পাহাড়শ্রেণী এর বড় একটা গর্বের বিষয় ছিল। কিন্তু পাহাড়গুলো আজ সৌন্দর্যহীন। চা বাগান কর্তৃপক্ষের হাতে কাটা পড়েছে এখানকার প্রায় সাড়ে তিন হাজার গাছ। বেপরোয়া গাছ কাটার ফলে শ্রীমঙ্গলের খাসিয়া পাহাড় আজ বৃক্ষশূন্য। বিপন্ন হয়ে পড়েছে ভাষাগত সংখ্যালঘু খাসিয়া জনজাতির দুটি গ্রাম। হুমকির মুখে পড়েছে খাসিয়া জনপদের জীবন-জীবিকা। মানববন্ধন, প্রশাসনে ধরনা-কোনো কিছুতেই ফল হয়নি। প্রতিটি মুহূর্ত উচ্ছেদ আতঙ্ক তাদের তাড়া করে ফিরছে।


Thursday, December 15, 2011

পাহাড়ের মুক্তিযুদ্ধ: অন্য আলোয় দেখা





[সাবেক চাকমা রাজা ত্রিদিব রায়ের সক্রিয় মুক্তিযুদ্ধের বিরোধীতার কারণে পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধকে বহুবছর ধরে বিভ্রান্তির ঘেরাটোপে রাখা হয়েছে। খাটো করে দেখা হয়েছে পাহাড়ি জনগণের মুক্তিযুদ্ধ তথা ১৯৭১ সালে তাদের সব ধরণের চরম আত্নত্যাগের ইতিহাস। একই সঙ্গে সারাদেশে আদিবাসী মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগকেও অনেক ক্ষেত্রে অবমূল্যায়ন করার অপপ্রয়াস চালানো হয়। এ কারণে লেখার শিরোনামে 'অন্য আলোয় দেখা' কথাটি যুক্ত করা হয়েছে। বলা ভালো, এটি মুক্তিযুদ্ধের ওপর কোনো গুঢ় গবেষণাকর্ম নয়; এটি নিছকই পাহাড়ের মুক্তিযুদ্ধের ওপর একটি আলোচনার অবতারণা মাত্র।]

Wednesday, November 23, 2011

একটি শাহী এলান










তাং-১৪/০৯/১১

কারবারী,
পত্রে আমার শুভেচ্ছা নিবেন। আশাকরি পাড়ার সকলকে নিয়ে ভাল আছেন।
পর বার্তা আগামী ১৮/০৯/১১ ইং রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় ক্যাম্প গণসংযোগ মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত মিটিং এ আপনী হাজির থাকবেন।
বি:দ্র: ০৫ কেজি মোরগ নিয়ে আসবেন।
ক্যাপ্টেন
ক্যাম্প কমান্ডার
মদক বিওপি

(স্বাক্ষর-অস্পষ্ট)

Monday, November 21, 2011

বাঙাল বিপ্লব লঙ্ঘিল গিরি...


বান্দরবানের দূর্গম পাহাড়ে ডিসেম্বরের ভোরে হীম বাতাসের কামড় ও ধোঁয়াশার দাপট খানিকটা কমে এলে সহযাত্রী সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমাসহ পরিকল্পনা করা হবে আরো দূর যাত্রার। 

সে দফায় বর্ষিয়ান বম গ্রাম প্রধান সাংলিয়ান কারবারী গাইড করবেন মেঘপুঞ্জিঁ ভেদ করে খাড়া উঠে যাওয়া ক্রেওক্রাডং পর্বত-লঙ্খন পর্বে। এর আগেই সাংবাদিক কাম অভিযাত্রীদ্বয় কাটিয়ে উঠবেন  বগা লেকের অপার বিস্ময়