Friday, January 18, 2008

আমাদের তাজ ভাই


দুর্ধর্ষ ক্রাইম রিপোর্টার আমিনুর রহমান তাজকে চেনেন না, গণমাধ্যমে এমন মানুষ বোধকরি আর নাই। চাকুরী জীবনের শুরুতে আমার সৌভাগ্য হইয়াছিল তাহার অধীনে তিন হাজার দুইশত টাকার অনিয়মিত বেতনে শিক্ষানবীশ ক্রাইম রিপোর্টার হিসেবে কিছুদিন দৈনিক আজকের কাগজে তালিম গ্রহণ করিবার।

ইতিপূর্বে লাশকাটা ঘর নামক লেখায় তাজ ভাইয়ের কথা সামান্য বলিয়াছি। আজ তাহার আরো কিছু কথা বলিতে চাই।...

মধ্য বয়সী মানুষ হইলে কি হইবে, বরাবরই দেখিতেছি, তাজ ভাই বড়ই সৌখীন। বেশভূষায় একটা ফুটবাবু, ফুটবাবু ভাব। সাদা শার্ট, শাদা প্যান্ট, চকচকে সাদা জুতা পরিয়া, চোখে সবুজাভ রেবান সানগ্লাস দিয়া যখন বেবি ট্যাক্সি উঠিতেন, আমি তাহার পাশে বসিয়া সুন্দর একটা গন্ধ পাইতাম। পরে শুনিয়াছি, ইহা ফরাসী ওডিকোলন -- চার হাজার সাত শত এগারো; তাহার কোন এক ভগ্নী নাকি বিদেশ হইতে আনিয়া দিয়াছে। আর তাহার মুখে প্রায়ই ঝুলিবে সোনার হোল্ডারে জ্বলন্ত বেনসন সিগারেট। মুঠি করিয়া সিগারেটে টান দিয়া টুশকি মারিয়া তাহার ছাই ফেলিবার কায়দাটিও দেখিবার মতো!

Wednesday, January 9, 2008

ফ্রিডম অব ডিপ্রেশন ইন বাংলাদেশ...



এই সমাজ বাস্তবতায় আমি বিচার চাই না, আমি শুধু বাঁচতে চাই -- রাজশাহীর সাংবাদিক জাহাঙ্গীর আলম আকাশ তাঁর ওপর সন্ত্রাসী হামলার বর্ণনা দিতে গিয়ে এই কথা বলে যখন কান্নায় ভেঙে পড়েন, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খানের সঙ্গে সাংবাদিক - মানবাধিকারকর্মীদের পুরো মতবিনিময় সভায় নেমে আসে দীর্ঘ নিরবতা।

বুধবার সন্ধ্যায় ধানমণ্ডির দৃক গ্যালারীর এই মত বিনিময় সভায় আকাশ বর্ণনা দিচ্ছেলেন, দুর্নীতির সংবাদ প্রকাশ করার দায়ে কী ভাবে সন্ত্রাসীরা তাঁকে গাছের সঙ্গে ঝুলিয়ে সারারাত ধরে পেটায়, বৈদ্যুতিক শক দেয়।...তার পাশেরই বসেছিলেন আরেক নির্যাতীত সাংবাদিক টিপু সুলতান। তিনি অবশ্য তখন আমার মতোই ব্যস্ত ওই মতবিনিময় সভার তথ্য সংগ্রহ করতে।


Tuesday, January 1, 2008

নির্বাচন কমিশনের তিনটি বানর...

নির্বাচন কমিশন সচিবালয়টি আগারগাঁওয়ের বিশাল এলাকা জুড়ে। সুন্দর লাল ইট দিয়ে ঘেরা সীমানা প্রাচীরের ভেতর নানা ধরণের গাছ - গাছালিতে ছাওয়া এলাকাটি বেশ মনোরম। এই সীমানার ভেতর পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দপ্তর। তবে সবাই একে নির্বাচন কমিশন অফিস বলেই জানে।

Wednesday, December 26, 2007

Tourists' entry to CHT is restricted for security reasons



Security forces are restricting tourists' entry into the remote hills of the Chittagong Hill Tracts lately on security grounds, according to bdnews24.com correspondent Biplob Rahman. After a weeklong sojourn into the remote hills and forests of the CHTs, Rahman reported Wednesday that a huge number of local and foreign tourists were found crowding Bandarban town in the peak of the winter season.

Bandarban, Dec 26 (bdnews24.com)—Security forces are restricting tourists' entry into the remote hills of the Chittagong Hill Tracts lately on security grounds, according to bdnews24.com correspondent Biplob Rahman.

Monday, December 10, 2007

আজম খানের মুক্তিযুদ্ধ




[প্রয়াত পপসম্রাট ও মুক্তিযোদ্ধা আজম খান। অনেকে তার মুক্তিযুদ্ধটিকে 'একাত্তরের বেহাত বিপ্লব' হিসেবে চিহ্নিত করতে চান। আসলে কী তাই? কেমন ছিলো, এই শিল্পীর রণাঙ্গনের দিনগুলো? কী ছিলো তার দেশচিন্তা? যুদ্ধোত্তর বাংলাদেশকেই বা কীভাবে দেখেছিলেন এই মুক্তিযোদ্ধা? দেশ ও সঙ্গীত নিয়ে কী ছিলো তার চিন্তা-ভাবনা? ২০০৭ সালের ৯ ডিসেম্বর একটি বার্তা সংস্থার প্রতিনিধি হিসেবে এই লেখককে দেওয়া এক সাক্ষাৎকারে আজম খান বলেছিলেন সেসব কথা। এরইভিত্তিতে চলতি স্মৃতিকথাটি লেখা হচ্ছে।]

Tuesday, December 4, 2007

অপারেশন মোনায়েম খান কিলিং



০১
তার সঙ্গে আমার পরিচয় বছর চারেক আগে দৈনিক যুগান্তরে কাজ করার সময়। তখন বন্যায় ঢাকার নিম্নাঞ্চল ডুবতে শুরু করেছে।মোজাম্মেল হক, বীর প্রতীক (৫০) আবার ঢাকার উপকণ্ঠ ভাটারা ইউনিয়ন পরিষদ

Wednesday, November 28, 2007

লাশকাটা ঘর



শোনা গেল লাশকাটা ঘরে/নিয়ে গেছে তারে;/কাল রাতে - ফাল্গুনের রাতের আধাঁরে...

এক। একের পর এক সাপ্তাহিকীতে কলম-পেষার পর নয়ের দশকের শুরুতে দৈনিক আজকের কাগজে তিন হাজার+ অনিয়মিত বেতনে ক্ষুদে রিপোর্টার হিসেবে প্রথম চাকরীতে যোগদান। সেই সময় দুর্ধর্ষ ক্রাইম রিপোর্টার আমিনুর রহমান তাজ (এখন অবসর জীবনে) ভাইকে দেখে অধমেরও শখ জাগে ওনার মতো খ্যাতনামা ও ক্ষমতাধর ক্রাইম রিপোর্টার হওয়ার। শুরু হয় তাজ ভাইয়ের পেছনে ঘোরাঘুরি।

Friday, November 9, 2007

এমএন লারমা: একটি ব্যক্তিগত মূল্যায়ন




এক. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও এর সাবেক গেরিলা দল শান্তিবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন (এমএন) লারমা বলেছিলেন, নেতৃত্বের মৃত্যূ আছে, আদর্শের মৃত্যূ নেই। তীক্ষè দূরদৃষ্টির এই মহান দেশপ্রেমিক নেতার এই কথাটি যে আক্ষরিক অর্থেই কতোটা সত্যি, তা বোঝা যায়, তার মৃত্যূর পরেও জনসংহতি সমিতি তথা শান্তি বাহিনীর আদর্শিক অবস্থানের দৃঢ়তা দেখে।

Friday, October 26, 2007

EC makes no move on CHT local elections

Biplob Rahman
bdnews24.com Senior Reporter


The Election Commission has taken no initiative to hold elections to the regional and three district councils, administered under specialised rule, of the Chittagong Hill Tracts. The EC, however, is preparing to hold polls to local government bodies in the rest of the country despite political parties saying that it is mandated to stage only parliamentary polls. Chief Election Commissioner ATM Shamsul Huda told bdnews24.com Friday morning that according to the CHT peace treaty and laws related to it, elections to those areas were to be held in line with a voter list prepared separately for the permanent residents of those areas. "But the voter list currently being prepared with photographs in the CHT is for the national elections," he added. bdnews24.com Senior Correspondent Biplob Rahman reports




Sunday, October 14, 2007

এমএন লারমার ছিন্নপত্র: ঐতিহাসিক দলিল


প্রায় আড়াই দশক আগে ঘাতক বুলেট কেড়ে নিয়েছে মানবেন্দ্র নারায়ন (এমএন) লারমার প্রাণ, কিন্তু করে গেছে তাকে মৃত্যূহীন। পাহাড়ের জীবন্ত কিংবদন্তী এই নেতা মিশে আছেন পার্বত্যাঞ্চলের ১৩ টি ক্ষুদ্র ভাষাভাষীর লোহিত কনিকার স্ফুলিঙ্গে। আজও যুদ্ধ, সংগ্রাম, আনন্দ, বেদনা আর উৎসবে স্মরিত হয় তার নাম অনেক শ্রদ্ধায়। আজও পাহাড়, অরণ্য, ঝর্ণাধারা, দিগন্ত জোড়া আকাশ চমকিত হয় এমএন লারমার নামে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও এর সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা এমএন লারমা ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থী প্রীতি গ্রুপের হাতে নিহত হন। এর অল্পকিছু দিন আগে তিনি তার অনুজ, সাবেক শান্তিবাহিনী ও বর্তমান জনসংহতি সমিতি প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার কাছে কিছু গোপন রাজনৈতিক চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি সন্তু লারমাকে প্রিয় আদরের সম্বোধন ‘তুং’ নামটি ব্যবহার করেছিলেন। আর নিজে ব্যবহার করেছেন ‘প্রবাহন’ নামটি।

জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় সূত্রে পাওয়া এমএন লারমার সেই সব চিঠির কিছু খণ্ডাংশ এখানে প্রকাশ করা হচ্ছে। এই লেখক ও চিঠিগুলোর সংগ্রহক বিপ্লব রহমানের স্বত্ব স্বীকার করে এমএন লারমার পত্র পুনঃপ্রকাশে কোনো বাধা নেই। এ কথা বলা বাহুল্য হবে না যে, এসব চিঠি সংগ্রহের নেপথ্যে রয়েছে অনেক আত্নত্যাগ।